সুনামগঞ্জ-জগন্নাথপুর মহাসড়কে ডা-কাতি
মঙ্গলবার, ১৭ নভেম্বর ২০২৬, ০১:৪৬ অপরাহ্ন

সুনামগঞ্জ-জগন্নাথপুর মহাসড়কে ডা-কাতি

রেজুওয়ান কোরেশী, জগন্নাথপুর প্রতিনিধি

প্রকাশিত: ০৭/০৫/২০২৬ ০২:০৭:৪৮ অপরাহ্ন

সুনামগঞ্জ-জগন্নাথপুর মহাসড়কে ডা-কাতি


সুনামগঞ্জ-জগন্নাথপুর আঞ্চলিক মহাসড়কের ছাতক উপজেলাধীন দারাখাই কোন্দানালা ব্রিজের কাছে বুধবার (৬ মে) দিবাগত রাতে এক দুর্ধর্ষ ডাকাতি সংঘটিত হওয়ার খবর পাওয়া গেছে।

জানা গেছে, ৮-৯ জনের একটি সশস্ত্র ডাকাতদল দেশীয় অস্ত্রের মুখে ট্রাক ও পিকআপ ভ্যান আটকে নগদ ২ লক্ষাধিক টাকা লুটে নিয়েছে বলে দাবি করেছেন গাড়িতে থাকা চালক ও বিক্রয় প্রতিনিধি। এ সময় ডাকাতরা গাড়ির গ্লাস ভাঙচুর করে আরোহীদের জিম্মি করে ফেলে বলে জানা যায়।

বিক্রয় প্রতিনিধি ও চালকের বরাত দিয়ে জগন্নাথপুর থানার পুলিশ জানায়, জগন্নাথপুর বাজারের ভুষিমাল বিক্রয়কারী প্রতিষ্ঠান ‘হাবিব ট্রেডার্স’ এর একটি বিকল ট্রাক অন্য একটি পিকআপ ভ্যান দিয়ে টেনে নিয়ে যাওয়ার সময় দারাখাই কোন্দানালা ব্রিজের কাছে হামলার শিকার হয়। তাদের দাবি অনুযায়ী, সশস্ত্র ডাকাতরা বিক্রয় প্রতিনিধি স্বপন দাসের নিকট থাকা নগদ ২ লক্ষাধিক টাকা ছিনিয়ে নেয়। এ সময় তাদের মারধরও করা হয়।

চালক স্বদেব দাস বিষয়টি প্রতিষ্ঠানের মালিক শরিফ মিয়ার ছেলে মতিউর রহমানকে মুঠোফোনে জানালে খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে উপস্থিত হয়।

তবে এই লুটের ঘটনাটি নিয়ে পুলিশের পক্ষ থেকে কিছুটা সন্দেহ প্রকাশ করা হয়েছে। পুলিশ জানায়, ঘটনার সময় তাৎক্ষণিকভাবে অন্য কেউ বিষয়টি জানতে পারেনি এবং পুরো বিষয়টি বর্তমানে তদন্তাধীন রয়েছে।

জগন্নাথপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শফিকুল ইসলাম বলেন, খবর পাওয়ার সাথে সাথে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। তবে ঘটনার ধরণ কিছুটা রহস্যজনক মনে হওয়ায় আসল রহস্য উদঘাটনে তদন্ত চলছে। লুণ্ঠিত টাকা উদ্ধার ও জড়িতদের শনাক্ত করে আইনের আওতায় আনতে ছাতক ও জগন্নাথপুর থানার পুলিশ সমন্বিতভাবে কাজ করছে।

জৈন্তা বার্তা/আরআর



শীর্ষ সংবাদ:

জীবনমান উন্নয়নে প্রার্থীদের প্রতিশ্রুতি চান চা শ্রমিকেরা
অ/নুপ্রবেশ ঠেকাতে মৌলভীবাজার সী/মান্তে সতর্ক বি/জিবি
জাফলং-শমশেরনগর সীমান্তসহ ছয় সীমান্ত দিয়ে কয়লার চালানে বি/স্ফোরক আনার অভিযোগ
ভবন নির্মাণের নকশা অনুমোদন দিতে পারবে না সিটি করপোরেশন
জৈন্তাপুর পৌরসভা ঘোষণায় আনন্দ-উচ্ছ্বাস, বিএনপির আনন্দ মিছিল
৩৫ লাখ টাকা উধাওয়ের অভিযোগে নতুন তথ্য দিল সোনালী ব্যাংক
শাবিপ্রবির উন্নয়ন প্রকল্পে ধীরগতি
সিলেটের যে উপজেলায় মিলল পৌরসভা গঠনের অনুমোদন
ঢাকার হাশেমের প্রতা/রণার ফাঁ/দে সর্বস্বা/ন্ত গোয়াইনঘাটের মঙ্গল মিয়া
নূরজাহান মেমোরিয়াল মহিলা কলেজে একাদশ শ্রেণির শিক্ষার্থীদের বরণ