চলন্ত বাসে তরুণীকে গণ ধ র্ষ ণ, গ্রে প্তা র ২
শুক্রবার, ০৩ জুলাই ২০২৬, ০২:৫৫ AM

চলন্ত বাসে তরুণীকে গণ ধ র্ষ ণ, গ্রে প্তা র ২

জৈন্তা বার্তা ডেস্ক

প্রকাশিত: ১৪/০৫/২০২৬ ০৫:১৬:০৬ PM

চলন্ত বাসে তরুণীকে গণ ধ র্ষ ণ, গ্রে প্তা র ২

সংগৃহিত


দিল্লিতে একটি স্লিপার বাসের ভেতরে এক নারীকে সংঘবদ্ধ ধর্ষণের অভিযোগ উঠেছে। এ ঘটনায় বাসটির চালক ও হেলপারকে গ্রেপ্তার করেছে পুলিশ।

এনডিটিভির প্রতিবেদন অনুযায়ী, সোমবার রাতে দিল্লির রানি বাগ এলাকায় ঘটনাটি ঘটে। নির্যাতনের শিকার নারী পিতমপুরার একটি বস্তি এলাকায় থাকেন এবং মঙ্গোলপুরীর একটি কারখানায় কাজ করেন।

পুলিশ জানিয়েছে, ঘটনার সঙ্গে জড়িত বাসটি জব্দ করা হয়েছে। পাশাপাশি পুরো ঘটনার বিভিন্ন দিক খতিয়ে দেখা হচ্ছে।

অভিযোগ অনুযায়ী, কাজ শেষে প্রতিদিনের মতো সোমবার রাতেও বাড়ি ফিরছিলেন ওই নারী। সরস্বতী বিহারের একটি বাসস্ট্যান্ডে দাঁড়িয়ে থাকা একটি স্লিপার বাসের কাছে গিয়ে তিনি দরজায় থাকা এক ব্যক্তির কাছে সময় জানতে চান।এসময় তাকে জোর করে বাসের ভেতরে তুলে নেওয়া হয় বলে অভিযোগ।

পুলিশের ভাষ্য, এরপর অভিযুক্তরা বাসটি নিয়ে নাংলই এলাকার দিকে যায়।সেখানেই চলন্ত বাসের ভেতরে তাকে ধর্ষণ করা হয়।

পুলিশ জানিয়েছে, ওই নারী বিবাহিত এবং তার তিন সন্তান রয়েছে। ঘটনার পর তার স্বাস্থ্য পরীক্ষা সম্পন্ন করা হয়েছে। পরে অভিযোগের ভিত্তিতে মামলা দায়ের করে দুই অভিযুক্তকে গ্রেপ্তার করা হয়।এ ঘটনায় আরো তদন্ত চলছে বলে জানিয়েছে দিল্লি পুলিশ।

জৈন্তাবার্তা/সুলতানা



শীর্ষ সংবাদ:

জৈন্তাপুরে ভাইরাল ভিডিও: নিজপাট ইউপি চেয়ারম্যানকে ঘিরে ৫ সদস্যের তদন্ত কমিটি
জাতীয় উন্নয়নের ধারাবাহিকতায় বৃক্ষরোপণের বিকল্প নেই, এমপি তাহসিনা রুশদী লুনা
জকিগঞ্জে বিশ্বকাপের খেলা দেখাকে কেন্দ্র করে যুবক খু'ন
জুলাই-আগস্টে ডেঙ্গুর ভ'য়াবহতা বাড়ার শ'ঙ্কা
জগন্নাথপুরে জমে উঠেছে নৌকার হাট
প্রাইভেটে যাওয়ার কথা বলে নি*খোঁজ ঠাকুরগাঁওয়ের চার স্কুলছাত্রী সিলেটে উ*দ্ধার
‘মেসির পাশে কে? কেপ ভার্দে ম্যাচের আগে আর্জেন্টিনার একাদশে বড় প্রশ্ন’
বিশ্বনাথে কিশোরী ধ*র্ষণ মামলায় দুই যুবকের মৃ*ত্যুদ*ণ্ড
প্র*তারণা মামলায় জে*ল, এবার ক্লো*জড হলেন এসএমপির এসি সোহেল
বিদ্যুৎ খাতে লু*টপাট-দু*র্নীতি বন্ধ ও সরবরাহ নিশ্চিত করা দাবিতে বাসদের মানববন্ধন