হা ম লা-ভাঙচুরের ঘটনায় কড়া অ*ভিযান, আদিতমারীতে আ ট ক ১০
শনিবার, ২০ জুন ২০২৬, ১২:৩৮ AM

হা ম লা-ভাঙচুরের ঘটনায় কড়া অ*ভিযান, আদিতমারীতে আ ট ক ১০

জৈন্তা বার্তা ডেস্ক

প্রকাশিত: ১৯/০৬/২০২৬ ১০:১৫:৩০ PM

হা ম লা-ভাঙচুরের ঘটনায় কড়া অ*ভিযান, আদিতমারীতে আ ট ক ১০

সংগৃহীত


লালমনিরহাটের আদিতমারী উপজেলার শিশু নন্দিনী হত্যার আসামীকে ছিনিয়ে নিতে পুলিশ ও প্রশাসনের ওপর হামলার দুই মামলায় ১০জনকে গ্রেপ্তার করেছে পুলিশ।আজ শুক্রবার বিকেলে এ তথ্য নিশ্চিত করেন আদিতমারী থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নাজমুস সাকিব সজীব।নাজমুস সাকিব সজীব বলেন, গত মঙ্গলবার সকালে উপজেলার ভেলাবাড়ি ইউনিয়নের ফলিমারী গ্রামে নিজ বাড়ির পাশে ভুট্টা ক্ষেতে মাটি খুড়ে ৭ বছরের শিশু নন্দিনীর লাশ উদ্ধার করে পুলিশ। এ ঘটনায় তাৎক্ষণিকভাবে সন্দেহভাজন অভিযুক্ত ওই এলাকার রণজিৎ কুমারের ছেলে বিধান চন্দ্রকে আটক করা হয়। সে সময় অভিযুক্তকে ছিনিয়ে নিতে পুলিশ ও জেলা-উপজেলা প্রশাসনের কর্মকর্তাদের উপর হামলা চালায় দুর্বৃত্তরা। এতে প্রায় ৩৫/৪০ জন আহত হন। এতে ডিসি এসপির গাড়িসহ মোট ৭টি গাড়ি ভাংচুর করে হামলাকারীরা।

ওসি বলেন, এ ঘটনায় গত বুধবার আদিতমারী থানার উপপরিদর্শক (এসআই) জাহাঙ্গীর আলম বাদী হয়ে অজ্ঞাত প্রায় ১৫০০ জনের বিরুদ্ধে একটি মামলা দায়ের করেন। একই অভিযোগে একই থানায় পরেরদিন বৃহস্পতিবার আরও একটি মামলা দায়ের করেন উপজেলা পরিষদের স্টাফ আব্দুর রাজ্জাক। সেই মামলায়ও অজ্ঞাত ১২০০-১৫০০ জনকে বিবাদী করা হয়েছে। এই দুই মামলায় প্রায় তিন হাজার অজ্ঞাতদের বিবাদী করা হয়েছে।

তিনি আরও বলেন, পৃথক দুই মামলার ভিত্তিতে বৃহস্পতিবার দিবাগত রাতে ভেলাবাড়ি ইউনিয়নের বিভিন্ন এলাকায় ডিবি ও থানা পুলিশ যৌথ অভিযান চালিয়ে ১০জনকে গ্রেপ্তার করে। গ্রেপ্তারকৃতদের দুইটি মামলায় গ্রেপ্তার দেখানো হয়েছে বলে জানান ওসি।

লালমনিরহাট পুলিশ সুপার (এসপি) আসাদুজ্জামান বলেন, ‘ঘটনাস্থলের ভিডিও ফুটেজ দেখে হামলাকারী দুর্বৃত্তদের শনাক্ত করা হচ্ছে। এ পর্যন্ত আমরা সরকারি কাজে বাধাদানের দুই মামলায় ১০ জনকে গ্রেপ্তার করেছি।’

জৈন্তাবার্তা/সুলতানা