সিলেটে অনলাইন জু'য়া চক্রের ৯ সদস্য গ্রে'প্তার
শুক্রবার, ১৯ জুন ২০২৬, ০৪:৫৩ PM

সিলেটে অনলাইন জু'য়া চক্রের ৯ সদস্য গ্রে'প্তার

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ১৯/০৬/২০২৬ ০২:৫৬:০২ PM

সিলেটে অনলাইন জু'য়া চক্রের ৯ সদস্য গ্রে'প্তার


সিলেটে অনলাইন জুয়া চক্রের ৯ সদস্যকে গ্রেপ্তার করেছে র‍্যাব। বৃহস্পতিবার (১৮ জুন) কোতোয়ালী থানাধীন কাজির বাজার মোগলটুলা এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়।

অভিযানে গ্রেপ্তারকৃতদের কাছ থেকে নগদ টাকা ও মোবাইল ফোন জব্দ করা হয়েছে। এ ঘটনায় র‌্যাব গ্রেপ্তারকৃতদের বিরুদ্ধে কোতোয়ালি থানায় সাইবার সুরক্ষা আইনে মামলা দায়ের করেছে।

শুক্রবার (১৯ জুন) দুপুরে এসব তথ্য জানিয়েছে র‌্যাব। 

গ্রেপ্তারকৃতরা হলেন- কোতোয়ালী থানাধীন পশ্চিম কাজীরবাজার এলাকার মৃত আলতাফ হোসেনের ছেলে জীবন আহমদ (৩২), একই এলাকার মৃত তাজুল ইসলামের ছেলে সুমন মিয়া (২৭), সুনামগঞ্জের তাহিরপুর থানাধীন কাওকান্দি গ্রামের মৃত আশরাফুল মিয়ার ছেলে জুয়েল আহমদ ছানাউল্লাহ (৩০), পশ্চিম কাজীরবাজারের শাহীন মিয়ার ছেলে সানি (২২), একই এলাকার মুক্তার খাঁনের ছেলে ইমন খাঁন বাদল (২২), সুনামগঞ্জ জেলার জামালগঞ্জ থানার মল্লিকপুর গ্রামের আব্দুর শহিদের ছেলে আজিজুর রহমান (৪৪), সুনামগঞ্জ সদর থানার নতুন পৈন্দা গ্রামের মৃত রশিদ আলীর ছেলে নমিরুল ইসলাম (৪২), দক্ষিণ সুরমার সদরখলা এলাকার মৃত মনমোহন দেবনাথের ছেলে মধু দেবনাথ (৫৫) ও ময়মনসিংহ জেলার গোবরাকুড়া গ্রামের আব্দুল জব্বারের ছেলে মমিনুল (৪৫)।

র‌্যাব জানায়, গ্রেপ্তারকৃতরা বিভিন্ন অ্যাপসের মাধ্যমে ১০ টাকায় ৮শ টাকা পাওয়ার প্রলোভন দেখিয়ে লোকজনকে অনলাইন জুয়া খেলায় অংশগ্রহণ করিয়ে কমিশন লাভ করে। তাদের নিকট থেকে উদ্ধারকৃত মোবাইল ফোন যাচাই করে অনলাইন জুয়া খেলার বিভিন্ন আলামত পাওয়া গেছে।

জৈন্তাবার্তা/আরআর