যুদ্ধশেষে গাজাকে স্বাধীন ফিলিস্তিনের অংশ হতে হবে : এরদোয়ান
মঙ্গলবার, ০৬ অক্টোবর ২০২৬, ০২:৩৮ AM

যুদ্ধশেষে গাজাকে স্বাধীন ফিলিস্তিনের অংশ হতে হবে : এরদোয়ান

আন্তর্জাতিক ডেস্ক

প্রকাশিত: ০৪/১১/২০২৩ ০৮:৫৪:৫৬ AM

যুদ্ধশেষে গাজাকে স্বাধীন ফিলিস্তিনের অংশ হতে হবে : এরদোয়ান


তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়েপ এরদোয়ান বলেছেন, হামাস ও ইসরায়েলের যুদ্ধ শেষ হলে গাজাকে অবশ্যই স্বাধীন ফিলিস্তিনের অংশ হতে হবে। তিনি জানিয়েছেন, ‘ইতিহাস থেকে ফিলিস্তিনিদের মুছে ফেলার’ মডেলকে কখনো তারা সমর্থন দেবেন না।

কাজাখস্তান সফর শেষে দেশে ফিরে এমন মন্তব্য করেন এরদোয়ান। বিমানবন্দরে উপস্থিত সাংবাদিকদের তিনি জানান, তার গোয়েন্দা প্রধান ইব্রাহিম কালিন ফিলিস্তিন, ইসরায়েলি কর্তৃপক্ষ এবং হামাসের সঙ্গে যোগাযোগ রাখছেন।

এরদোয়ান আরও জানিয়েছেন, ইসরায়েলি প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহুকে নিজের ‘সহকর্মী’ হিসেবে বিবেচনা করবেন না তিনি। তবে আবার ইসরায়েলের সঙ্গে কূটনৈতিক সম্পর্কও ছিন্ন করবেন না বলে জানিয়েছেন তিনি।

হামাস-ইসরায়েল যুদ্ধে নেওয়া ইউরোপীয় ইউনিয়নের (ইইউ) সমালোচনাও করেছেন এরদোয়ান। তিনি বলেছেন, গাজার বর্তমান পরিস্থিতি এবং এই যুদ্ধে ন্যায়ের পক্ষে অবস্থান নেয়নি ইইউ। এরফলে ইউইউর ওপর মানুষের যে বিশ্বাস ছিল সেটি ভেঙে গেছে।

এরদোয়ান আরও বলেছেন, ইউরোপের দেশগুলো ইসরায়েলের প্রতি যেসব সমর্থন জানাচ্ছে, সেগুলো তারা করছে ইহুদিদের ওপর চালানো গণহত্যার (হোলোকাস্ট) ঋণ থেকে।

হামাস ও ইসরায়েলের মধ্যে যুদ্ধ বাধার পর পশ্চিমা দেশগুলো ইসরায়েলকে একতরফা সমর্থন জানিয়েছে। এমনকি গাজায় ইসরায়েল গণহত্যা চালালেও সেগুলো নিয়ে চুপ করে আছে তারা। কিন্তু এক্ষেত্রে ভিন্ন অবস্থান নিয়েছে তুরস্ক। তার্কিস প্রেসিডেন্ট রিসেপ তাইয়েপ এরদোয়ান যুদ্ধ শুরুর পর বিভিন্ন বক্তব্যে একাধিকবার বলেছেন, হামাস কোনো সন্ত্রাসী দল নয়, তারা হলো স্বাধীনতাকামী গোষ্ঠী।

JA



শীর্ষ সংবাদ:

দুর্গাপূজা উপলক্ষে ২২ অক্টোবর পর্যন্ত রাত ১০টা পর্যন্ত দোকান খোলা
সুন্দর নগর গড়তে প্রতিটি ওয়ার্ডে হবে পরিকল্পিত উন্নয়ন- আব্দুল কাইয়ুম চৌধুরী
নতুন রূপে আবারও খুলছে জালালাবাদ পার্ক
সিলেট জেলায় ৬৩৬ মণ্ডপে দুর্গাপূজার আয়োজন
সিলামে রাসেল হ/ত্যা: ২২ জনের নাম উল্লেখ করে মামলা
কোম্পানীগঞ্জে ট্রাকভর্তি ভারতীয় ম/দ উদ্ধার, আ/টক ২
সিলেটের ক্রিকেটে পৃষ্ঠপোষকতার স্বীকৃতি, শাহেদ শামসকে সংবর্ধনা
আজমিরীগঞ্জে খানাখন্দে ভরা সড়কে ভো'গান্তিতে যাত্রীরা
সিলেটে ২৪ ঘণ্টায় গ্রে'প্তার ৪৬ জন, ১৫২টি যানবাহনের বিরুদ্ধে ব্যবস্থা
সিলেট থেকে আরও প্রতিভাবান ক্রিকেটার তুলে আনা হবে -সিসিক প্রশাসক