কেমুসাসের ১২৬৮তম সাহিত্য আসর
সোমবার, ০৪ মে ২০২৬, ০১:০৩ AM

কবি মুকুল চৌধুরীর প্রথম মৃত্যুবার্ষিকীতে শ্রদ্ধা ও স্মরণ

কেমুসাসের ১২৬৮তম সাহিত্য আসর

জৈন্তা বার্তা ডেস্ক

প্রকাশিত: ০৩/০৫/২০২৬ ১১:৪৮:৪০ PM

কেমুসাসের ১২৬৮তম সাহিত্য আসর

ছবি:সংগৃহীত


কেন্দ্রীয় মুসলিম সাহিত্য সংসদের (কেমুসাস) ১২৬৮তম সাহিত্য আসরে গভীর শ্রদ্ধা ও ভালোবাসায় স্মরণ করা হয়েছে বিশিষ্ট কবি ও গবেষক মুকুল চৌধুরীকে। তাঁর প্রথম মৃত্যুবার্ষিকী উপলক্ষে আয়োজিত এ অনুষ্ঠানে বক্তারা বলেন, মুকুল চৌধুরী ছিলেন একজন ঐতিহ্যসচেতন কবি, যিনি আধুনিক কাব্যভাষায় ঐতিহ্যের সফল প্রয়োগ ঘটিয়েছেন।

বক্তারা আরও বলেন, ঐতিহ্যনির্ভর কাব্যচর্চায় ফররুখ আহমদ যে ধারা প্রতিষ্ঠা করেছিলেন, মুকুল চৌধুরী তা থেকে আরও একধাপ এগিয়ে নতুন মাত্রা যুক্ত করেছেন। বিশ্বাস ও মূল্যবোধের পক্ষে তাঁর সাহিত্যচর্চা বাংলা সাহিত্যে একটি স্বতন্ত্র অবস্থান তৈরি করেছে।

গত ৩০ এপ্রিল ২০২৬, বৃহস্পতিবার সন্ধ্যায় কেমুসাসের সাহিত্য আসর কক্ষে আয়োজিত এ অনুষ্ঠানে সাহিত্যিক, লেখক ও বিশিষ্টজনরা কবির জীবন, কর্ম এবং তাঁর কবিতার নান্দনিক ও দার্শনিক দিক নিয়ে আলোচনা করেন। বক্তাদের মতে, মুকুল চৌধুরীর শূন্যতা অপূরণীয় হলেও তাঁর সৃষ্টিকর্ম ভবিষ্যৎ প্রজন্মের জন্য অনুপ্রেরণা হয়ে থাকবে।

কথাসাহিত্যিক-ছড়াকার কামরুল আলমের সভাপতিত্বে এবং ছড়াকার আব্দুস সামাদ অয়নের সঞ্চালনায় অনুষ্ঠিত এ আসরে বক্তব্য দেন কেমুসাসের সাধারণ সম্পাদক সেলিম আউয়াল, সহসভাপতি রুহুল ফারুক, কোষাধ্যক্ষ মো. জাহেদুর রহমান চৌধুরী, পাঠাগার সম্পাদক কবি নাজমুল আনসারী এবং কবি ও বাচিকশিল্পী মামুন সুলতান।

অনুষ্ঠানে কবি মুকুল চৌধুরীকে নিয়ে প্রবন্ধ উপস্থাপন করেন আব্দুস সামাদ অয়ন। শুরুতে পবিত্র কুরআন থেকে তেলাওয়াত করেন মাজহারুল ইসলাম মেনন। পরবর্তীতে উপস্থিত কবি-সাহিত্যিকরা স্বরচিত লেখা পাঠ করেন।

অনুষ্ঠানে অংশ নেন তাসলিমা খানম বীথি, মিলন কান্তি দাস, আমিনা শহীদ চৌধুরী মান্না, আমীর হোসেন সোহাগ, এ বি এম হাসান চৌধুরী, মাজহারুল ইসলাম মেনন, নূরজাহান ছাদেক নূরী, নূরুদ্দীন রাসেল, কামাল আহমদ, মোহাম্মদ নজরুল ইসলাম, এমদাদুল হক খান, ড. মো. রহিমুল্যাহ মিঞা, মো. আব্দুল্লাহ, শাহনূর আলম মাহির, দেওয়ান মতিউর রহমান খান, আদীল আনোয়ার, মিসবাহুর রহমান, রেজাউল হক, আব্দুল আহাদ, শরীফ উদ্দীন মামুন, আসআদ চৌধুরী, আবু সাঈদ, উৎফল বড়ুয়া, মো. ফয়সল আহমদসহ অনেকে।

এছাড়া সংগীত পরিবেশন করেন মো. সাজিদুর রহমান, বাউল মঞ্জিল শাহ ও কুবাদ বখত চৌধুরী রুবেল। অনুষ্ঠানে সেরা লেখক হিসেবে নির্বাচিত হন মিলন কান্তি দাস।

কবি মুকুল চৌধুরীকে নিবেদিত এ সাহিত্য আসরটি পরিণত হয় স্মৃতিচারণ, মূল্যায়ন ও শ্রদ্ধা নিবেদনের এক আবেগঘন মিলনমেলায়।

জৈন্তা বার্তা/ ওয়াদুদ



শীর্ষ সংবাদ:

সিলেট থেকে হজ্জ ফ্লাইটের উদ্বোধন করলেন মন্ত্রী খন্দকার মুক্তাদির
বিয়ানীবাজার সরকারি কলেজে ৭ তলা ভবন পুনঃনির্মাণ কাজ শুরু
হা*ম ও হা*মের উপসর্গে সিলেটসহ দেশে ২৪ ঘণ্টায় ১০ শিশুর মৃ*ত্যু
৪ মে প্রথম হজ ফ্লাইট, সিলেট থেকে ৭টি সরাসরি
দক্ষিণ সুরমায় ট্রাক-পিকআপ সংঘ*র্ষে নি*হত ৬ জনের পরিচয় শনাক্ত
সিলেটে সমাবেশকে কেন্দ্র করে সক্রিয় ছি*নতাইকারী চ*ক্রের ১০ সদস্য গ্রে*ফতার
দক্ষিণ সুরমায় ট্রাকের সঙ্গে পিকআপের সং-ঘর্ষ, নি-হত ৮
আজমিরীগঞ্জ-বানিয়াচং সড়কে সংস্কার শেষ না হতেই ফা-টল
গোয়াইনঘাটে ঝুলে আছে হাজারো মানুষের স্বপ্ন লালটিকির ব্রিজ
স্থানীয় সরকার নির্বাচনে একক প্রার্থী দেওয়ার নির্দেশ প্রধানমন্ত্রীর