মেসির দলে যোগ দিলেন ব্রাজিলের তারকা
শনিবার, ০৮ অগাস্ট ২০২৬, ০৯:১৮ AM

মেসির দলে যোগ দিলেন ব্রাজিলের তারকা

স্পোর্টস ডেস্ক

প্রকাশিত: ২১/০৬/২০২৬ ১২:২৮:২৫ PM

মেসির দলে যোগ দিলেন ব্রাজিলের তারকা

ছবি : সংগৃহীত


ইন্টার মায়ামিতে যোগ দিয়ে আমেরিকান ফুটবলের চিত্রটাই বদলে দিয়েছেন লিওনেল মেসি। একে একে বিশ্বের বড় বড় তারকারাও এখন পাড়ি জমাচ্ছে যুক্তরাষ্ট্রে।

ফুটবলের মহা আসর বিশ্বকাপও একই দেশে। এবার বিশ্বকাপের মাঝপথে আরেক ব্রাজিল তারকা পরবর্তী গন্তব্য হিসেবে বেছে নিয়েছেন যুক্তরাষ্ট্রকে।

ব্রাজিলের তারকা ফুটবলার ক্যাসেমিরো যোগ দিচ্ছেন ইন্টার মায়ামিতে। যে দলে খেলেন আর্জেন্টাইন তারকা মেসি। একই দলে যোগ দিতে যাচ্ছেন ব্রাজিলিয়ান মিডফিল্ডার কাসেমিরো। বিখ্যাত ফুটবল সাংবাদিক ফ্যাব্রিজিও রোমানো তার এক্স (টুইটার) অ্যাকাউন্টে তথ্যটি নিশ্চিত করেছেন।

কয়েক মাস ধরেই কাসেমিরোর ইন্টার মিয়ামিতে যাওয়ার গুঞ্জন চলছিলো। তবে চলমান বিশ্বকাপের সময়ই খেলোয়াড় এবং ক্লাবের মধ্যে চূড়ান্ত সমঝোতা হয় এবং এলএ গ্যালাক্সির সঙ্গে ‘ডিসকভারি রাইটস’ সংক্রান্ত জটিলতাও সমাধান হয়।

স্প্যানিশ সংবাদ মাধ্যমগুলোর খবর অনুসারে, মেসির সঙ্গে একই দলে খেলার ইচ্ছাই কাসেমিরোর এই সিদ্ধান্তে বড় ভূমিকা রেখেছে। এলএ গ্যালাক্সির অধিকারসংক্রান্ত আইনি জটিলতা থাকলেও শেষ পর্যন্ত সব বাধা কাটিয়ে চুক্তিটি সম্পন্ন হয়েছে। এর ফলে আগামী মৌসুমে ইন্টার মিয়ামিতে একই সঙ্গে খেলবেন মেসি ও ক্যাসেমিরো।

জৈন্তাবার্তা/আরআর



শীর্ষ সংবাদ:

সিলেটে ১ হাজার ৯৮০ পিস ই/য়াবাসহ মা/দক কা/রবারি গ্রে/প্তার
ওসমানীনগর ট্র্যা/জেডি: নিহ/ত ৯ জনের ম/রদেহ হস্তান্তর প্রক্রিয়া চলছে
রেশন-ত/লবের দাবিতে নোয়াপাড়া চা বাগানে শ্রমিক কর্ম/বিরতি
আইনজীবীদের দক্ষতা বৃদ্ধিতে প্রশিক্ষণ কর্মশালা অপরিহার্য: এমপি এমরান চৌধুরী
সিলেটে হা'মের উপসর্গে আরও দুই শিশুর মৃ'ত্যু
ওসমানীনগরে দুই বাসের সং'ঘর্ষে নি'হত বেড়ে ৯
মাহবুব আলী খানের নামে চণ্ডিপুল গোলচত্বরের নামকরণ হবে
অন্য সিটির তুলনায় সিলেট অনেক পরিচ্ছন্ন- স্থানীয় সরকার প্রতিমন্ত্রী
ডটস কর্নারে ওষুধ সংক/ট, দুর্ভো/গে য/ক্ষা রোগীরা
মানসম্মত শিক্ষার জন্য আধুনিক অবকাঠামোর বিকল্প নেই' - মন্ত্রী মুক্তাদির