নবীগঞ্জে পারিবারিক কলহের জেরে স্ত্রীকে কুপিয়ে হ ত্যা, ঘাতক স্বামী আ ট ক
রবিবার, ২১ জুন ২০২৬, ১০:৪৯ PM

নবীগঞ্জে পারিবারিক কলহের জেরে স্ত্রীকে কুপিয়ে হ ত্যা, ঘাতক স্বামী আ ট ক

জৈন্তা বার্তা ডেস্ক

প্রকাশিত: ২১/০৬/২০২৬ ০৮:০১:৩৮ PM

নবীগঞ্জে পারিবারিক কলহের জেরে স্ত্রীকে কুপিয়ে হ ত্যা, ঘাতক স্বামী আ ট ক

সংগৃহিত


হবিগঞ্জের নবীগঞ্জ উপজেলায় পারিবারিক কলহের জেরে রিপন আক্তার (৩৫) নামে এক গৃহবধূকে কুপিয়ে নির্মমভাবে হত্যা করেছে তার স্বামী। রোববার (২১ জুন) বিকেলে উপজেলার করগাঁও ইউনিয়নের শেরপুর ভূমিহীন গ্রামে এ ঘটনা ঘটে। 

ঘটনার পর ঘাতক স্বামী আশিক মিয়া (৩৫) আত্মহত্যার চেষ্টা করলে স্থানীয় জনতা তাকে আটক করে পুলিশে সোপর্দ করে।
নিহত রিপন আক্তার ওই গ্রামের আশিক মিয়ার স্ত্রী। ঘাতক আশিক মিয়া একই গ্রামের ছল্লুক মিয়ার ছেলে।

স্থানীয় ও পুলিশ সূত্রে জানা যায়, রবিবার বিকেল সাড়ে ৩টার দিকে পারিবারিক বিষয় নিয়ে আশিক মিয়ার সাথে তার স্ত্রী রিপন আক্তারের বাকবিতণ্ডা হয়। একপর্যায়ে উত্তেজিত হয়ে আশিক মিয়া ধারালো অস্ত্র দিয়ে তার স্ত্রীকে এলোপাতাড়ি কুপিয়ে জখম করেন। এতে ঘটনাস্থলেই রিপন আক্তারের মৃত্যু হয়। স্ত্রীকে হত্যার পর আশিক মিয়া নিজে আত্মহত্যার চেষ্টা চালান। বিষয়টি টের পেয়ে প্রতিবেশীরা দ্রুত ঘটনাস্থলে পৌঁছে আশিক মিয়াকে আটক করেন এবং থানা পুলিশকে খবর দেন।

খবর পেয়ে নবীগঞ্জ থানার এসআই কৌশিক ও এসআই আসিবের নেতৃত্বে একদল পুলিশ ঘটনাস্থলে গিয়ে সুরতহাল প্রতিবেদন তৈরি করে লাশ উদ্ধার করেন। এ সময় স্থানীয় জনতা আটককৃত ঘাতক স্বামীকে পুলিশের হাতে তুলে দেন।

ঘটনার সত্যতা নিশ্চিত করে নবীগঞ্জ থানার ওসি (তদন্ত) দুলাল মিঞা জানান, খবর পাওয়ার সাথে সাথেই পুলিশ ঘটনাস্থলে পৌঁছে ঘাতককে আটক এবং নিহতের মরদেহ উদ্ধার করেছে। ময়নাতদন্তের জন্য মরদেহ মর্গে পাঠানো হচ্ছে। এই ঘটনায় মামলার প্রস্তুতি চলছে এবং প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে বলে তিনি জানান।














জৈন্তাবার্তা/সুলতানা