গণমাধ্যম কর্মীদের সাথে মতবিনিময় করেন নবাগত ইউএনও
বৃহস্পতিবার, ১৮ জুন ২০২৬, ০৮:৪৯ PM

গণমাধ্যম কর্মীদের সাথে মতবিনিময় করেন নবাগত ইউএনও

মহসিন কবির, জামালগঞ্জ প্রতিনিধি

প্রকাশিত: ১৮/০৬/২০২৬ ০৭:০৮:৩৬ PM

গণমাধ্যম কর্মীদের সাথে মতবিনিময় করেন নবাগত ইউএনও

নিজস্ব

জামালগঞ্জ প্রেসক্লাবের সাংবাদিকদের সাথে মতবিনিময় সভা করেছেন নবনিযুক্ত উপজেলা নির্বাহী কর্মকর্তা শিল্পী রাণী মোদক। ‎বৃহস্পতিবার সকালে জামালগঞ্জ উপজেলা পরিষদ কার্যালয়ে সভায় সাংবাদিকরা উপজেলার বিভিন্ন সমস্যা, সম্ভাবনা ও উন্নয়ন কর্মকাণ্ড নিয়ে নিজেদের মতামত তুলে ধরেন।জামালগঞ্জ প্রেসক্লাবের সাংবাদিকদের সাথে মতবিনিময় সভা করেছেন নবনিযুক্ত উপজেলা নির্বাহী কর্মকর্তা শিল্পী রাণী মোদক। ‎বৃহস্পতিবার সকালে জামালগঞ্জ উপজেলা পরিষদ কার্যালয়ে সভায় সাংবাদিকরা উপজেলার বিভিন্ন সমস্যা, সম্ভাবনা ও উন্নয়ন কর্মকাণ্ড নিয়ে নিজেদের মতামত তুলে ধরেন।
 
নবনিযুক্ত ইউএনও শিল্পী রাণী মোদক বলেন, সরকারের উন্নয়ন কার্যক্রম বাস্তবায়ন ও জনসেবার মানোন্নয়নে সাংবাদিকদের সহযোগিতা গুরুত্বপূর্ণ। তিনি সরকারের নির্দেশনা ও নীতিমালা অনুসরণ করে সাংবাদিকদের সঙ্গে সমন্বয় রেখে কাজ করার প্রত্যয় ব্যক্ত করেন। পাশাপাশি উপজেলার সার্বিক উন্নয়ন ও জনগণের কল্যাণে গণমাধ্যমকর্মীদের গঠনমূলক সহযোগিতা কামনা করেন।
‎জানা যায়, শিল্পী রাণী মোদক ৩৭তম বিসিএস প্রশাসন ক্যাডারের কর্মকর্তা। তাঁর বাড়ি হবিগঞ্জ জেলার মাধবপুর উপজেলায়। তিনি সিলেট কৃষি বিশ্ববিদ্যালয় থেকে উচ্চশিক্ষা সম্পন্ন করেছেন। জামালগঞ্জে যোগদানের আগে তিনি সিলেট জেলা প্রশাসকের কার্যালয়ে ভূমি অধিগ্রহণ কর্মকর্তা হিসেবে দায়িত্ব পালন করেছেন।

‎মতবিনিময় সভায় উপস্থিত ছিলেন জামালগঞ্জ প্রেসক্লাবের সভাপতি তৌহিদ চৌধুরী প্রদীপ, সহসভাপতি জিয়াউর রহমান, সাধারণ সম্পাদক আব্দুল্লাহ আল মামুন, যুগ্ম সাধারণ সম্পাদক মো. বায়েজীদ বিন ওয়াহিদ, সহ সাধারণ সম্পাদক দিল আহমদ, সাংগঠনিক সম্পাদক বিশ্বজিত রায়, কোষাধ্যক্ষ মহসিন কবির, দপ্তর সম্পাদক আব্দুস সামাদ আফিন্দী, নির্বাহী সদস্য, মো. ওয়ালী উল্লাহ সরকার, অঞ্জন পুরকায়স্থ, মো. হাবিবুর রহমান, সদস্য আতিকুর রহমান, সাপ্তাহিক জামালগঞ্জ সংবাদ প্রতিনিধি মিসবাহ উদ্দিন রুমি, আলোকিত সকাল প্রতিনিধি মেহেদী হাসান প্রমুখ।
 ‎নবনিযুক্ত ইউএনও শিল্পী রাণী মোদক বলেন, সরকারের উন্নয়ন কার্যক্রম বাস্তবায়ন ও জনসেবার মানোন্নয়নে সাংবাদিকদের সহযোগিতা গুরুত্বপূর্ণ। তিনি সরকারের নির্দেশনা ও নীতিমালা অনুসরণ করে সাংবাদিকদের সঙ্গে সমন্বয় রেখে কাজ করার প্রত্যয় ব্যক্ত করেন। পাশাপাশি উপজেলার সার্বিক উন্নয়ন ও জনগণের কল্যাণে গণমাধ্যমকর্মীদের গঠনমূলক সহযোগিতা কামনা করেন।

‎জানা যায়, শিল্পী রাণী মোদক ৩৭তম বিসিএস প্রশাসন ক্যাডারের কর্মকর্তা। তাঁর বাড়ি হবিগঞ্জ জেলার মাধবপুর উপজেলায়। তিনি সিলেট কৃষি বিশ্ববিদ্যালয় থেকে উচ্চশিক্ষা সম্পন্ন করেছেন। জামালগঞ্জে যোগদানের আগে তিনি সিলেট জেলা প্রশাসকের কার্যালয়ে ভূমি অধিগ্রহণ কর্মকর্তা হিসেবে দায়িত্ব পালন করেছেন।
 ‎মতবিনিময় সভায় উপস্থিত ছিলেন জামালগঞ্জ প্রেসক্লাবের সভাপতি তৌহিদ চৌধুরী প্রদীপ, সহসভাপতি জিয়াউর রহমান, সাধারণ সম্পাদক আব্দুল্লাহ আল মামুন, যুগ্ম সাধারণ সম্পাদক মো. বায়েজীদ বিন ওয়াহিদ, সহ সাধারণ সম্পাদক দিল আহমদ, সাংগঠনিক সম্পাদক বিশ্বজিত রায়, কোষাধ্যক্ষ মহসিন কবির, দপ্তর সম্পাদক আব্দুস সামাদ আফিন্দী, নির্বাহী সদস্য, মো. ওয়ালী উল্লাহ সরকার, অঞ্জন পুরকায়স্থ, মো. হাবিবুর রহমান, সদস্য আতিকুর রহমান, সাপ্তাহিক জামালগঞ্জ সংবাদ প্রতিনিধি মিসবাহ উদ্দিন রুমি, আলোকিত সকাল প্রতিনিধি মেহেদী হাসান প্রমুখ।

জৈন্তাবার্তা/সুলতানা

শীর্ষ সংবাদ: