সেতু ও সড়ক রক্ষায় দ্রুত প্রতিরোধমূলক ব্যবস্থা নিতে হবে”— এমপি ফয়সল
বুধবার, ১৯ অগাস্ট ২০২৬, ০৯:৩৬ PM

সেতু ও সড়ক রক্ষায় দ্রুত প্রতিরোধমূলক ব্যবস্থা নিতে হবে”— এমপি ফয়সল

জালাল উদ্দিন লস্কর ,মাধবপুর প্রতিনিধি

প্রকাশিত: ১৫/০৬/২০২৬ ০৯:৩৪:৫৫ PM

সেতু ও সড়ক রক্ষায় দ্রুত প্রতিরোধমূলক ব্যবস্থা নিতে হবে”— এমপি ফয়সল

সংগৃহিত


হবিগঞ্জ-৪ (মাধবপুর-চুনারুঘাট) আসনের সংসদ সদস্য সৈয়দ মো. ফয়সল বলেছেন, পাহাড়ি ঢলে ক্ষতিগ্রস্ত চুনারুঘাটের রামগঙ্গা-চন্ডিছড়া এলাকার সড়ক ও সেতু রক্ষায় দ্রুত কার্যকর ব্যবস্থা নিতে হবে। গুরুত্বপূর্ণ এই যোগাযোগ ব্যবস্থা রক্ষায় কোনো ধরনের বিলম্ব করা যাবে না।

সোমবার বিকেলে চুনারুঘাট উপজেলার রামগঙ্গা-চন্ডিছড়া এলাকায় পাহাড়ি ঢলে সৃষ্ট ভাঙন পরিদর্শনকালে তিনি এ নির্দেশ দেন। এ সময় তিনি সড়ক বিভাগের কর্মকর্তাদের সঙ্গে কথা বলে জরুরি ভিত্তিতে ভাঙনরোধী কাজ শুরু করার আহ্বান জানান।

স্থানীয় সূত্রে জানা যায়, গত কয়েক মাস ধরে পাহাড়ি ঢল ও ভারী বৃষ্টির কারণে পুরাতন ঢাকা-সিলেট মহাসড়কের চন্ডিছড়া এলাকায় ভাঙন দেখা দিয়েছে। প্রায় এক মাস আগে সড়কের পাশের ছড়ার তীব্র স্রোতে কয়েক হাত জায়গা ধসে যায়। এতে সড়কের একটি বড় অংশ ঝুঁকির মধ্যে পড়ে। স্থানীয়দের আশঙ্কা, দ্রুত ব্যবস্থা না নিলে সড়কের আরও অংশ ছড়ার পানিতে বিলীন হয়ে যেতে পারে।

এর আগে এমপি ফয়সল ঘটনাস্থল পরিদর্শন করে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য সংশ্লিষ্টদের নির্দেশ দিয়েছিলেন। পরে কিছু প্রতিরোধমূলক কাজ শুরু হলেও সম্প্রতি আবারও পাহাড়ি ঢলের কারণে রামগঙ্গা সেতুর পূর্ব পাশের মাটি ও বালু সরে গিয়ে নতুন করে ভাঙন সৃষ্টি হয়েছে। এতে সেতু ও সংযোগ সড়ক ঝুঁকিপূর্ণ হয়ে পড়েছে।

সোমবারের পরিদর্শনে এমপি ফয়সল দেখতে পান, সেতুর উভয় পাশের মাটি স্রোতের তোড়ে সরে গেছে। বিশেষ করে পূর্ব পাশে ভাঙনের মাত্রা বেশি। পরে তিনি সড়ক বিভাগের কর্মকর্তাদের দ্রুত বালুর বস্তা ফেলা, ভাঙনরোধী ব্যবস্থা গ্রহণ এবং প্রয়োজনীয় প্রতিরক্ষা দেয়াল নির্মাণের নির্দেশ দেন।

এ সময় এমপি সৈয়দ মো. ফয়সল বলেন, “এটি একটি গুরুত্বপূর্ণ সড়ক যোগাযোগ পথ। পাহাড়ি ঢলের কারণে সেতু ও সড়ক ক্ষতিগ্রস্ত হলে সাধারণ মানুষের দুর্ভোগ বাড়বে। তাই দ্রুত সময়ের মধ্যে প্রয়োজনীয় কাজ সম্পন্ন করতে হবে।'

তিনি সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে নিয়মিত তদারকি করে সড়ক ও সেতু রক্ষায় কার্যকর পদক্ষেপ নেওয়ার আহ্বান জানান।

জৈন্তা বর্তা / ওয়াদুদ



শীর্ষ সংবাদ:

রায়নগর হ*ত্যাকা*ণ্ড: বাবুলের রি*মান্ড শেষ, সামনে নতুন প্রশ্ন
বাসযোগ্য নগরী গড়তে জলাশয় উদ্ধারে গুরুত্ব দিচ্ছি: কাইয়ুম চৌধুরী
চুনারুঘাটে ধানক্ষেতে মিলল যুবকের র'ক্তা'ক্ত ম'রদে'হ
সিলেটে হা'মের উপসর্গে মৃ'ত্যু বেড়ে ১৩৯
জৈন্তাপুরে চারটি নৌকা ধ্বং'স, ৭ হাজার ঘনফুট বালু জ'ব্দ
পরিষ্কার-পরিচ্ছন্ন ও উন্নত নগরী গড়তে কাজ করছি: সিসিক প্রশাসক
মাধবপুরে নামজারি করতে গিয়ে চ*রম ভো*গান্তিতে ভূমি মালিকরা
স্লিপার বাস ব*ন্ধ না করলে গাড়ি জ*ব্দের হুঁশি*য়ারি
গোয়াইনঘাটে রোদ-বৃষ্টি উপেক্ষা করে মাঠে মাঠে আমন রোপণের ধুম, কৃষকের চোখে সোনালি স্বপ্ন
সুনামগঞ্জে ২০ মাসের শিশুকে ধ'র্ষ'ণের অ'ভিযোগে যুবক গ্রে'প্তার