বরাম হাওরে বোরো ধান কাটার অগ্রগতি পরিদর্শনে সুনামগঞ্জের জেলা প্রশাসক
বৃহস্পতিবার, ২০ অগাস্ট ২০২৬, ১০:৪৬ AM

দুর্যোগের আশঙ্কায় দ্রুত ধান ঘরে তোলার তাগিদ, জ্বালানি সংকট না হওয়ার আশ্বাস

বরাম হাওরে বোরো ধান কাটার অগ্রগতি পরিদর্শনে সুনামগঞ্জের জেলা প্রশাসক

জৈন্তা বার্তা ডেস্ক

প্রকাশিত: ২৯/০৪/২০২৬ ০৯:৩৪:০৬ PM

বরাম হাওরে বোরো ধান কাটার অগ্রগতি পরিদর্শনে সুনামগঞ্জের জেলা প্রশাসক

ছবি:সংগৃহীত


সুনামগঞ্জের জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট মোহাম্মদ মিনহাজুর রহমান বুধবার (২৯ এপ্রিল) দুপুরে দিরাই উপজেলার বরাম হাওরে চলমান বোরো ধান কাটার কার্যক্রম পরিদর্শন করেছেন। এ সময় তিনি মাঠে উপস্থিত কৃষকদের সঙ্গে কথা বলেন এবং ধান কাটার সার্বিক অগ্রগতি সম্পর্কে খোঁজখবর নেন।

পরিদর্শনকালে জেলা প্রশাসক কৃষকদের আশ্বস্ত করে বলেন, ধান কাটায় ব্যবহৃত জ্বালানি তেলের কোনো সংকট হবে না। একই সঙ্গে সম্ভাব্য দুর্যোগপূর্ণ আবহাওয়ার পূর্বাভাস বিবেচনায় দ্রুত পাকা ধান কেটে নিরাপদে ঘরে তোলার জন্য তিনি কৃষকদের পরামর্শ দেন।

এ সময় উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মো. মতিউর রহমান খান, পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী মো. ইমদাদুল হক, দিরাই উপজেলা নির্বাহী কর্মকর্তা সনজীব সরকার এবং উপজেলা কৃষি কর্মকর্তা মনোরঞ্জন আধিকারীসহ সংশ্লিষ্ট কর্মকর্তারা।

পরে উপজেলা প্রশাসন, দিরাইয়ের উদ্যোগে উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে আয়োজিত এক মতবিনিময় সভায় অংশ নেন জেলা প্রশাসক। সভায় তিনি সম্ভাব্য প্রাকৃতিক দুর্যোগ মোকাবেলায় হাওরের বোরো ধান দ্রুত কাটার ওপর গুরুত্বারোপ করেন এবং এ কাজে সংশ্লিষ্ট সকল কর্মকর্তাকে কৃষকদের পাশে থেকে প্রয়োজনীয় সহযোগিতা ও পরামর্শ দেওয়ার নির্দেশ দেন।

তিনি আরও বলেন, সময়মতো ধান ঘরে তুলতে পারলে কৃষকের ক্ষতি অনেকাংশে কমে আসবে এবং দেশের খাদ্য নিরাপত্তা নিশ্চিত করা সম্ভব হবে।

জৈন্তা বার্তা/ ওয়াদুদ



শীর্ষ সংবাদ:

বিশ্বনাথে মশাল মি*ছিলের ঘ*টনায় তো*লপাড়, গ্রে*প্তার সাংগঠনিক সম্পাদকসহ ২
জনদু*র্ভোগ কমাতে অবকাঠামো উন্নয়নকে গুরুত্ব দিচ্ছি: সিসিক প্রশাসক
রায়নগর হ*ত্যাকা*ণ্ড: বাবুলের রি*মান্ড শেষ, সামনে নতুন প্রশ্ন
বাসযোগ্য নগরী গড়তে জলাশয় উদ্ধারে গুরুত্ব দিচ্ছি: কাইয়ুম চৌধুরী
চুনারুঘাটে ধানক্ষেতে মিলল যুবকের র'ক্তা'ক্ত ম'রদে'হ
সিলেটে হা'মের উপসর্গে মৃ'ত্যু বেড়ে ১৩৯
জৈন্তাপুরে চারটি নৌকা ধ্বং'স, ৭ হাজার ঘনফুট বালু জ'ব্দ
পরিষ্কার-পরিচ্ছন্ন ও উন্নত নগরী গড়তে কাজ করছি: সিসিক প্রশাসক
মাধবপুরে নামজারি করতে গিয়ে চ*রম ভো*গান্তিতে ভূমি মালিকরা
স্লিপার বাস ব*ন্ধ না করলে গাড়ি জ*ব্দের হুঁশি*য়ারি