জগন্নাথপুরে একসঙ্গে তিন মৃ*ত কন্যাসন্তানের জন্ম
বুধবার, ১৯ অগাস্ট ২০২৬, ১০:৪০ PM

জগন্নাথপুরে একসঙ্গে তিন মৃ*ত কন্যাসন্তানের জন্ম

রেজুওয়ান কোরেশী, জগন্নাথপুর প্রতিনিধি

প্রকাশিত: ১৬/০৬/২০২৬ ১২:৩১:৪৭ AM

জগন্নাথপুরে একসঙ্গে তিন মৃ*ত কন্যাসন্তানের জন্ম

ছবি:সংগৃহীত


সুনামগঞ্জের জগন্নাথপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে এক প্রসূতি নারীর গর্ভে একসঙ্গে তিনটি মৃত কন্যাসন্তানের জন্ম হয়েছে। সোমবার (১৫ জুন) রাত সাড়ে ৮টার দিকে এ মর্মান্তিক ঘটনা ঘটে।

হাসপাতাল ও পরিবার সূত্রে জানা যায়, উপজেলার কুবাজপুর গ্রামের মো. জয়নুল মিয়ার স্ত্রী মাজেদা বেগম (৩০)-এর প্রসব বেদনা উঠলে তাকে জগন্নাথপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়। পরে রাত ৮টা ৩০ মিনিটের দিকে তিনি একে একে তিনটি কন্যাসন্তান প্রসব করেন। তবে জন্মের পর দেখা যায়, তিনটি শিশুই মৃত।

এটি ওই প্রসূতি নারীর চতুর্থ ডেলিভারি ছিল বলে জানা গেছে।

হাসপাতালের কর্তব্যরত নার্স জানান, প্রসূতি মাকে হাসপাতালে আনার পর স্বাভাবিক প্রক্রিয়াতেই ডেলিভারি সম্পন্ন হয়। তবে দুর্ভাগ্যজনকভাবে কোনো শিশুই জীবিত জন্ম নেয়নি।

বর্তমানে প্রসূতি মা হাসপাতালের চিকিৎসকদের তত্ত্বাবধানে চিকিৎসাধীন রয়েছেন।

এদিকে একসঙ্গে তিনটি নবজাতকের মৃত্যুর ঘটনায় পরিবার ও এলাকায় গভীর শোকের ছায়া নেমে এসেছে।

জৈন্তা বার্তা/ ওয়াদুদ



শীর্ষ সংবাদ:

জনদু*র্ভোগ কমাতে অবকাঠামো উন্নয়নকে গুরুত্ব দিচ্ছি: সিসিক প্রশাসক
রায়নগর হ*ত্যাকা*ণ্ড: বাবুলের রি*মান্ড শেষ, সামনে নতুন প্রশ্ন
বাসযোগ্য নগরী গড়তে জলাশয় উদ্ধারে গুরুত্ব দিচ্ছি: কাইয়ুম চৌধুরী
চুনারুঘাটে ধানক্ষেতে মিলল যুবকের র'ক্তা'ক্ত ম'রদে'হ
সিলেটে হা'মের উপসর্গে মৃ'ত্যু বেড়ে ১৩৯
জৈন্তাপুরে চারটি নৌকা ধ্বং'স, ৭ হাজার ঘনফুট বালু জ'ব্দ
পরিষ্কার-পরিচ্ছন্ন ও উন্নত নগরী গড়তে কাজ করছি: সিসিক প্রশাসক
মাধবপুরে নামজারি করতে গিয়ে চ*রম ভো*গান্তিতে ভূমি মালিকরা
স্লিপার বাস ব*ন্ধ না করলে গাড়ি জ*ব্দের হুঁশি*য়ারি
গোয়াইনঘাটে রোদ-বৃষ্টি উপেক্ষা করে মাঠে মাঠে আমন রোপণের ধুম, কৃষকের চোখে সোনালি স্বপ্ন