চুনারুঘাটে নদীতে নি'খোঁজ বৃদ্ধের ম'রদেহ উ'দ্ধার
মঙ্গলবার, ১৬ জুন ২০২৬, ০৪:৪৬ PM

চুনারুঘাটে নদীতে নি'খোঁজ বৃদ্ধের ম'রদেহ উ'দ্ধার

চুনারুঘাট প্রতিনিধি

প্রকাশিত: ১৬/০৬/২০২৬ ০২:৪৮:১৬ PM

চুনারুঘাটে নদীতে নি'খোঁজ বৃদ্ধের ম'রদেহ উ'দ্ধার


হবিগঞ্জের চুনারুঘাট উপজেলায় খোয়াই নদীতে গোসল করতে নেমে নিখোঁজ হওয়ার তিনদিন পর মো. আব্দুল্লাহ (৫৫) নামের এক বৃদ্ধের মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

মঙ্গলবার (১৬ জুন) সকালে মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য হবিগঞ্জ জেলা সদর আধুনিক হাসপাতাল মর্গে পাঠানো হয়।

মো. আব্দুল্লাহ চুনারুঘাট উপজেলার গাজীপুর ইউনিয়নের খেতামারা গ্রামের বাসিন্দা।

পুলিশ জানায়, গত শনিবার বিকেল ৩টার দিকে উপজেলার পূর্ব ছনখলা এলাকায় খোয়াই নদীতে গোসল করতে নামেন মো. আব্দুল্লাহ। একপর্যায়ে নদীর তীব্র স্রোতে তিনি তলিয়ে গিয়ে নিখোঁজ হন। পরে স্থানীয় লোকজন ও স্বজনরা ও ফায়ার সার্ভিসের কর্মীরা অনেক খোঁজাখুঁজি করেও তার সন্ধান পাননি।

মঙ্গলবার সকালে পাকুরিয়া এলাকায় নদীতে তার মরদেহ ভেসে উঠলে স্থানীয়রা বিষয়টি পুলিশকে জানান। পরে পুলিশ এসে মরদেহ উদ্ধার করে।

চুনারুঘাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বলেন, পুলিশ মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য হবিগঞ্জ জেলা সদর আধুনিক হাসপাতাল মর্গে পাঠিয়েছে। বিষয়টি তদন্ত করে দেখা হচ্ছে। 

জৈন্তাবার্তা/আরআর