চুনারুঘাটে তাঁতী লীগের সভাপতির প্রাইভেটকারে পেট্রোল ঢেলে আগুন
মঙ্গলবার, ১৮ অগাস্ট ২০২৬, ১২:৫৪ AM

চুনারুঘাটে তাঁতী লীগের সভাপতির প্রাইভেটকারে পেট্রোল ঢেলে আগুন

চুনারুঘাট প্রতিনিধি

প্রকাশিত: ০৫/১১/২০২৩ ১২:৪৭:১৪ PM

চুনারুঘাটে তাঁতী লীগের সভাপতির প্রাইভেটকারে পেট্রোল ঢেলে আগুন

চুনারুঘাটে প্রাইভেটকারে পেট্রোল ঢেলে আগুন


বিএনপির ডাকা দ্বিতীয় দফায় ৪৮ ঘণ্টার অবরোধের প্রথম দিন রোববার (৫ নভেম্বর) হবিগঞ্জে তাঁতী লীগের সভাপতি কবির মিয়া খন্দকারের প্রাইভেটকারে আগুন দিয়েছে দুর্বৃত্তরা। খবর পেয়ে ঘটনাস্থল পরিদর্শন করেছে মাধবপুর সার্কেলের সহকারী পুলিশ সুপার নির্মলেন্দু চক্রবর্তী। তবে এর আগেই পালিয়ে যায় দুর্বৃত্তরা। 

স্থানীয়রা জানান, সকাল ১০টার দিকে জেলার চুনারুঘাট উপজেলার বাল্লা সড়কে একটি প্রাইভেটকারে কয়েক যুবক পেট্রোল ঢেলে আগুন ধরিয়ে দিয়ে পালিয়ে যায়। এসময় স্থানীয় লোকজন আগুন নেভান। 

প্রাইভেটকারের মালিক উপজেলা তাঁতী লীগের সভাপতি করিব মিয়া খন্দকার জানান, হঠাৎ কয়েকজন যুবক পেট্রোল ঢেলে আগুন দিয়ে দৌড়ে পালিয়ে যায়। কিছু বুঝে ওঠার আগেই আগুন গাড়িতে ছড়িয়ে পড়ে। এ বিষয়ে চুনারুঘাট থানার ওসি রাশেদুল হক  বলেন, ‘গাড়িতে আগুন দেওয়ার ঘটনার খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গেছে। তবে কি কারণে কে করেছে ঘটনার তদন্ত না করে বলা যাচ্ছেনা।  যদি অভিযোগ পাই তদন্ত সাপেক্ষে ব্যবস্থা নেয়া হবে । 

ওসি রাশেদুল আরও বলেন  জনগণের জানমালের নিরাপত্তার জন্য পুলিশ সতর্ক অবস্থানে রয়েছে।  নাশকতা দমনে পুলিশ  মাঠে রয়েছে।

জৈন্তাবার্তা/এমকে