সংগৃহিত
সুনামগঞ্জের তাহিরপুরে মাদকমুক্ত সমাজ গঠনে লক্ষ্যে ৫২ পিস ইয়াবা ট্যাবলেটসহ তিন মাদক ব্যবসায়ীকে কোনটছড়া গ্রামবাসী আটকের পর পুলিশ সপোর্দ ।
মঙ্গলবার দুপুরে উপজেলার উত্তর বাদাঘাট ইউনিয়নের কোনাট ছড়া গ্রামের ইয়াবা সম্রাট রহমত আলী বাড়ি থেকে ইয়াবা ক্রয় করে আসার সময় ওই গ্রামের যাদুকাটা নদীর তীরে সংলগ্ন তোতা মিয়ার পাথর ভাঙ্গার মিলের সামনে থাকে তাদের আটক করে কোনাটছড়া গ্রামবাসী ও সচেতন যুবসমাজ।
পরে তাহিরপুর থানা পুলিশকে খবর দিলে বাদাঘাট পুলিশ ফাঁড়ির ইনচার্জ এস আই হাফিজুল ইসলাম দুপুরে ঘটনাস্থলে গিয়ে তিন মাদক ব্যবসায়ীর গ্রেপ্তার পূর্বক তাদের কাছ থেকে ৫২ পিস ইয়াবা ট্যাবলেট ও ইয়াবা ট্যাবলেট বিক্রির নগদ ২৯ হাজার ২১০ টাকা ও ইয়াবা ট্যাবলেট বিক্রিতে ব্যবহৃত একটি মোটরসাইকেল জব্দ করে তাহিরপুর থানায় নিয়ে যায়।
আটককৃত তিন মাদক ব্যবসায়ী হলো, বাদাঘাট ইউনিয়নের পুরান লাউড়েরগড় গ্রামের মৃত শাহেদ আলীর ছেলে মোঃ শফিক মিয়া(৩২), একই ইউনিয়নের ঘাগড়া গ্রামের মৃতঃ আশিক নুরের ছেলে মোঃ মনির হোসেন (৩৫), এবং কোনাটছড়া গ্রামের মৃতঃ জালাল মিয়ার ছেলে মোঃ রউফ মিয়া (৩২)। তাদের আটকের পর আটকের একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ফেইসবুকে MD Sajjad এর আইডি পোস্ট করার পর মুহুর্তেই ভাইরাল হয়। এসময় ভিডিওতে ইয়াবা ব্যবসায়ী মনির বলতে দেখা যায়, কোনাট ছড়া গ্রামের মৃত মিন্নত আলীর ছেলে ইয়াবা সম্রাট রহমত আলীর কাছ থেকে কিনে নিয়ে যাচ্ছিল তার নিজ গ্রাম ঘাগড়ায়। এর সত্যতা নিশ্চিত করে বাদাঘাট পুলিশ ফাঁড়ির ইনচার্জ এস আই নাজমুল ইসলাম বলেন, নিজে বাদি হয়ে আটক তিন মাদক ব্যবসায়ী নামের মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়েরের প্রস্তুতি চলছে।
জৈন্তা বার্তা /ওয়াদুদ




