মাধবপুরের কালিগঞ্জ বাজারে ডিবি পুলিশের অ ভি যা নে ৬০০ পিস ইয়াবাসহ আ ট ক ১
রবিবার, ১৪ জুন ২০২৬, ০৭:০৪ PM

মাধবপুরের কালিগঞ্জ বাজারে ডিবি পুলিশের অ ভি যা নে ৬০০ পিস ইয়াবাসহ আ ট ক ১

জালাল উদ্দিন লস্কর ,মাধবপুর প্রতিনিধি

প্রকাশিত: ১৪/০৬/২০২৬ ০৫:১৫:২৮ PM

মাধবপুরের কালিগঞ্জ বাজারে ডিবি পুলিশের অ ভি যা নে ৬০০ পিস ইয়াবাসহ আ ট ক ১

সংগৃহীত


হবিগঞ্জের মাধবপুর উপজেলার কালিগঞ্জ বাজার এলাকায় জেলা গোযে়ন্দা শাখা (ডিবি) পুলিশের বিশেষ অভিযানে ৬০০ পিস ইয়াবা ট্যাবলেটসহ এক মাদক কারবারিকে আটক করা হযে়ছে।আটক ব্যক্তি মো. শাহ আলম (৩৮)। তিনি উপজেলার ছাতিয়াইন উত্তরপাড়া গ্রামের বাসিন্দা। তাঁর পিতা মো. ডোগাই মিয়া এবং মাতা আনোয়ারা বেগম।

পুলিশ সূত্রে জানা যায়, হবিগঞ্জ জেলার পুলিশ সুপারের দিকনির্দেশনায় জেলা গোযে়ন্দা শাখার (ডিবি) একটি দল গোপন সংবাদের ভিত্তিতে শনিবার (১৩ জুন) রাত আনুমানিক ১০টার দিকে মাধবপুর থানার ১১ নম্বর বাঘাশুরা ইউনিয়নের কালিগঞ্জ বাজার এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করে।অভিযান চলাকালে সন্দেহভাজন শাহ আলমকে তল্লাশি করে তাঁর হেফাজত থেকে ৬০০ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়। পরে ঘটনাস্থল থেকেই তাঁকে আটক করা হয়।

অভিযানে জেলা গোযে়ন্দা শাখার অফিসার ইনচার্জ (ওসি)-এর নেতৃত্বে এসআই সাকিব হোসেন, এসআই স্বপন চন্দ্র, এএসআই মো. নাঈম মিয়া, এএসআই গোলাম সারোয়ারসহ সঙ্গীয় ফোর্স অংশ নেন।

জেলা গোযে়ন্দা পুলিশ জানায়, আটক শাহ আলমের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা রুজু করে তাঁকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে। পাশাপাশি জেলার মাদক নির্মূলে অভিযান অব্যাহত থাকবে এবং মাদক ব্যবসা ও কারবারের সঙ্গে জডি়তদের বিরুদ্ধে কঠোর আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে বলে জানিযে়ছে পুলিশ।পুলিশের দাবি, মাদকমুক্ত সমাজ গঠনের লক্ষ্যে জেলার বিভিন্ন এলাকায় নিয়মিত অভিযান পরিচালনা করা হচ্ছে এবং ভবিষ্যতেও এ ধরনের অভিযান চলমান থাকবে।

জৈন্তাবার্তা/সুলতানা



শীর্ষ সংবাদ:

যানজটে ভো'গান্তিতে গোলাপগঞ্জের মানুষ
সিলেটে ব'জ্রসহ বৃষ্টির সম্ভাবনা
গোয়াইনঘাটে সাবেক ইউপি সদস্যের মা'দক সেবনের ভিডিও ভাইরাল
জীবনের শেষ প্রান্তে অ*সহায় অনিল সরকার দম্পতি, মানবিক সহায়তার আবেদন
পরিবেশের ভারসাম্য বজায় রাখতে বেশি বেশি গাছ লাগান- এমপি মিঠু
সিলেট সাড়ে ৪ লাখ টাকার অ*বৈধ ভা*রতীয় ক্রিম জ*ব্দ, সিএনজিসহ গ্রে*ফতার ১
কুলাউড়া সীমান্তে বি*এসএফের গু*লিতে নি*হত বাংলাদেশি যুবকের ম*রদেহ হস্তান্তর
সম্মিলিত প্রচেষ্টায় মানুষের দু*র্ভোগ লাঘব সম্ভব: এমপি এম,এ মালিক
সরকার যোগাযোগ ব্যবস্থার উন্নয়নে বদ্ধপরিকর- এমপি তাহসিনা রুশদীর লুনা
মন্ত্রী আরিফুল হক ও খন্দকার মুক্তাদিরের শোক