নবীগঞ্জে ৫৮ কেজি গাঁ*জাসহ দুই মা*দক ব্যবসায়ী গ্রে*ফতার, জ*ব্দ কাভার্ডভ্যান
বুধবার, ১৯ অগাস্ট ২০২৬, ০৯:৩৭ PM

নবীগঞ্জে ৫৮ কেজি গাঁ*জাসহ দুই মা*দক ব্যবসায়ী গ্রে*ফতার, জ*ব্দ কাভার্ডভ্যান

নবীগঞ্জ প্রতিনিধি

প্রকাশিত: ১৭/০৬/২০২৬ ১২:৫২:০৮ AM

নবীগঞ্জে ৫৮ কেজি গাঁ*জাসহ দুই মা*দক ব্যবসায়ী গ্রে*ফতার, জ*ব্দ কাভার্ডভ্যান

ছবি:সংগৃহীত


হবিগঞ্জের নবীগঞ্জ উপজেলার রুস্তমপুর এলাকায় র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব-৯) এর অভিযানে ৫৮ কেজি গাঁজাসহ দুই মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করা হয়েছে। এ সময় মাদক পরিবহনে ব্যবহৃত একটি কাভার্ডভ্যানও জব্দ করা হয়। মঙ্গলবার রাতে র‌্যাব এই তথ্য জানায়।

র‌্যাব সূত্রে জানা যায়, সোমবার (১৬ জুন) দিবাগত রাত প্রায় ১টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে র‌্যাব-৯ এর সিপিসি-৩, শায়েস্তাগঞ্জ ক্যাম্পের একটি আভিযানিক দল সিলেট-ঢাকা মহাসড়কের রুস্তমপুর টোল প্লাজার উত্তর পাশে অভিযান পরিচালনা করে।

অভিযানকালে র‌্যাব সদস্যরা একটি চেকপোস্ট বসিয়ে তল্লাশি চালায়। এ সময় নীল রঙের একটি কাভার্ডভ্যান থামানোর সংকেত দিলে গাড়িতে থাকা দুই ব্যক্তি র‌্যাবের উপস্থিতি টের পেয়ে পালানোর চেষ্টা করে। পরে ধাওয়া করে তাদের আটক করা হয়।

আটককৃতরা হলেন- বরগুনা জেলার সদর উপজেলার আঙ্গারপাড়া গ্রামের মো. জালাল খলিফার ছেলে মো. রুহুল আমিন (৩৪) এবং গাজীপুর জেলার কালীগঞ্জ উপজেলার মো. মাজেদুর রহমান (৪১)।

পরে তাদের বহনকারী কাভার্ডভ্যান তল্লাশি করে পাঁচটি বস্তার ভেতর নীল পলিথিন ও স্কচটেপ দিয়ে মোড়ানো অবস্থায় ৫৮ কেজি গাঁজা উদ্ধার করা হয়।

র‌্যাব-৯ এর অতিরিক্ত পুলিশ সুপার (মিডিয়া) কে এম শহিদুল ইসলাম সোহাগ জানান, গ্রেফতারকৃতদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮ অনুযায়ী মামলা দায়েরের প্রক্রিয়া শেষে উদ্ধারকৃত মাদক ও জব্দকৃত কাভার্ডভ্যান নবীগঞ্জ থানায় হস্তান্তর করা হয়েছে।

তিনি আরও জানান, মাদকের বিরুদ্ধে সরকারের ‘জিরো টলারেন্স’ নীতি বাস্তবায়নে র‌্যাব-৯ এর গোয়েন্দা নজরদারি ও বিশেষ অভিযান অব্যাহত থাকবে।

এদিকে স্থানীয়দের অভিযোগ, নবীগঞ্জের বিভিন্ন এলাকায় মাদক বিস্তার নিয়ে উদ্বেগ রয়েছে। তারা মাদক ব্যবসা বন্ধে আইনশৃঙ্খলা বাহিনীর আরও কঠোর নজরদারি ও কার্যকর পদক্ষেপ কামনা করেছেন।

জৈন্তা বার্তা/ ওয়াদুদ



শীর্ষ সংবাদ:

জনদু*র্ভোগ কমাতে অবকাঠামো উন্নয়নকে গুরুত্ব দিচ্ছি: সিসিক প্রশাসক
রায়নগর হ*ত্যাকা*ণ্ড: বাবুলের রি*মান্ড শেষ, সামনে নতুন প্রশ্ন
বাসযোগ্য নগরী গড়তে জলাশয় উদ্ধারে গুরুত্ব দিচ্ছি: কাইয়ুম চৌধুরী
চুনারুঘাটে ধানক্ষেতে মিলল যুবকের র'ক্তা'ক্ত ম'রদে'হ
সিলেটে হা'মের উপসর্গে মৃ'ত্যু বেড়ে ১৩৯
জৈন্তাপুরে চারটি নৌকা ধ্বং'স, ৭ হাজার ঘনফুট বালু জ'ব্দ
পরিষ্কার-পরিচ্ছন্ন ও উন্নত নগরী গড়তে কাজ করছি: সিসিক প্রশাসক
মাধবপুরে নামজারি করতে গিয়ে চ*রম ভো*গান্তিতে ভূমি মালিকরা
স্লিপার বাস ব*ন্ধ না করলে গাড়ি জ*ব্দের হুঁশি*য়ারি
গোয়াইনঘাটে রোদ-বৃষ্টি উপেক্ষা করে মাঠে মাঠে আমন রোপণের ধুম, কৃষকের চোখে সোনালি স্বপ্ন