সিলেট–সুনামগঞ্জ সড়কে নিহতের সংখ্যা বেড়ে ৫, আহত ৪
সোমবার, ০৪ মে ২০২৬, ০৯:৩২ PM

বাস-সিএনজি সংঘর্ষ

সিলেট–সুনামগঞ্জ সড়কে নিহতের সংখ্যা বেড়ে ৫, আহত ৪

মোশাররফ হোসেন, ছাতক প্রতিনিধি

প্রকাশিত: ০৪/০৫/২০২৬ ০৮:০৩:৪৬ PM

সিলেট–সুনামগঞ্জ সড়কে নিহতের সংখ্যা বেড়ে ৫, আহত ৪

সংগৃহিত


সিলেট–সুনামগঞ্জ আঞ্চলিক মহাসড়কের জালালপুর এলাকায় ভয়াবহ সড়ক দুর্ঘটনায় নিহতের সংখ্যা বেড়ে ৫ জনে দাঁড়িয়েছে। এ ঘটনায় গুরুতর আহত হয়েছেন আরও ৪ জন।

সোমবার (৪ মে) দুপুর আনুমানিক ২টা ৩০ মিনিটে একটি রেজিস্ট্রেশনবিহীন সিএনজিচালিত অটোরিকশা ও ঢাকা মেট্রো-ব ১১-৭৭৬১ নম্বরের রিফাত পরিবহনের একটি যাত্রীবাহী বাসের মুখোমুখি সংঘর্ষে এ দুর্ঘটনা ঘটে।

জয়কলস হাইওয়ে থানার ইনচার্জ মোতালেব হোসেন জানান, সংঘর্ষে ঘটনাস্থলেই সুনামগঞ্জের তাহিরপুর উপজেলার বাসিন্দা হাসেম মিয়া নিহত হন। একই স্থানে অজ্ঞাতপরিচয় আরও একজনের মৃত্যু হয়।

পরে আহতদের উদ্ধার করে বিভিন্ন হাসপাতালে নেওয়া হলে চিকিৎসাধীন অবস্থায় আরও তিনজনের মৃত্যু হয়। বিষয়টি নিশ্চিত করেছেন সুনামগঞ্জের এএসপি (মিডিয়া) সুজন সরকার।

দুর্ঘটনায় আহত ৪ জনকে স্থানীয়রা উদ্ধার করে হাসপাতালে ভর্তি করেছেন, যাদের মধ্যে কয়েকজনের অবস্থা আশঙ্কাজনক।

দুর্ঘটনার পর বাসচালক পালিয়ে যান। পুলিশ সিএনজি ও বাসটি জব্দ করে হেফাজতে নিয়েছে এবং এ ঘটনায় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।

এদিকে, দুর্ঘটনার পর কিছু সময় মহাসড়কে যান চলাচল ব্যাহত হলেও বর্তমানে পরিস্থিতি স্বাভাবিক রয়েছে।

জৈন্তা বার্তা / ওয়াদুদ