কোম্পানিগঞ্জে ভা*রতীয় ফে ন সি ডি ল সহ আ ট ক ২
মঙ্গলবার, ২৩ জুন ২০২৬, ০৬:০৮ PM

কোম্পানিগঞ্জে ভা*রতীয় ফে ন সি ডি ল সহ আ ট ক ২

কোম্পানীগঞ্জ প্রতিনিধি

প্রকাশিত: ২৩/০৬/২০২৬ ০৪:০৩:৪৭ PM

কোম্পানিগঞ্জে ভা*রতীয় ফে ন সি ডি ল সহ আ ট ক ২

সংগৃহীত


সিলেটের সীমান্তবর্তী উপজেলা কোম্পানীগঞ্জে মাদকবিরোধী অভিযানে ২২৪ বোতল ভারতীয় ফেনসিডিল উদ্ধার করেছে পুলিশ। এ ঘটনায় দুই যুবককে আটক করা হয়েছে।

সোমবার (২২ জুন) রাতে গোপন সংবাদের ভিত্তিতে উপজেলার ধোলাই ব্রিজ এলাকায় অভিযান চালায় ভোলাগঞ্জ পুলিশ ফাঁড়ি। ফাঁড়ির ইনচার্জ নুর মিয়ার নেতৃত্বে পরিচালিত অভিযানে মাদকসহ তাদের আটক করা হয়।আটককৃতরা হলেন উপজেলার বালুচর গ্রামের সাধন সরকারের ছেলে সুমন সরকার (২৬) এবং একই গ্রামের ভুবন বিশ্বাসের ছেলে কার্তিক বিশ্বাস (২৩)।

পুলিশ জানায়, অভিযানের সময় আটক দুইজনের কাছ থেকে ২২৪ বোতল ভারতীয় ফেনসিডিল উদ্ধার করা হয়। উদ্ধারকৃত মাদক জব্দ করে থানায় নেওয়া হয়েছে। এ ঘটনায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা প্রক্রিয়াধীন রয়েছে।

কোম্পানীগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) শফিকুল ইসলাম খান বলেন, “মাদকের বিরুদ্ধে পুলিশের জিরো টলারেন্স নীতি অব্যাহত রয়েছে। সীমান্ত এলাকা দিয়ে যাতে কোনো ধরনের মাদক প্রবেশ ও বিস্তার ঘটতে না পারে, সে লক্ষ্যে নিয়মিত অভিযান পরিচালনা করা হচ্ছে। ভবিষ্যতেও এ ধরনের অভিযান আরও জোরদার করা হবে।”

জৈন্তাবার্তা/সুলতানা