তাহিরপুরে পাহাড়ি ঢলে ঘরের সঙ্গে ভেসে গেলেন যুবক
বুধবার, ১৯ অগাস্ট ২০২৬, ০৯:৩৬ PM

তাহিরপুরে পাহাড়ি ঢলে ঘরের সঙ্গে ভেসে গেলেন যুবক

সুনামগঞ্জ প্রতিনিধি

প্রকাশিত: ২২/০৬/২০২৬ ০৩:০৪:১৭ PM

তাহিরপুরে পাহাড়ি ঢলে ঘরের সঙ্গে ভেসে গেলেন যুবক


সুনামগঞ্জের তাহিরপুরে পাহাড়ি ঢলের পানিতে ঘরের সঙ্গে ভেসে গেছেন রুবেল মিয়া নামে এক মানসিক ভারসাম্যহীন যুবক।

সোমবার (২২ জুন) সকাল ৯টার দিকে উপজেলার বড়দল দক্ষিণ ইউনিয়নের বড়দল নতুনহাটি ও পুরানহাটির মাঝের খালসংলগ্ন এলাকায় এ ঘটনা ঘটে।

রুবেল মিয়া (৩০) বড়দল পুরানহাটি গ্রামের বাসিন্দা বশিরুল হকের ছেলে।

স্থানীয় ইউপি সদস্য জুয়েল মিয়া বিষয়টি নিশ্চিত করেছেন।

স্থানীয় সূত্রে জানা গেছে, গত দুইদিনের টানা ভারী বৃষ্টি ও উজান থেকে নেমে আসা পাহাড়ি ঢলে উপজেলার নদ-নদীর পানি দ্রুত বৃদ্ধি পেয়েছে। এতে বড়দল গ্রামের মাঝের খালটি ঝুঁকিপূর্ণ হয়ে ওঠে। সোমবার সকালে বাঁধ উপচে পানি মাটিয়ান হাওরে প্রবেশ করতে শুরু করলে খালসংলগ্ন বসতঘরগুলো ভাঙনের মুখে পড়ে।

এ সময় বশিরুল হকের (বশির) পরিবারের সদস্যরা ঘরের আসবাবপত্র নিরাপদ স্থানে সরিয়ে নেওয়ার কাজে ব্যস্ত ছিলেন। পরিবারের দাবি, ঘরের একপাশে একটি খুঁটির সঙ্গে রশি দিয়ে বাঁধা অবস্থায় ছিলেন মানসিক ভারসাম্যহীন রুবেল মিয়া। হঠাৎ প্রবল স্রোতে ঘরটি ভেঙে গেলে ঘরের অংশবিশেষের সঙ্গে রুবেল মিয়াও পানিতে ভেসে যান।

ঘটনার পর স্থানীয় বাসিন্দারা তাৎক্ষণিকভাবে বিভিন্ন স্থানে খোঁজাখুঁজি চালালেও তার কোনো সন্ধান পাওয়া যায়নি। ফায়ার সার্ভিসের উদ্ধারকারী দল ঘটনাস্থলের উদ্দেশে রওনা হয়েছে বলে জানা গেছে।

তাহিরপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আমিনুল ইসলাম বলেন, খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। নিখোঁজ ব্যক্তির সন্ধানে স্থানীয়দের সঙ্গে সমন্বয় করে খোঁজাখুঁজি অব্যাহত রয়েছে।

জৈন্তাবার্তা/আরআর



শীর্ষ সংবাদ:

রায়নগর হ*ত্যাকা*ণ্ড: বাবুলের রি*মান্ড শেষ, সামনে নতুন প্রশ্ন
বাসযোগ্য নগরী গড়তে জলাশয় উদ্ধারে গুরুত্ব দিচ্ছি: কাইয়ুম চৌধুরী
চুনারুঘাটে ধানক্ষেতে মিলল যুবকের র'ক্তা'ক্ত ম'রদে'হ
সিলেটে হা'মের উপসর্গে মৃ'ত্যু বেড়ে ১৩৯
জৈন্তাপুরে চারটি নৌকা ধ্বং'স, ৭ হাজার ঘনফুট বালু জ'ব্দ
পরিষ্কার-পরিচ্ছন্ন ও উন্নত নগরী গড়তে কাজ করছি: সিসিক প্রশাসক
মাধবপুরে নামজারি করতে গিয়ে চ*রম ভো*গান্তিতে ভূমি মালিকরা
স্লিপার বাস ব*ন্ধ না করলে গাড়ি জ*ব্দের হুঁশি*য়ারি
গোয়াইনঘাটে রোদ-বৃষ্টি উপেক্ষা করে মাঠে মাঠে আমন রোপণের ধুম, কৃষকের চোখে সোনালি স্বপ্ন
সুনামগঞ্জে ২০ মাসের শিশুকে ধ'র্ষ'ণের অ'ভিযোগে যুবক গ্রে'প্তার