ক্ষ*তিপূরণ ও টেকসই বাঁধ নির্মাণের দাবিতে মান*ববন্ধন
বুধবার, ১৯ অগাস্ট ২০২৬, ০৬:৫০ AM

ছাতকে ক্ষ*তিগ্রস্ত কৃষক

ক্ষ*তিপূরণ ও টেকসই বাঁধ নির্মাণের দাবিতে মান*ববন্ধন

মোশাররফ হোসেন, ছাতক প্রতিনিধি

প্রকাশিত: ০১/০৫/২০২৬ ০৯:২০:৪৪ PM

ক্ষ*তিপূরণ ও টেকসই বাঁধ নির্মাণের দাবিতে মান*ববন্ধন

ছবি:সংগৃহীত


সুনামগঞ্জের ছাতক উপজেলার চরমহল্লা ইউনিয়নের বাঘাচেরা, বাড়ুকা ও বুরাইগিরি হাওরের ক্ষতিগ্রস্ত কৃষকরা মানববন্ধন কর্মসূচি পালন করেছেন।

হাওর ও নদী রক্ষা আন্দোলন, ছাতক উপজেলা কমিটির আয়োজনে শুক্রবার (১ মে) বিকেল সাড়ে চারটায় চরবাড়ুকা গ্রামের পশ্চিম বাঘাচেরা হাওরের পাড়ে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়। এতে স্থানীয় কৃষক, সংগঠনের নেতৃবৃন্দ ও এলাকাবাসী অংশ নেন।

মানববন্ধনে বক্তারা হাওরের বিস্তীর্ণ অঞ্চলে বোরো ধানের ব্যাপক ক্ষয়ক্ষতির চিত্র তুলে ধরে সরকারের কাছে দ্রুত কার্যকর পদক্ষেপ গ্রহণের দাবি জানান। অতিবৃষ্টির কারণে আকস্মিক জলাবদ্ধতায় ফসল নষ্ট হয়ে কৃষকদের জীবিকা মারাত্মকভাবে বিপর্যস্ত হয়েছে বলে তারা জানান।

হাওর ও নদী রক্ষা আন্দোলনের আহ্বায়ক দিলোয়ার হোসেনের সভাপতিত্বে এবং উজ্জীবক সুজন তালুকদারের সঞ্চালনায় অনুষ্ঠিত কর্মসূচিতে ক্ষতিগ্রস্ত কৃষকরা আবেগঘন কণ্ঠে তাদের দুর্ভোগের কথা তুলে ধরেন এবং দ্রুত ক্ষতিপূরণ প্রদানের দাবি জানান।

প্রধান অতিথির বক্তব্যে সংগঠনের সুনামগঞ্জ জেলা কমিটির সভাপতি রাজু আহমদ বলেন, হাওর রক্ষা বাঁধ নির্মাণে সঠিক পরিকল্পনা গ্রহণ এবং দুর্নীতির বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া জরুরি। একই সঙ্গে ক্ষতিগ্রস্ত কৃষকদের পাশে দাঁড়িয়ে দ্রুত সহায়তা নিশ্চিত করতে হবে।

মানববন্ধনে হাওর রক্ষা আন্দোলনের ১০ দফা দাবি তুলে ধরা হয়। এর মধ্যে আগামী বছর থেকে বাঘাচেরা, বাড়ুকা ও বুরাইগিরি হাওরকে পিআইসি (প্রজেক্ট ইমপ্লিমেন্টেশন কমিটি) আওতায় অন্তর্ভুক্ত করার দাবি জানানো হয়। পাশাপাশি কৃষকদের দুর্দশার বিষয়টি জাতীয় সংসদে তুলে ধরা এবং দ্রুত সহায়তা প্রদানের আহ্বান জানানো হয়।

এ সময় কৃষকরা তাদের দাবি বাস্তবায়নে সরকারের দ্রুত পদক্ষেপের আশ্বাস পাওয়ার কথা উল্লেখ করে কৃতজ্ঞতা প্রকাশ করেন এবং আশা প্রকাশ করেন যে, শিগগিরই তাদের সমস্যার সমাধান হবে।

জৈন্তা বার্তা/ ওয়াদুদ



শীর্ষ সংবাদ:

পরিষ্কার-পরিচ্ছন্ন ও উন্নত নগরী গড়তে কাজ করছি: সিসিক প্রশাসক
মাধবপুরে নামজারি করতে গিয়ে চ*রম ভো*গান্তিতে ভূমি মালিকরা
স্লিপার বাস ব*ন্ধ না করলে গাড়ি জ*ব্দের হুঁশি*য়ারি
গোয়াইনঘাটে রোদ-বৃষ্টি উপেক্ষা করে মাঠে মাঠে আমন রোপণের ধুম, কৃষকের চোখে সোনালি স্বপ্ন
সুনামগঞ্জে ২০ মাসের শিশুকে ধ'র্ষ'ণের অ'ভিযোগে যুবক গ্রে'প্তার
হা'মের উপসর্গে সিলেটে আরও ২ শিশুর মৃ'ত্যু
নানকার কৃষক বি*দ্রোহ দিবস আজ: কৃষকের র*ক্তে লেখা যে ইতিহাস
সিলেটে পরিবহন শ্রমিকদের অ*নির্দিষ্টকালের ক*র্মবিরতি স্থগিত
সিলেটে নির্মাণাধীন ভবন থেকে ইট প*ড়ে বৃদ্ধের মৃ*ত্যু, আ*টক ৭
সাইবার অ*পরাধ রুখতে জনসচেতনতা জরুরি: এমপি এমরান