সিলেটের গোলাপগঞ্জ উপজেলার হেতিমগঞ্জ বাজার থেকে অনলাইন জুয়া চক্রের দুই সদস্যকে গ্রেপ্তার করেছে র্যাব। এ সময় গ্রেপ্তারকৃতদের কাছ থেকে মোবাইল ফোন ও জুয়ার তালিকা উদ্ধার করা হয়।
শুক্রবার (১৯ জুন) রাতে এ অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করে র্যাব।
গ্রেপ্তারকৃতরা হলেন- হেতিমগঞ্জের কায়স্থগ্রামের মৃত শহিদ মিয়ার ছেলে আবুল মিয়া (৩৫) ও একই গ্রামের শাহাবুদ্দিনের ছেলে মোস্তাক আহমদ রাজন (৩৬)।
র্যাব জানায়, গ্রেপ্তারকৃতরা বিভিন্ন অ্যাপসের মাধ্যমে ২শ টাকায় ৩ হাজার টাকা পাওয়ার প্রলোভন দেখিয়ে লোকজনকে জুয়া খেলায় অংশগ্রহণ করিয়ে কমিশন লাভ করে। এ ঘটনায় গ্রেপ্তারকৃতদের বিরুদ্ধে সাইবার সুরক্ষা আইনে গোলাপগঞ্জ থানায় মামলা হয়েছে।
জৈন্তাবার্তা/আরআর




