হামের থাবা: শনাক্ত ও উপসর্গ নিয়ে হাসপাতালে হাজারো শিশু
বুধবার, ১২ অগাস্ট ২০২৬, ১২:৩৮ PM

হামের থাবা: শনাক্ত ও উপসর্গ নিয়ে হাসপাতালে হাজারো শিশু

জৈন্তা বার্তা ডেস্ক

প্রকাশিত: ০৯/০৫/২০২৬ ০৬:৩৯:৫৬ PM

হামের থাবা: শনাক্ত ও উপসর্গ নিয়ে হাসপাতালে হাজারো শিশু

সংগৃহীত


দেশে হাম ও হামের উপসর্গ নিয়ে গত ২৪ ঘণ্টায় ৯ শিশু মারা গেছে। এর মধ্যে তিন শিশুর হাম শনাক্ত হয়েছে। অপর ছয়জনের হামের উপসর্গ ছিল।

আজ শনিবার স্বাস্থ্য অধিদপ্তরের হামবিষয়ক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়।এতে বলা হয়, গত ২৪ ঘণ্টায় হাম ও হামের উপসর্গ পাওয়া গেছে ১ হাজার ৪৩৫ শিশুর। এর মধ্যে ৪৮৯ শিশুর হাম শনাক্ত হয়েছে। আর ৯৪৬ শিশুর শরীরে হামের উপসর্গ পাওয়া গেছে।

গত ১৫ মার্চ থেকে এ পর্যন্ত হাম ও হামের উপসর্গে মোট ৩৫২ শিশুর মৃত্যু হয়েছে। তাদের মধ্যে হামের উপসর্গে ২৯১ শিশু হাম শনাক্তের পর মারা গেছে ৬১ শিশু।একই সময়ে নিশ্চিতভাবে হামে আক্রান্ত হয়েছে ৬ হাজার ৯৮৯ জন। আর হামের উপসর্গ নিয়ে হাসপাতালে এসেছে ৪৭ হাজার ৬৫৬ জন।

জৈন্তাবার্তা/সুলতানা



শীর্ষ সংবাদ:

কালীঘাট-শাহচট সড়কে ঢালাই কাজের উদ্বোধন
বিদ্যুৎ না থাকলে নাগরিক সেবা কার্যক্রম ব্যাহত হয়, দু*র্ভোগ পো*হাতে হয় : সিসিক প্রশাসক
গ্রাম ও কৃষকের উন্নয়নই দেশের অগ্রগতির চাবিকাঠি: জেলা পরিষদ প্রশাসক
‘বাপ-দাদার বসতভিটা ছাড়তে চা*প, হা*মলা-ভা*ঙচুর ও প্রা*ণনাশের হু*মকি’
ছাপ্পান্নর রেকর্ড অনুযায়ী নগরীর ছড়া-খাল উ*দ্ধার করা হবে’ - সিসিক প্রশাসক
নিত্যপণ্যের অতিরিক্ত দাম, বিপাকে নিম্ন আয়ের মানুষ
তীব্র গরমের মাঝেই সিলেটে ৫ দিন ভারী বর্ষণের আভাস
দেশে যে কারণে এত লোডশেডিং
শাবিপ্রবি ছাত্রদল নেতার তৎপরতায় অ*পহ*রণচেষ্টা নস্যাৎ
কুলাউড়া সীমান্তে বি*এসএ*ফের গু*লিতে নি*হত তরুণের লা*শ স্বজনদের কাছে হস্তান্তর