উৎসবমুখর পরিবেশে সিলেটে জেলা পর্যায়ের সাঁতার প্রতিযোগিতা অনুষ্ঠিত
রবিবার, ১৪ জুন ২০২৬, ১০:৫১ PM

উৎসবমুখর পরিবেশে সিলেটে জেলা পর্যায়ের সাঁতার প্রতিযোগিতা অনুষ্ঠিত

জৈন্তা বার্তা ডেস্ক

প্রকাশিত: ১৪/০৬/২০২৬ ০৯:০৫:৫২ PM

উৎসবমুখর পরিবেশে সিলেটে জেলা পর্যায়ের সাঁতার প্রতিযোগিতা অনুষ্ঠিত

ছবি:সংগৃহীত


উৎসবমুখর পরিবেশে সিলেটে জেলা পর্যায়ের সাঁতার প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।

ক্রীড়া পরিদপ্তরের বার্ষিক ক্রীড়া কর্মসূচি ২০২৫-২০২৬-এর আওতায় রোববার (১৪ জুন) সিলেট বিভাগীয় ক্রীড়া কমপ্লেক্সে এ প্রতিযোগিতার আয়োজন করা হয়।

প্রতিযোগিতা শেষে বিভিন্ন ইভেন্টে ১ম, ২য় ও ৩য় স্থান অর্জনকারী বিজয়ীদের হাতে মেডেল ও পুরস্কার তুলে দেওয়া হয়।

সিলেট জেলা ক্রীড়া অফিসার ও জেলা ক্রীড়া সংস্থার সদস্য মো. নূর হোসেনের সভাপতিত্বে এবং সিলেট জেলা ও বিভাগীয় ক্রীড়া সংস্থার অফিস সেক্রেটারি বিপুল চন্দ্র তালুকদারের পরিচালনায় অনুষ্ঠানে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ক্রীড়া সংগঠক মো. মহসিন আলী, ক্রীড়া সংগঠক ও রেফারি টিটু আহমেদ, প্রমীলা কোচ তানিয়া রহমান, সিনিয়র ক্রীড়া শিক্ষক আব্দুল কাদির, আব্দুল মজিদ, ফাতেমা বেগমসহ সংশ্লিষ্টরা।

সভাপতির বক্তব্যে মো. নূর হোসেন বলেন, বার্ষিক ক্রীড়া কর্মসূচির মূল উদ্দেশ্য হচ্ছে তৃণমূল পর্যায় থেকে প্রতিভাবান খেলোয়াড় খুঁজে বের করা। আজকের বিজয়ীরা আমাদের গর্ব। যারা এবার সফল হতে পারেনি, তাদের জন্য এটি একটি নতুন যাত্রার শুরু।

তিনি আরও বলেন, সিলেট জেলা ক্রীড়া অফিস তরুণ খেলোয়াড়দের এগিয়ে নিতে সবসময় সহযোগিতা করে যাবে। এখান থেকেই আগামী দিনে জাতীয় পর্যায়ের চ্যাম্পিয়ন খেলোয়াড় উঠে আসবে বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন।

জৈন্তা বার্তা/ ওয়াদুদ