গোলাপগঞ্জের ঢাকাদক্ষিণ-ভাদেশ্বর সড়কের ভ*য়ঙ্কর বাঁক
শুক্রবার, ১৫ মে ২০২৬, ০১:৪১ AM

যেকোনো সময় ঘটতে পারে বড় দু*র্ঘটনা, আ*তঙ্কে এলাকাবাসী

গোলাপগঞ্জের ঢাকাদক্ষিণ-ভাদেশ্বর সড়কের ভ*য়ঙ্কর বাঁক

মো. বদরুল আলম, গোলাপগঞ্জ প্রতিনিধি

প্রকাশিত: ১৫/০৫/২০২৬ ১২:৩৫:৫৯ AM

গোলাপগঞ্জের ঢাকাদক্ষিণ-ভাদেশ্বর সড়কের ভ*য়ঙ্কর বাঁক

ছবি: জৈন্তা বার্তা


সিলেটের গোলাপগঞ্জ উপজেলার ঢাকাদক্ষিণ-ভাদেশ্বর সড়কের উত্তর কানিশাইল (জামটিকর) এলাকার একটি বিপজ্জনক বাঁক এখন স্থানীয়দের জন্য আতঙ্কের কারণ হয়ে দাঁড়িয়েছে। এলাকাবাসীর দাবি, সড়কের এই ঝুঁকিপূর্ণ বাঁকটি বর্তমানে একপ্রকার মরণফাঁদে পরিণত হয়েছে। দ্রুতগতির যানবাহন চলাচলের কারণে প্রতিনিয়ত এখানে ছোট-বড় দুর্ঘটনার আশঙ্কা বাড়ছে।

স্থানীয় সূত্রে জানা যায়, বাঁকটি অত্যন্ত তীক্ষ্ণ হওয়ায় অনেক সময় চালকরা গাড়ির নিয়ন্ত্রণ হারিয়ে ফেলেন। বিশেষ করে রাতের বেলা কিংবা বৃষ্টির সময় দুর্ঘটনার ঝুঁকি কয়েকগুণ বেড়ে যায়। অতীতেও এ স্থানে একাধিক দুর্ঘটনা ঘটেছে। এতে আহত হওয়ার পাশাপাশি যানবাহনের ব্যাপক ক্ষয়ক্ষতির ঘটনাও ঘটেছে।

এলাকাবাসীর অভিযোগ, দীর্ঘদিন ধরে ঝুঁকিপূর্ণ এই বাঁকটি সংস্কার ও নিরাপত্তামূলক ব্যবস্থা গ্রহণের দাবি জানানো হলেও সংশ্লিষ্ট কর্তৃপক্ষ কার্যকর কোনো উদ্যোগ নেয়নি। বাঁকের আগে সতর্কতামূলক সাইনবোর্ড, গতিরোধক কিংবা প্রয়োজনীয় ট্রাফিক সংকেত না থাকায় অনেক চালক বিপদের বিষয়টি বুঝতে পারেন না। ফলে দ্রুতগতির যানবাহন নিয়ন্ত্রণ হারিয়ে দুর্ঘটনার কবলে পড়ে।

স্থানীয় সচেতন মহলের মতে, দুর্ঘটনা এড়াতে দ্রুত বাঁকের পূর্ব ও দক্ষিণ পাশে স্পিড ব্রেকার নির্মাণ জরুরি। পাশাপাশি বড় আকারের সতর্কতামূলক সাইনবোর্ড, রাতে দৃশ্যমান রিফ্লেক্টর এবং প্রয়োজনীয় ট্রাফিক চিহ্ন স্থাপন করা হলে দুর্ঘটনার ঝুঁকি অনেকাংশে কমে আসবে।

স্থানীয়রা আরও জানান, শুধু এই একটি বাঁক নয়, উপজেলার বিভিন্ন সড়কের বিপজ্জনক মোড় ও বাঁকেও পর্যাপ্ত নিরাপত্তা ব্যবস্থা নেই। ফলে প্রতিদিন সাধারণ মানুষ জীবনের ঝুঁকি নিয়ে চলাচল করছেন।

এ বিষয়ে এলাকাবাসী বলেন, ‘একটু অসতর্কতা কিংবা অতিরিক্ত গতি যেকোনো সময় বড় দুর্ঘটনার কারণ হতে পারে। তাই প্রাণহানি এড়াতে এখনই কার্যকর উদ্যোগ নেওয়া জরুরি।’

সড়ক নিরাপত্তা নিশ্চিত করতে ঝুঁকিপূর্ণ এলাকাগুলোতে দ্রুত ব্যবস্থা গ্রহণ এবং ট্রাফিক আইন কঠোরভাবে বাস্তবায়নের দাবি জানিয়েছেন স্থানীয় বাসিন্দারা।

জৈন্তা বার্তা/ ওয়াদুদ



শীর্ষ সংবাদ:

গোলাপগঞ্জের ঢাকাদক্ষিণ-ভাদেশ্বর সড়কের ভ*য়ঙ্কর বাঁক
ভাত দে, কাজ দে, নইলে হকার বসতে দে’
কুলাউড়ার মনু নদী থেকে উদ্ধার ভারতীয় নাগরিকের ম*রদেহ হস্তান্তর
শাল্লায় স্কুলছাত্রীকে অ*পহরণ ও ধর্ষ*নের অভিযোগে গ্রে*ফতার ১
কোরবানির ৮ ঘণ্টার মধ্যে নগর বর্জ্যমুক্ত করার ঘোষণা সিসিক প্রশাসকের
সবুজ টেক্সটাইল শিল্পে বাংলাদেশ-চীন অংশীদারিত্ব জোরদারের আহ্বান বাণিজ্যমন্ত্রীর
শিক্ষাপ্রতিষ্ঠানের উন্নয়নে কাজ হবে : এমপি এমরান চৌধুরী
শাবিপ্রবিকে পূবালী ব্যাংকের ২টি বাস উপহার
খাল খনন কর্মসূচির মাধ্যমে দেশে নতুন জাগরণ সৃষ্টি হবে- এমপি শওকতুল ইসলাম
মাধবপুরে উদ্বোধনের আগেই ভে'ঙে গেছে সেতুর সংযোগ সড়ক