সুনামগঞ্জে অনি*য়মের দা*য়ে বেসরকারি হাসপাতাল মালিককে জরি*মানা
সোমবার, ০৮ জুন ২০২৬, ০১:৪৯ AM

সুনামগঞ্জে অনি*য়মের দা*য়ে বেসরকারি হাসপাতাল মালিককে জরি*মানা

জৈন্তা বার্তা ডেস্ক

প্রকাশিত: ০৮/০৬/২০২৬ ১২:৪৯:৪৫ AM

সুনামগঞ্জে অনি*য়মের দা*য়ে বেসরকারি হাসপাতাল মালিককে জরি*মানা

ছবি:সংগৃহীত


সুনামগঞ্জ সদর উপজেলার নবীনগর বাজার এলাকায় অবস্থিত একটি বেসরকারি হাসপাতালে অভিযান চালিয়ে অব্যবস্থাপনা ও বিভিন্ন অনিয়মের দায়ে হাসপাতালের মালিককে ২০ হাজার টাকা জরিমানা করেছে র‌্যাব-৯ ও জেলা প্রশাসন।

রোববার (৭ জুন) দুপুরে র‌্যাব-৯, সিপিসি-৩ সুনামগঞ্জ এবং জেলা প্রশাসনের যৌথ অভিযানে এ জরিমানা করা হয়।

র‌্যাব-৯ সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে পরিচালিত অভিযানে সুনামগঞ্জ সদর থানাধীন পৌর এলাকার নবীনগর বাজারস্থ খন্দকার আলকাছ আমিনা হাসপাতালে বিভিন্ন অনিয়ম ও অব্যবস্থাপনার প্রমাণ পাওয়া যায়। পরে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ আইন, ২০০৯-এর ৫৩ ধারায় হাসপাতালটির মালিককে ২০ হাজার টাকা অর্থদণ্ড প্রদান করা হয়।

র‌্যাব জানায়, সেবাদানকারী প্রতিষ্ঠানগুলোর দায়িত্বহীনতা, অবহেলা কিংবা অসতর্কতার কারণে যাতে সেবাগ্রহীতাদের অর্থ, স্বাস্থ্য বা জীবনের ক্ষতি না হয়, সে লক্ষ্যে নিয়মিত নজরদারি ও আইনগত ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে। আইন লঙ্ঘনকারীদের বিরুদ্ধে কারাদণ্ড, অর্থদণ্ড অথবা উভয় ধরনের শাস্তির বিধান রয়েছে।

র‌্যাব-৯ আরও জানায়, দেশের আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখা এবং জনস্বার্থ রক্ষায় তাদের গোয়েন্দা তৎপরতা ও অভিযান অব্যাহত থাকবে। একই সঙ্গে ভোক্তা অধিকার সংরক্ষণে এ ধরনের যৌথ অভিযান ভবিষ্যতেও পরিচালনা করা হবে।

জৈন্তা বার্তা/ ওয়াদুদ



শীর্ষ সংবাদ:

ওসমানী বিমানবন্দর বিদেশি এয়ারলাইনসের জন্য উন্মুক্ত ও মেডিকেল বিশ্ববিদ্যালয় চালুর দাবি
আধুনিক হচ্ছে সিলেটের বিদ্যুৎ ব্যবস্থা
জৈন্তাপুরে ৪ লাখ ৮৭ হাজার ঘনফুট বালু জ*ব্দ
গোয়াইনঘাটে ৬ বছরের শিশুকে ধ*র্ষণের চেষ্টা: বৃদ্ধ আ*টক
মাধবপুর ও চুনারুঘাটে চা শ্রমিকদের স্মারকলিপি প্রদান
চুনারুঘাটে বি'দ্যুৎস্পৃ'ষ্ট হয়ে স্কুলছাত্রীর মৃ'ত্যু
সিলেটে পুলিশের অ'ভিযানে ৪ ঘণ্টায় গ্রে'প্তার ১৩৯ জন
রামিসা ধ'র্ষ'ণ-হ'ত্যায় সোহেল-স্বপ্নার মৃ'ত্যুদ'ণ্ড
দেশের সব উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ১০১ শয্যায় উন্নীত করার সিদ্ধান্ত
সিলেটের মানুষকে ব্যবসা-বাণিজ্যে এগিয়ে নিতে নানা উদ্যোগ নেওয়া হচ্ছে: সিসিক প্রশাসক