একদিনে আরও ৫৪ জনের নিশ্চিত হা*ম শনাক্ত, হাসপাতালে ভর্তি বেড়েই চলেছে
বুধবার, ১২ অগাস্ট ২০২৬, ১১:৩৭ AM

একদিনে আরও ৫৪ জনের নিশ্চিত হা*ম শনাক্ত, হাসপাতালে ভর্তি বেড়েই চলেছে

জৈন্তা বার্তা ডেস্ক

প্রকাশিত: ২২/০৫/২০২৬ ০৫:২২:৩৪ PM

একদিনে আরও ৫৪ জনের নিশ্চিত হা*ম শনাক্ত, হাসপাতালে ভর্তি বেড়েই চলেছে

সংগৃহীত


গত ২৪ ঘণ্টায় হাম ও হামের উপসর্গ নিয়ে আরও ১১ শিশুর মৃত্যু হয়েছে। একই সময়ে নতুন করে ১ হাজার ৩১৫ জনের শরীরে হাম ও এর উপসর্গ পাওয়া গেছে। এ নিয়ে গত ১৫ মার্চ থেকে দেশে হাম ও হামের উপসর্গ নিয়ে মৃতের সংখ্যা দাঁড়িয়েছে ৪৯৯।আজ শুক্রবার স্বাস্থ্য অধিদপ্তরের নিয়মিত হামবিষয়ক প্রতিবেদনে এসব তথ্য জানানো হয়েছে।

স্বাস্থ্য অধিদপ্তর জানিয়েছে, গতকাল বৃহস্পতিবার সকাল ৮টা থেকে শুক্রবার সকাল ৮টা পর্যন্ত সময়ে এই মৃত্যুর ঘটনা ঘটে। একই সময়ে দেশে আরও ১ হাজার ২৬১ শিশুর শরীরে হামের উপসর্গ পাওয়া গেছে। গত ১৫ মার্চ থেকে এখন পর্যন্ত সারাদেশে হামের উপসর্গ দেখা দেওয়া রোগীর সংখ্যা দাঁড়িয়েছে ৬০ হাজার ৫৪০ জনে।

সবশেষ ২৪ ঘণ্টায় নতুন করে ৫৪ জনের শরীরে নিশ্চিতভাবে হাম শনাক্ত হয়েছে। এ নিয়ে ১৫ মার্চ থেকে এখন পর্যন্ত দেশে মোট নিশ্চিত হামরোগীর সংখ্যা বেড়ে হয়েছে ৮ হাজার ৩২৯ জন।গত ১৫ মার্চ থেকে এখন পর্যন্ত হাম ও এর উপসর্গ নিয়ে হাসপাতালে ভর্তি হয়েছে ৪৭ হাজার ৫১১ শিশু। তাদের মধ্যে সুস্থ হয়ে হাসপাতাল ছেড়েছে ৪৩ হাজার ৪১১ শিশু।

জৈন্তাবার্তা/সুলতানা



শীর্ষ সংবাদ:

কালীঘাট-শাহচট সড়কে ঢালাই কাজের উদ্বোধন
বিদ্যুৎ না থাকলে নাগরিক সেবা কার্যক্রম ব্যাহত হয়, দু*র্ভোগ পো*হাতে হয় : সিসিক প্রশাসক
গ্রাম ও কৃষকের উন্নয়নই দেশের অগ্রগতির চাবিকাঠি: জেলা পরিষদ প্রশাসক
‘বাপ-দাদার বসতভিটা ছাড়তে চা*প, হা*মলা-ভা*ঙচুর ও প্রা*ণনাশের হু*মকি’
ছাপ্পান্নর রেকর্ড অনুযায়ী নগরীর ছড়া-খাল উ*দ্ধার করা হবে’ - সিসিক প্রশাসক
নিত্যপণ্যের অতিরিক্ত দাম, বিপাকে নিম্ন আয়ের মানুষ
তীব্র গরমের মাঝেই সিলেটে ৫ দিন ভারী বর্ষণের আভাস
দেশে যে কারণে এত লোডশেডিং
শাবিপ্রবি ছাত্রদল নেতার তৎপরতায় অ*পহ*রণচেষ্টা নস্যাৎ
কুলাউড়া সীমান্তে বি*এসএ*ফের গু*লিতে নি*হত তরুণের লা*শ স্বজনদের কাছে হস্তান্তর