জগন্নাথপুরে বিদ্যুৎ বরাদ্দ বেড়েছে ৩ মেগাওয়াট, লোডশেডিং কমার আশা
বুধবার, ১৭ জুন ২০২৬, ১১:২২ PM

জগন্নাথপুরে বিদ্যুৎ বরাদ্দ বেড়েছে ৩ মেগাওয়াট, লোডশেডিং কমার আশা

রেজুওয়ান কোরেশী, জগন্নাথপুর প্রতিনিধি

প্রকাশিত: ১৭/০৬/২০২৬ ১০:০১:৪১ PM

জগন্নাথপুরে  বিদ্যুৎ বরাদ্দ বেড়েছে ৩ মেগাওয়াট, লোডশেডিং কমার আশা

ছবি:সংগৃহীত


সুনামগঞ্জের জগন্নাথপুর উপজেলায় বিদ্যুতের বরাদ্দ ৩ মেগাওয়াট বৃদ্ধি করা হয়েছে। এতে উপজেলার মোট বিদ্যুৎ সরবরাহ ৯ মেগাওয়াট থেকে বেড়ে ১২ মেগাওয়াটে উন্নীত হয়েছে। নতুন বরাদ্দের ফলে দীর্ঘদিনের লোডশেডিং সমস্যা অনেকটাই কমে আসবে বলে আশা করছেন সংশ্লিষ্টরা।

জগন্নাথপুর বিদ্যুৎ অফিস সূত্রে জানা গেছে, এতদিন উপজেলায় ৯ মেগাওয়াট বিদ্যুৎ বরাদ্দ ছিল। কিন্তু চাহিদার তুলনায় সরবরাহ কম থাকায় নিয়মিত লোডশেডিং করতে হতো। এতে সাধারণ মানুষের পাশাপাশি ব্যবসা-বাণিজ্য ও শিক্ষার্থীদের পড়াশোনায়ও ভোগান্তি তৈরি হচ্ছিল।

সূত্র জানায়, সুনামগঞ্জ-৩ (জগন্নাথপুর-শান্তিগঞ্জ) আসনের সংসদ সদস্য কয়ছর আহমেদের উদ্যোগ এবং উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. ইসলাম উদ্দিনের সমন্বয়ে বিদ্যুৎ বিভাগের ঊর্ধ্বতন কর্তৃপক্ষের সঙ্গে আলোচনার পর অতিরিক্ত ৩ মেগাওয়াট বিদ্যুৎ বরাদ্দ দেওয়া হয়েছে।

উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. ইসলাম উদ্দিন বলেন, ‘জগন্নাথপুর উপজেলায় দীর্ঘদিন ধরে বিদ্যুতের লোডশেডিং একটি বড় সমস্যা ছিল। সংসদ সদস্য কয়ছর আহমেদের প্রচেষ্টায় আরও ৩ মেগাওয়াট বিদ্যুৎ বরাদ্দ বৃদ্ধি করা হয়েছে।’

জগন্নাথপুর বিদ্যুৎ অফিসের আবাসিক প্রকৌশলী আজিজুর রহমান আজাদ জানান, ‘নতুন বরাদ্দের ফলে এখন থেকে উপজেলায় ১২ মেগাওয়াট বিদ্যুৎ সরবরাহ করা হবে। এতে সরবরাহ ও চাহিদার ব্যবধান কমবে এবং আগের তুলনায় লোডশেডিং হ্রাস পাবে।’

এদিকে দীর্ঘদিনের বিদ্যুৎ সংকট কিছুটা নিরসন হওয়ায় স্থানীয় বাসিন্দা ও ব্যবসায়ীদের মধ্যে স্বস্তি দেখা দিয়েছে। অতিরিক্ত বিদ্যুৎ বরাদ্দ নিশ্চিত করায় সংশ্লিষ্ট কর্তৃপক্ষের প্রতি সন্তোষ প্রকাশ করেছেন তারা।

জৈন্তা বার্তা/ ওয়াদুদ



শীর্ষ সংবাদ: