টস জিতে ফিল্ডিং করার সিদ্ধান্ত বাংলাদেশের
মঙ্গলবার, ১৭ নভেম্বর ২০২৬, ১২:০৪ অপরাহ্ন

টস জিতে ফিল্ডিং করার সিদ্ধান্ত বাংলাদেশের

জৈন্তা বার্তা ডেস্ক

প্রকাশিত: ০৬/১১/২০২৩ ০২:২৪:১৮ পূর্বাহ্ন

টস জিতে ফিল্ডিং করার সিদ্ধান্ত বাংলাদেশের

ছবি সংগৃহীত


টসে জিতে আগে ফিল্ডিং করার সিদ্ধান্ত নিয়েছে বাংলাদেশ। সেমির দৌড় থেকে আগেই ছিটকে গেছে বাংলাদেশ। কাগজে-কলমে না হলেও একই পথেই হাঁটছে শ্রীলঙ্কাও। তাই কিছুটা হলেও মানসিকভাবে ভেঙে পড়েছে দুই দলই। তাদের সেই অস্বস্তি আরো বাড়িয়েছে দিল্লির বায়ু। এখানকার অস্বাস্থ্যকর বায়ুমানের কারণে একাধিক অনুশীলন সেশনও বাতিল করতে হয়েছে। একই ম্যাচ মাঠে গড়ানো নিয়েও শঙ্কা ছিল। তবে ক্রিকেট ভক্তদের জন্য ভালো খবর—শেষ পর্যন্ত মাঠে গড়াচ্ছে ম্যাচটি।

সোমবার (৬ নভেম্বর) দিল্লিতে টস জিতে আগে ফিল্ডিং করার সিদ্ধান্ত নিয়েছেন সাকিব আল হাসান। একাদশে এসেছে এক পরিবর্তন। পুরোপুরি ফিট নন মুস্তাফিজুর রহমান। এই বাঁহাতি পেসারের পরিবর্তে একাদশে এসেছেন তানজিম হাসান সাকিব। বিশ্বকাপে এটিই তার অভিষেক ম্যাচ।

দুটি পরিবর্তন আছে শ্রীলঙ্কা দলে। ধনাঞ্জয়া ডি সিলভা ও কুশল পেরেরা একাদশে ফিরেছেন। দুশান হেমন্ত ও দিমুথ করুনারত্নের জায়গায় খেলবেন তারা।ন

বিশ্বকাপে এখন পর্যন্ত ৩ বার দেখা হয়েছে বাংলাদেশ এবং শ্রীলঙ্কার। মুখোমুখি সেই লড়াইয়ে এগিয়ে আছে লঙ্কানরাই। এখন পর্যন্ত বিশ্বকাপে একবারও তাদের হারাতে পারেনি টাইগাররা। সবশেষ ২০১৫ বিশ্বকাপে লঙ্কানদের রানপাহাড়ে পিষ্ট হয়েছিল বাংলাদেশ। ২০১৯ বিশ্বকাপে দুই দলের ম্যাচ ভেসে গিয়েছিল বৃষ্টিতে। 

এখন পর্যন্ত ৫৩ বার একে অন্যের মুখোমুখি হয়েছে বাংলাদেশ এবং শ্রীলঙ্কা। মুখোমুখি জয়ের হিসেবে শ্রীলঙ্কা বেশ অনেকটা এগিয়ে। এখন পর্যন্ত ৪২ ম্যাচে জয় পেয়েছে দ্বীপরাষ্ট্রটি। আর বাংলাদেশের পক্ষে ফল এসেছে ৯ ম্যাচে। অবশ্য বিশ্বকাপের আগে প্রস্তুতি ম্যাচে দারুণ এক জয় পেয়েছিল বাংলাদেশ। যদিও আইসিসির অফিসিয়াল ম্যাচ না হওয়ায় সেই হিসেব এই পরিসংখ্যানে আসেনি। 

বাংলাদেশ একাদশ- লিটন দাস, তানজিদ হাসান তামিম, নাজমুল হোসেন শান্ত, সাকিব আল হাসান (অধিনায়ক), মুশফিকুর রহিম (উইকেটকিপার), তাওহিদ হৃদয়, মাহমুদউল্লাহ রিয়াদ, মেহেদী হাসান মিরাজ, তাসকিন আহমেদ, তানজিম সাকিব ও শরীফুল ইসলাম।

শ্রীলঙ্কা একাদশ- পাথুম নিশাঙ্কা, কুশল পেরেরা, কুশল মেন্ডিস (উইকেটরক্ষক/অধিনায়ক), সাদিরা সামারাবিক্রমা, চারিথ আসালাঙ্কা, ধনঞ্জয়া ডি সিলভা, অ্যাঞ্জেলো ম্যাথিউস, মহেশ থিকসানা, কাসুন রাজিথা, দুশমন্থ চামিরা, দিলশান মাদুশঙ্কা।

জৈন্তাবার্তা/এমকে



শীর্ষ সংবাদ:

জাফলং-শমশেরনগর সীমান্তসহ ছয় সীমান্ত দিয়ে কয়লার চালানে বি/স্ফোরক আনার অভিযোগ
ভবন নির্মাণের নকশা অনুমোদন দিতে পারবে না সিটি করপোরেশন
জৈন্তাপুর পৌরসভা ঘোষণায় আনন্দ-উচ্ছ্বাস, বিএনপির আনন্দ মিছিল
৩৫ লাখ টাকা উধাওয়ের অভিযোগে নতুন তথ্য দিল সোনালী ব্যাংক
শাবিপ্রবির উন্নয়ন প্রকল্পে ধীরগতি
সিলেটের যে উপজেলায় মিলল পৌরসভা গঠনের অনুমোদন
ঢাকার হাশেমের প্রতা/রণার ফাঁ/দে সর্বস্বা/ন্ত গোয়াইনঘাটের মঙ্গল মিয়া
নূরজাহান মেমোরিয়াল মহিলা কলেজে একাদশ শ্রেণির শিক্ষার্থীদের বরণ
হোমিওপ্যাথিক চিকিৎসার মানোন্নয়ন ও প্রসার প্রয়োজন: সিসিক প্রশাসক
সরকারি খরচে মালয়েশিয়ায় পাঠানো হবে ১ হাজার জুলাই যোদ্ধাকে: প্রবাসীকল্যাণমন্ত্রী