সিলেট টেস্ট: বড় লিড নেয়ার পথে বাংলাদেশ
সোমবার, ১৮ মে ২০২৬, ০৪:১০ PM

সিলেট টেস্ট: বড় লিড নেয়ার পথে বাংলাদেশ

স্পোর্টস ডেস্ক

প্রকাশিত: ১৮/০৫/২০২৬ ০৩:০৩:২৪ PM

সিলেট টেস্ট: বড় লিড নেয়ার পথে বাংলাদেশ

ছবি : সংগৃহীত


সিলেট টেস্টে দ্বিতীয় সেশনও নিজেদের দখলে রাখলো বাংলাদেশ। সোমবার চা-বিরতি পর্যন্ত বোর্ডে রান ৬ উইকেটে ৩০৭ আর লিড জমা হয়েছে ৩৫৩ রান। ৯০ রানে অপরাজিত আছেন মুশফিকুর রহিম।

পাকিস্তানের বিপক্ষে সিরিজের দ্বিতীয় টেস্টের তৃতীয় দিনের দ্বিতীয় সেশনে ১০৪ রান যোগ হলো স্বাগতিকদের বোর্ডে। হারিয়েছে ২ উইকেট।

৬৯ রান করে হাসান আলীর বলে সাজঘরে ফেরেন প্রথম ইনিংসের সেঞ্চুরিয়ান লিটন কুমার দাস। লিটনের পর ব্যাটিংয়ে নামা মিরাজ ১৯ রানের বেশি করতে পারেননি। খুররম শাহজাদের চতুর্থ শিকার হয়ে বোল্ড হয়েছেন দলীয় ২৭২ রানে। তাতে ৬ উইকেট হারায় বাংলাদেশ। এর আগে দুইশ রানের লিড পার হওয়ার আগে দিনের শুরুতেই সাজঘরে ফেরেন বাংলাদেশ অধিনায়ক নাজমুল হোসেন শান্ত। খুররম শাহজাদের বলে লেগ বিফোরের ফাঁদে পড়ে ১৫ রানে তিনি বিদায় নেন চতুর্থ ব্যাটার হিসবে।

জৈন্তাবার্তা / আরআর