সিরিজ হারল বাংলাদেশ
শনিবার, ০৮ অগাস্ট ২০২৬, ০৯:১৮ AM

অস্ট্রেলিয়ার কাছে ৭ রানে পরাজয়

সিরিজ হারল বাংলাদেশ

জৈন্তা বার্তা ডেস্ক

প্রকাশিত: ১৯/০৬/২০২৬ ০৬:৩৭:০৩ PM

সিরিজ হারল বাংলাদেশ

সংগৃহীত


অস্ট্রেলিয়ার বিপক্ষে টি–টুয়েন্টি সিরিজের দ্বিতীয় ম্যাচেও হারল বাংলাদেশ। ১৯৭ রানের লক্ষ্য তাড়া করতে নেমে দারুণ শুরু করেও শেষ পর্যন্ত ৭ রানে হেরে গেছে টাইগাররা। এই পরাজয়ে এক ম্যাচ হাতে রেখেই সিরিজ খুইয়েছে বাংলাদেশ।

অস্ট্রেলিয়ার দেওয়া ১৯৭ রানের লক্ষ্যে ব্যাট করতে নেমে বাংলাদেশ নির্ধারিত ২০ ওভারে ১৮৯ রান তুলতে সক্ষম হয়। এক পর্যায়ে জয়ের পথেই ছিল বাংলাদেশ। প্রথম ১০ ওভারে ১০৩ রান তুলে শক্ত অবস্থানে ছিল দলটি। শেষ ১০ ওভারে প্রয়োজন ছিল ৯৪ রান। তবে শেষ দিকে ব্যাটাররা সেই সমীকরণ মেলাতে পারেননি।

বাংলাদেশের হয়ে ওপেনার তানজিদ হাসান তামিম ও সাইফ হাসান আক্রমণাত্মক শুরু এনে দেন। দুই ওভারেই দলীয় স্কোর পৌঁছে যায় ৩৩ রানে। তানজিদ ১৫ বলে ৩০ রান করে আউট হন। এরপর সৌম্য সরকার ৯ বলে ১৫ রান করে সাজঘরে ফেরেন।

সাইফ হাসান ৪২ রানের গুরুত্বপূর্ণ ইনিংস খেলেন। পারভেজ হোসেন ইমন করেন ৩৬ রান। শেষ দিকে তাওহিদ হৃদয় ও শামীম হোসেন চেষ্টা করলেও প্রয়োজনীয় রান তুলতে পারেননি। শামীম দ্রুত ফিরে যাওয়ার পর জয়ের আশা শেষ হয়ে যায়।

এর আগে টস জিতে ব্যাটিং করে অস্ট্রেলিয়া নির্ধারিত ২০ ওভারে ৫ উইকেট হারিয়ে সংগ্রহ করে ১৯৬ রান। দলের হয়ে দুর্দান্ত ব্যাটিং করেন ম্যাট রেনশ। আন্তর্জাতিক টি–টুয়েন্টিতে নিজের সর্বোচ্চ ইনিংস খেলে ৫২ বলে অপরাজিত ৮৯ রান করেন তিনি।

এ ছাড়া টিম ডেভিড ২৬ বলে ৪৫ রানের ঝড়ো ইনিংস খেলেন। বাংলাদেশের বোলারদের মধ্যে নাসুম আহমেদ ছিলেন সবচেয়ে সফল। তিনি ৪ ওভারে ২৭ রান দিয়ে নেন ২ উইকেট।

অস্ট্রেলিয়ার ইনিংসে শুরুতে জশ ইংলিসকে ফিরিয়ে বাংলাদেশকে ভালো শুরু এনে দেন নাসুম। এরপর নাহিদ রানা ও মোস্তাফিজুর রহমান গুরুত্বপূর্ণ উইকেট তুলে নেন। তবে শেষ দিকে রেনশ ও ডেভিডের ব্যাটিংয়ে বড় সংগ্রহ পায় অস্ট্রেলিয়া।

সিরিজের প্রথম ম্যাচেও ৪ উইকেটে হেরেছিল বাংলাদেশ। দ্বিতীয় ম্যাচে পরাজয়ের ফলে সিরিজ জয়ের সুযোগ শেষ হয়ে গেল টাইগারদের।

জৈন্তা বার্তা / ওয়াদুদ



শীর্ষ সংবাদ:

সিলেটে ১ হাজার ৯৮০ পিস ই/য়াবাসহ মা/দক কা/রবারি গ্রে/প্তার
ওসমানীনগর ট্র্যা/জেডি: নিহ/ত ৯ জনের ম/রদেহ হস্তান্তর প্রক্রিয়া চলছে
রেশন-ত/লবের দাবিতে নোয়াপাড়া চা বাগানে শ্রমিক কর্ম/বিরতি
আইনজীবীদের দক্ষতা বৃদ্ধিতে প্রশিক্ষণ কর্মশালা অপরিহার্য: এমপি এমরান চৌধুরী
সিলেটে হা'মের উপসর্গে আরও দুই শিশুর মৃ'ত্যু
ওসমানীনগরে দুই বাসের সং'ঘর্ষে নি'হত বেড়ে ৯
মাহবুব আলী খানের নামে চণ্ডিপুল গোলচত্বরের নামকরণ হবে
অন্য সিটির তুলনায় সিলেট অনেক পরিচ্ছন্ন- স্থানীয় সরকার প্রতিমন্ত্রী
ডটস কর্নারে ওষুধ সংক/ট, দুর্ভো/গে য/ক্ষা রোগীরা
মানসম্মত শিক্ষার জন্য আধুনিক অবকাঠামোর বিকল্প নেই' - মন্ত্রী মুক্তাদির