সুনামগঞ্জে বন্যার ঝুঁ*কি, কন্ট্রোল রুম চালু
বৃহস্পতিবার, ২০ অগাস্ট ২০২৬, ১০:৪৬ AM

সুনামগঞ্জে বন্যার ঝুঁ*কি, কন্ট্রোল রুম চালু

সুনামগঞ্জ প্রতিনিধি

প্রকাশিত: ২৬/০৪/২০২৬ ০৯:১০:৩০ PM

সুনামগঞ্জে বন্যার ঝুঁ*কি, কন্ট্রোল রুম চালু


সুনামগঞ্জ জেলায় দুর্যোগ মোকাবিলা ও আকস্মিক বন্যার ঝুঁকি নিরসনে কন্ট্রোল রুম খোলা হয়েছে। শনিবার রাতে জেলা প্রশাসনের অফিসিয়াল ফেসবুক আইডি থেকে এমন তথ্য নিশ্চিত করা হয়।

জানা গেছে, আবহাওয়া পূর্বাভাস অনুযায়ী সুনামগঞ্জে ভারী বৃষ্টিপাতের শঙ্কা রয়েছে। এতে এই জেলায় বন্যা পরিস্থিতি সৃষ্টি হতে পারে এবং হাওরের কৃষকদের কষ্টের ধান ক্ষতিগ্রস্ত হতে পারে। তাই জেলার দুর্যোগ মোকাবিলা ও আকস্মিক বন্যার ঝুঁকি নিরসনে শনিবার রাতেই কন্ট্রোল রুম চালু করা হয়েছে। সেখানে ০২৯৯৮৮৪২০৯৬ বা ০১৭৩০৩৩১০৯১ নম্বরে যে কোনো প্রয়োজনে যোগাযোগ করতে বলা হয়েছে।

সুনামগঞ্জের জেলা প্রশাসক মিনহাজুর রহমান বলেন, যে কোনো দুর্যোগ মোকাবিলায় জেলা প্রশাসন প্রস্তুত রয়েছে। পাশাপাশি একটি কন্ট্রোল রুম খোলা হয়েছে।

সুনামগঞ্জ কৃষি বিভাগের তথ্যমতে, এবার সুনামগঞ্জে আবাদ হয়েছে ২ লাখ ২৩ হাজার ৫১১ হেক্টর ধান। আর লক্ষ্যমাত্রা ছিল ২ লাখ ২৩ হাজার ৫০৫ হেক্টর। জেলায় প্রায় ১৪ লাখ টন ধান উৎপাদনের সম্ভাবনা রয়েছে, যার বাজার মূল্য ৫ হাজার কোটি টাকা।

জৈন্তাবার্তা / আরআর



শীর্ষ সংবাদ:

বিশ্বনাথে মশাল মি*ছিলের ঘ*টনায় তো*লপাড়, গ্রে*প্তার সাংগঠনিক সম্পাদকসহ ২
জনদু*র্ভোগ কমাতে অবকাঠামো উন্নয়নকে গুরুত্ব দিচ্ছি: সিসিক প্রশাসক
রায়নগর হ*ত্যাকা*ণ্ড: বাবুলের রি*মান্ড শেষ, সামনে নতুন প্রশ্ন
বাসযোগ্য নগরী গড়তে জলাশয় উদ্ধারে গুরুত্ব দিচ্ছি: কাইয়ুম চৌধুরী
চুনারুঘাটে ধানক্ষেতে মিলল যুবকের র'ক্তা'ক্ত ম'রদে'হ
সিলেটে হা'মের উপসর্গে মৃ'ত্যু বেড়ে ১৩৯
জৈন্তাপুরে চারটি নৌকা ধ্বং'স, ৭ হাজার ঘনফুট বালু জ'ব্দ
পরিষ্কার-পরিচ্ছন্ন ও উন্নত নগরী গড়তে কাজ করছি: সিসিক প্রশাসক
মাধবপুরে নামজারি করতে গিয়ে চ*রম ভো*গান্তিতে ভূমি মালিকরা
স্লিপার বাস ব*ন্ধ না করলে গাড়ি জ*ব্দের হুঁশি*য়ারি