সৌদির পতাকায় কালেমা থাকায়, মাটিতে রাখেনি ফিফা
শনিবার, ০৮ অগাস্ট ২০২৬, ০৯:২৩ AM

সৌদির পতাকায় কালেমা থাকায়, মাটিতে রাখেনি ফিফা

জৈন্তা বার্তা ডেস্ক

প্রকাশিত: ১৬/০৬/২০২৬ ০৫:৩০:১৭ PM

সৌদির পতাকায় কালেমা থাকায়, মাটিতে রাখেনি ফিফা

সংগৃহিত


সৌদি আরবের পতাকাকে সম্মান জানিয়ে মাটিতে লাগতে দিল না আন্তর্জাতিক ফুটবল নিয়ন্ত্রণকারী প্রতিষ্ঠান (ফিফা।বিশ্বকাপে অংশ নেওয়া দুটি দেশের পতাকাতেই আল্লাহর নাম লেখা আছে। এর মধ্যে সৌদি আরবের পতাকায় লেখা আছে কালেমা তাইয়্যিবা ও ইরাকের পতাকায় আল্লাহু আকবার। ইরাক এখন পর্যন্ত মাঠে নামেনি, তবে সৌদি আরব ইতোমধ্যে খেলে ফেলেছে তাদের প্রথম ম্যাচ। উরুগুয়ের বিপক্ষে যেখানে তারা ১-১ গোলে ড্র করে।

নিয়ম অনুযায়ী, ওই ম্যাচের শুরুতে জাতীয় সঙ্গীত গাওয়ার আগে দুই দেশের পতাকা মাঠে প্রদর্শন করা হয়; কিন্তু আশ্চর্যজনকভাবে দেখা যায় সৌদি আরবের পতাকা মাটিতে নামানো হয়নি। এর আগে এখন পর্যন্ত বিশ্বকাপের যে কয়টি ম্যাচ হয়েছে, সবগুলো ম্যাচেই জাতীয় সংগীত গাওয়ার সময় পতাকা মাটিতে নামানো হয়েছিল।

শুধু এই ম্যাচেই ব্যতিক্রম দেখা গেলো। সৌদি আরবের পতাকা মাটিতে নামানো হয়নি। আবার যাতে এক দেশের পতাকা মাটিতে নামানো আরেক দেশেরটা উঠানো- এই বিতর্ক এড়াতে উরুগুয়ের পতাকাও ওপরে উঠিয়ে রাখা হয়।

সৌদি আরবের নিয়ম অনুযায়ী কালিমাখচিত হওয়ায় দেশটির পতাকাকে কখনো মাটিতে নামানো যাবে না।

মূলত ফিফা তাদের এই স্পিরিটকেই সম্মান দেখিয়ে পতাকা না নামিয়ে হাতে উঁচিয়ে রেখেছিল। সৌদি আরবের অনুরোধেই ফিফা এমন সম্মান দেখায়। যার কারণে বাহবাও পাচ্ছে ফিফা।

জৈন্তাবার্তা/সুলতানা



শীর্ষ সংবাদ:

সিলেটে ১ হাজার ৯৮০ পিস ই/য়াবাসহ মা/দক কা/রবারি গ্রে/প্তার
ওসমানীনগর ট্র্যা/জেডি: নিহ/ত ৯ জনের ম/রদেহ হস্তান্তর প্রক্রিয়া চলছে
রেশন-ত/লবের দাবিতে নোয়াপাড়া চা বাগানে শ্রমিক কর্ম/বিরতি
আইনজীবীদের দক্ষতা বৃদ্ধিতে প্রশিক্ষণ কর্মশালা অপরিহার্য: এমপি এমরান চৌধুরী
সিলেটে হা'মের উপসর্গে আরও দুই শিশুর মৃ'ত্যু
ওসমানীনগরে দুই বাসের সং'ঘর্ষে নি'হত বেড়ে ৯
মাহবুব আলী খানের নামে চণ্ডিপুল গোলচত্বরের নামকরণ হবে
অন্য সিটির তুলনায় সিলেট অনেক পরিচ্ছন্ন- স্থানীয় সরকার প্রতিমন্ত্রী
ডটস কর্নারে ওষুধ সংক/ট, দুর্ভো/গে য/ক্ষা রোগীরা
মানসম্মত শিক্ষার জন্য আধুনিক অবকাঠামোর বিকল্প নেই' - মন্ত্রী মুক্তাদির