জগন্নাথপুরে অভ্যন্তরীণ বোরো ধান সংগ্রহ অভিযানের উদ্বোধন
বুধবার, ১৯ অগাস্ট ২০২৬, ০৬:৪৬ AM

জগন্নাথপুরে অভ্যন্তরীণ বোরো ধান সংগ্রহ অভিযানের উদ্বোধন

রেজুওয়ান কোরেশী, জগন্নাথপুর প্রতিনিধি

প্রকাশিত: ০৪/০৫/২০২৬ ০৫:৩৪:১৫ PM

জগন্নাথপুরে অভ্যন্তরীণ বোরো ধান সংগ্রহ অভিযানের উদ্বোধন

নিজস্ব


সুনামগঞ্জের জগন্নাথপুরে “গুদামে গুদামে কৃষকের ধান, বাঁচবে কৃষক বাঁচবে প্রাণ” এবং “ধানের দাম পাচ্ছে বেশি, কৃষক এখন বেশি খুশি”—এই প্রতিপাদ্যকে সামনে রেখে অভ্যন্তরীণ বোরো সংগ্রহ-২০২৬ এর শুভ উদ্বোধন করা হয়েছে।

রোববার বিকেলে জগন্নাথপুর খাদ্য গুদাম প্রাঙ্গণে উপজেলা প্রশাসন ও উপজেলা খাদ্য বিভাগের যৌথ আয়োজনে এই সংগ্রহ অভিযানের সূচনা হয়।

অনুষ্ঠানের শুভ উদ্বোধন করেন জগন্নাথপুর উপজেলা নির্বাহী অফিসার মোঃ ইসলাম উদ্দিন।উদ্বোধনী অনুষ্ঠানে বক্তব্য রাখেন উপজেলা কৃষি কর্মকর্তা কাওছার আহমেদ ও উপজেলা খাদ্য কর্মকর্তা মোঃ শাহাব উদ্দিন।

এ সময় উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির আহ্বায়ক আবু হোরায়রা ছাদ, পৌর বিএনপির আহ্বায়ক সালাহ উদ্দিন মিটু, জগন্নাথপুর প্রেসক্লাব সভাপতি তাজ উদ্দিন আহমেদ, বিএনপি নেতা আব্দুস সোবহান, শামসুল ইসলাম ও দিলু মিয়া প্রমুখ।

এ বছর জগন্নাথপুর উপজেলায় ধান সংগ্রহের জন্য মোট ২,৪০৯ জন কৃষক আবেদন করেন। এর মধ্যে লটারির মাধ্যমে ৯৯১ জন কৃষককে ধান বিক্রির জন্য নির্বাচিত করা হয়েছে। উপজেলায় মোট বরাদ্দের পরিমাণ নির্ধারণ করা হয়েছে ১,৯৮২ মেট্রিক টন। নির্বাচিত প্রত্যেক কৃষক ১,৪৪০ টাকা দরে মোট ৫০ মণ করে ধান সরকারি খাদ্য গুদামে সরবরাহ করার সুযোগ পাচ্ছেন।

জৈন্তাবার্তা/সুলতানা



শীর্ষ সংবাদ:

পরিষ্কার-পরিচ্ছন্ন ও উন্নত নগরী গড়তে কাজ করছি: সিসিক প্রশাসক
মাধবপুরে নামজারি করতে গিয়ে চ*রম ভো*গান্তিতে ভূমি মালিকরা
স্লিপার বাস ব*ন্ধ না করলে গাড়ি জ*ব্দের হুঁশি*য়ারি
গোয়াইনঘাটে রোদ-বৃষ্টি উপেক্ষা করে মাঠে মাঠে আমন রোপণের ধুম, কৃষকের চোখে সোনালি স্বপ্ন
সুনামগঞ্জে ২০ মাসের শিশুকে ধ'র্ষ'ণের অ'ভিযোগে যুবক গ্রে'প্তার
হা'মের উপসর্গে সিলেটে আরও ২ শিশুর মৃ'ত্যু
নানকার কৃষক বি*দ্রোহ দিবস আজ: কৃষকের র*ক্তে লেখা যে ইতিহাস
সিলেটে পরিবহন শ্রমিকদের অ*নির্দিষ্টকালের ক*র্মবিরতি স্থগিত
সিলেটে নির্মাণাধীন ভবন থেকে ইট প*ড়ে বৃদ্ধের মৃ*ত্যু, আ*টক ৭
সাইবার অ*পরাধ রুখতে জনসচেতনতা জরুরি: এমপি এমরান