টিএসসি এলাকায় মিছিল, ঢাবি ছা*ত্রলীগ নেতার একদিনের রি মা ন্ড
সোমবার, ১১ মে ২০২৬, ০৬:২৮ PM

টিএসসি এলাকায় মিছিল, ঢাবি ছা*ত্রলীগ নেতার একদিনের রি মা ন্ড

জৈন্তা বার্তা ডেস্ক

প্রকাশিত: ১১/০৫/২০২৬ ০৪:৫৫:৫০ PM

টিএসসি এলাকায় মিছিল, ঢাবি ছা*ত্রলীগ নেতার একদিনের রি মা ন্ড

সংগৃহীত


‎‎ঢাকা বিশ্ববিদ্যালয়ের টিএসসি এলাকায় নিষিদ্ধ সংগঠনের মিছিল থেকে গ্রেপ্তার ঢাকা বিশ্ববিদ্যালয়ের স্যার এ এফ রহমান হল শাখা ছাত্রলীগের সাংগঠনিক সম্পাদক ফারহান তানভীর নাছিফ ও তার সঙ্গে থাকা মাইক্রোবাসচালক রুবেল মিয়ার একদিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত।

আজ সোমবার ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মোহাম্মদ এহসানুল ইসলাম এই রিমান্ডের আদেশ দিয়েছেন। ‎টিএসসি এলাকায় উস্কানীমূলক স্লোগান, মিছিল দিয়ে নিষিদ্ধ সংগঠনের কার্যক্রমকে গতিশীল, রাষ্ট্রের বিরুদ্ধে ষড়যন্ত্র করার অভিযোগে গত ২ মে সকাল ৬টা ১০ মিনিটের দিকে মিছিল করে ছাত্রলীগের কয়েকজন সদস্য। মিছিল থেকে নাছিফ ও রুবেলকে আটক করে পুলিশ।

এ ঘটনায় ওইদিনই শাহবাগ থানার উপ-পরিদর্শক (এসআই) মো. মাইনুল ইসলাম বাদী হয়ে সন্ত্রাসবিরোধী আইনে একটি মামলা করেন। একইদিন জামিন আবেদন নামঞ্জুর করে বিকেলে তাদের কারাগারে পাঠান আদালত। ‎এরপর তদন্ত কর্মকর্তা শাহবাগ থানার এসআই মনমথ হালদার তাদের দুইজনের ৭ দিনের রিমান্ড চেয়ে আবেদন করেন।  

‎এদিন শুনানিকালে তাদের কারাগার থেকে আদালতে হাজির করা হয়। রাষ্ট্রপক্ষে প্রসিকিউটর মুহাম্মদ শামছুদ্দোহা সুমন রিমান্ডের পক্ষে যুক্তি তুলে ধরেন। আসামিপক্ষের আইনজীবী তরিকুল ইসলাম রিমান্ড বাতিলের আবেদন করেন। শুনানি নিয়ে আদালত তাদের এক দিনের রিমান্ডের আদেশ দেন।ফারহান তানভীর নাছিফ (২৪) ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভাষাবিজ্ঞান বিভাগের ২০১৯-২০ শিক্ষাবর্ষের শিক্ষার্থী এবং স্যার এ এফ রহমান হলের ২০৯ নম্বর কক্ষের আবাসিক ছাত্র। তিনি হল শাখা ছাত্রলীগের সাংগঠনিক সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করছেন।

মামলার বিবরণ থেকে জানা যায় , গত ২ মে ভোর ৬টা ১০ মিনিটের দিকে টিএসসি সংলগ্ন রাজু ভাস্কর্যের সামনে নিষিদ্ধ সংগঠনের ২০-২৫ জন নেতাকর্মী রাষ্ট্রের বিরুদ্ধে ষড়যন্ত্র ও অপপ্রচারের উদ্দেশে জড়ো হয়। এ সময় তারা সরকার কর্তৃক কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ ও নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের ওপর থেকে নিষেধাজ্ঞা প্রত্যাহার এবং 'কালো আইন' বাতিলের দাবিতে উস্কানীমূলক স্লোগান দিচ্ছিল। খবর পেয়ে শাহবাগ থানা পুলিশ অভিযান চালিয়ে নাছিফ ও রুবেলকে একটি মাইক্রোবাসসহ হাতেনাতে গ্রেপ্তার করে। তবে পুলিশের উপস্থিতি টের পেয়ে আরও ২০-২৫ জন পালিয়ে যায়।​সরকার কর্তৃক ছাত্রলীগ নিষিদ্ধ ঘোষিত হওয়ার পরও সংগঠনের কার্যক্রম সচল রাখতে নাছিফ নেতাকর্মীদের নিয়ে নাশকতার পরিকল্পনা করছিলেন বলে অভিযোগে উল্লেখ করা হয়েছে।

জৈন্তাবার্তা/সুলতানা