নিজস্ব
মহান মে দিবস উপলক্ষে বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশন ছাতক উপজেলার উদ্যোগে এক বর্ণাঢ্য র্যালির আয়োজন করা হয়েছে। র্যালিটি উপজেলার বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে গুরুত্বপূর্ণ সড়কসমূহে শ্রমিকদের অধিকার ও সচেতনতার বার্তা পৌঁছে দেয়।
উপজেলা সভাপতি মিজানুর রহমানের সভাপতিত্বে এবং সেক্রেটারি এটিএম আব্দুল তাহিদের পরিচালনায় অনুষ্ঠিত এ কর্মসূচিতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সুনামগঞ্জ জেলা শ্রমিক কল্যাণ ফেডারেশনের উপদেষ্টা এডভোকেট রেজাউল করিম তালুকদার।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সুনামগঞ্জ জেলা শ্রমিক কল্যাণ ফেডারেশনের সহ-সভাপতি শাহ আলম, মুক্তিযোদ্ধা রিয়াজুল ইসলাম তালেব, উপজেলা উপদেষ্টা জাকির হোসেন, জেলা বায়তুল্লাহ সম্পাদক ওয়াসিদ আলী, উপজেলা সহ-সভাপতি নুর আহমদ হিরন, ইউনিয়ন উপদেষ্টা সালাউদ্দি এবং ইউনিয়ন শ্রমিক কল্যাণ সভাপতি বৃন্দ শাহাবুদ্দিন, দেলোয়ার হোসেন, আলী হোসেন ও মতিউর রহমান।
এছাড়াও উপস্থিত ছিলেন মাইন উদ্দিন, রশিদ আহমদ, আবুল কালাম, জুনায়েদ আহমদ, শামসুল ইসলাম, দেলোয়ার হোসেন ও শাকিল আহমদসহ স্থানীয় নেতৃবৃন্দ ও শ্রমিকরা।
বক্তারা শ্রমিকদের ন্যায্য অধিকার নিশ্চিতকরণ, নিরাপদ কর্মপরিবেশ ও শ্রমিক কল্যাণে ঐক্যবদ্ধভাবে কাজ করার ওপর গুরুত্বারোপ করেন।
জৈন্তাবার্তা/সুলতানা




