হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদের জগন্নাথপুর উপজেলা ও পৌর কমিটি অনুমোদন
মঙ্গলবার, ০৯ জুন ২০২৬, ১০:২৬ PM

হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদের জগন্নাথপুর উপজেলা ও পৌর কমিটি অনুমোদন

রেজুওয়ান কোরেশী, জগন্নাথপুর প্রতিনিধি

প্রকাশিত: ০৯/০৬/২০২৬ ০৮:৪৭:১০ PM

হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদের জগন্নাথপুর উপজেলা ও পৌর কমিটি অনুমোদন

ছবি:সংগৃহীত


সুনামগঞ্জের জগন্নাথপুর উপজেলা ও পৌরসভা শাখা হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদের ১৭ সদস্যবিশিষ্ট আহ্বায়ক কমিটি অনুমোদন করা হয়েছে। গত ৭ জুন কমিটি দুটি অনুমোদন দেয় সংগঠনের সুনামগঞ্জ জেলা শাখা। সোমবার সন্ধ্যায় জেলা শাখার সভাপতি দীপক চন্দ্র ঘোষ ও সাধারণ সম্পাদক অ্যাডভোকেট বিশ্বজিৎ চক্রবর্তী অনুমোদনের কপি উপজেলা ও পৌর শাখার নেতৃবৃন্দের কাছে হস্তান্তর করেন।

অনুমোদিত উপজেলা শাখা কমিটিতে প্রকৌশলী সতীশ গোস্বামীকে আহ্বায়ক এবং সাংবাদিক অমিত কান্তি দেবকে সদস্য সচিব করা হয়েছে। যুগ্ম আহ্বায়ক হিসেবে দায়িত্ব পেয়েছেন জয়দ্বীপ সূত্রধর, বীরেন্দ্র ও শশী কান্ত গোপ।

কমিটির অন্যান্য সদস্যরা হলেন- সুধাংশু শেখর রায় বাচ্ছু, হীরা মোহন দেব, সুজিত কুমার রায়, কৃষ্ণ চন্দ্র চন্দ, বকুল গোপ, শংকর জ্যোতি দে, শেখর আচার্য, সজল দেব, অনিল চন্দ্র দাস, মনতোষ দেব, অর্জুন চন্দ, সুদীন রায় এবং অনুকূল সরকার।

অন্যদিকে, পৌর শাখা কমিটিতে মুকুল ভট্টাচার্য্যকে আহ্বায়ক এবং জীবন গোপকে সদস্য সচিব করা হয়েছে। যুগ্ম আহ্বায়ক করা হয়েছে প্রজেশ গোপ ও রেনু শর্মাকে।

পৌর শাখার অন্যান্য সদস্যরা হলেন- কল্যাণ কান্তি রায় সানী, অনন্ত পাল, করুণা রায়, অরুণ দাস, পরিমল দেবনাথ, অরূপ সরকার, প্রদীপ দে, দেবাশীষ তালুকদার, গণেশ রায়, মিনাজ কুমার বণিক, বাবুল দাস, মোহন সেন ও মৃদুল দেব।

জেলা শাখার সভাপতি দীপক চন্দ্র ঘোষ ও সাধারণ সম্পাদক অ্যাডভোকেট বিশ্বজিৎ চক্রবর্তী স্বাক্ষরিত অনুমোদনপত্রে আগামী তিন মাসের মধ্যে সম্মেলনের মাধ্যমে পূর্ণাঙ্গ কমিটি গঠনের নির্দেশনা দেওয়া হয়েছে।

জৈন্তা বার্তা/ ওয়াদুদ



শীর্ষ সংবাদ:

এমসি কলেজের উন্নয়নে সহযোগিতা অব্যাহত থাকবে: প্রশাসক কাইয়ুম চৌধুরী
কৃষক কার্ডের মাধ্যমে কৃষকদের বহুমুখী সুবিধা নিশ্চিত করা হবে
প্রধানমন্ত্রীর শ্বশুরবাড়িতে ‘টাউন সাব-পোস্ট অফিস’র নবযাত্রা
জেনেভায় মন্ত্রী পর্যায়ের বৈঠকে নেতৃত্ব দিলেন আরিফুল হক চৌধুরী
এসএমপি'র অ'ভিযানে গ্রে'প্তার ১৮৪ জন
বাজেটে বাড়তে পারে যেসব পণ্যের দাম
বিয়ানীবাজারে প্রায় ৪৭ কোটি টাকার সড়ক উন্নয়ন প্রকল্প অনুমোদন
মাধবপুরে প্র*তিবন্ধী কিশোরী ধ*র্ষণ মা*মলার প্রধান আ*সামি গ্রে*প্তার
চাঁদা না দেওয়ায় চিকিৎসক ও তাঁর ভাইয়ের ওপর হা*মলার অ*ভিযোগ
সিলেট-ঢাকা মহাসড়কে বাস খা*দে পড়ে নারী-শিশুসহ নি*হত ৪, আ*হত ১০