জগন্নাথপুরে এমপি আরিফা সুলতানা রুমাকে বিএনপির সংবর্ধনা
বুধবার, ১৯ অগাস্ট ২০২৬, ০৫:১৩ AM

জগন্নাথপুরে এমপি আরিফা সুলতানা রুমাকে বিএনপির সংবর্ধনা

রেজুওয়ান কোরেশী, জগন্নাথপুর প্রতিনিধি

প্রকাশিত: ০৫/০৫/২০২৬ ১০:৪৬:০১ PM

জগন্নাথপুরে এমপি আরিফা সুলতানা রুমাকে বিএনপির সংবর্ধনা

ছবি:সংগৃহীত


সুনামগঞ্জের জগন্নাথপুর উপজেলায় সংরক্ষিত নারী আসনের সংসদ সদস্য অ্যাডভোকেট আরিফা সুলতানা রুমাকে স্থানীয় বিএনপির পক্ষ থেকে সংবর্ধনা দেওয়া হয়েছে।

মঙ্গলবার (৫ মে) বিকেল ৪টায় উপজেলার আশারকান্দি ইউনিয়নের তিলক গ্রামে এ সংবর্ধনা অনুষ্ঠানের আয়োজন করা হয়। তাঁর আগমনকে ঘিরে স্থানীয় বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মীরা অনুষ্ঠানে ব্যাপক উপস্থিতি জানান।

সৈয়দ আকবর আলীর সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন সংসদ সদস্য অ্যাডভোকেট আরিফা সুলতানা রুমা। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জগন্নাথপুর উপজেলা বিএনপির আহ্বায়ক আবু হুরায়রা সাদ মাস্টার ও যুগ্ম আহ্বায়ক জালাল উদ্দিনসহ অন্যান্য নেতৃবৃন্দ।

অনুষ্ঠানে স্থানীয় বিএনপি ও সহযোগী সংগঠনের বিপুল সংখ্যক নেতাকর্মী অংশ নেন।

জানা গেছে, পারিবারিক সূত্রে ব্যক্তিগত সফরে তিনি তাঁর মামাশ্বশুর সৈয়দ আকবর আলীর বাড়িতে আসেন। এই সফরকে কেন্দ্র করেই স্থানীয় বিএনপি তাঁকে সংবর্ধনা প্রদান করে।

জৈন্তা বার্তা/ ওয়াদুদ



শীর্ষ সংবাদ:

পরিষ্কার-পরিচ্ছন্ন ও উন্নত নগরী গড়তে কাজ করছি: সিসিক প্রশাসক
মাধবপুরে নামজারি করতে গিয়ে চ*রম ভো*গান্তিতে ভূমি মালিকরা
স্লিপার বাস ব*ন্ধ না করলে গাড়ি জ*ব্দের হুঁশি*য়ারি
গোয়াইনঘাটে রোদ-বৃষ্টি উপেক্ষা করে মাঠে মাঠে আমন রোপণের ধুম, কৃষকের চোখে সোনালি স্বপ্ন
সুনামগঞ্জে ২০ মাসের শিশুকে ধ'র্ষ'ণের অ'ভিযোগে যুবক গ্রে'প্তার
হা'মের উপসর্গে সিলেটে আরও ২ শিশুর মৃ'ত্যু
নানকার কৃষক বি*দ্রোহ দিবস আজ: কৃষকের র*ক্তে লেখা যে ইতিহাস
সিলেটে পরিবহন শ্রমিকদের অ*নির্দিষ্টকালের ক*র্মবিরতি স্থগিত
সিলেটে নির্মাণাধীন ভবন থেকে ইট প*ড়ে বৃদ্ধের মৃ*ত্যু, আ*টক ৭
সাইবার অ*পরাধ রুখতে জনসচেতনতা জরুরি: এমপি এমরান