ছবি:সংগৃহীত
রোটারি ক্লাব অব সিলেট সেন্ট্রালের অফিসিয়াল ক্লাব ভিজিট সম্পন্ন হয়েছে। রিপসা টিমের (RIPSA Team) অফিসিয়াল ক্লাব ভিজিট উপলক্ষে শুক্রবার (১২ জুন ২০২৬) নগরীর হোয়াইট হাউস রিসোর্টে ক্লাব এসেম্বলি অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কান্ট্রি কো-অর্ডিনেটর পিডিজি ইশতিয়াক জামান পিএইচডি। সৌহার্দ্যপূর্ণ পরিবেশে আয়োজিত এ অনুষ্ঠানে ক্লাব প্রেসিডেন্ট রোটারিয়ান মোহাম্মদ আমিরুল ইসলাম কান্ট্রি কো-অর্ডিনেটরের হাতে ক্লাবের বিভিন্ন কার্যক্রমের প্রতিবেদন তুলে দেন।
ক্লাবের চলমান কার্যক্রম, ভবিষ্যৎ পরিকল্পনা ও বিভিন্ন সেবামূলক উদ্যোগ সম্পর্কে প্রেসিডেন্টসহ ক্লাব সদস্যরা বিস্তারিত তুলে ধরেন। কান্ট্রি কো-অর্ডিনেটর পিডিজি ইশতিয়াক জামান মনোযোগ দিয়ে সবার বক্তব্য শুনেন এবং ক্লাবের মানবিক ও সেবামূলক কার্যক্রমের ভূয়সী প্রশংসা করেন। পাশাপাশি তিনি ক্লাবের আগামী নেতৃত্বের জন্য প্রয়োজনীয় দিকনির্দেশনা প্রদান করেন।
অনুষ্ঠানে ক্লাব কার্যক্রমের স্বীকৃতি হিসেবে অর্জিত “সিগনিফিকেন্ট সার্ভিস অ্যাওয়ার্ড” ক্লাব প্রেসিডেন্ট রোটারিয়ান মোহাম্মদ আমিরুল ইসলামের হাতে তুলে দেন পিডিজি ইশতিয়াক জামান। এছাড়া কমিউনিটিতে বিশেষ অবদানের স্বীকৃতি হিসেবে রোটারিয়ান আইপিপি আব্দুর রহমানকে প্রদান করা হয় “অ্যাভিনিউজ অব সার্ভিস” অ্যাওয়ার্ড।
অনুষ্ঠানে রিপসা টিমের ডেপুটি কান্ট্রি কো-অর্ডিনেটর পিডিজি এম. আতাউর রহমান পীর, অ্যাসিস্ট্যান্ট কান্ট্রি কো-অর্ডিনেটর রোটারিয়ান মো. সিদ্দিকুর রহমান, কো-অর্ডিনেটর-অ্যাডমিন রোটারিয়ান কামরুজ্জামান চৌধুরী রুম্মান, স্পেশাল এইড রোটারিয়ান জাকির আহমেদ চৌধুরী, ডেপুটি কো-অর্ডিনেটর রোটারিয়ান বিকাশ কান্তি দাস, কো-কো-অর্ডিনেটর-অ্যাডমিন রোটারিয়ান মঞ্জুর আল বাসেত, অ্যাসিস্ট্যান্ট কো-কো-অর্ডিনেটর রোটারিয়ান আব্দুর রহমান ও রোটারিয়ান আব্দুল মুকিত বক্তব্য রাখেন।
এছাড়া ক্লাবের বিভিন্ন পর্যায়ের সদস্যদের মধ্যে বক্তব্য দেন রোটারিয়ান পিপি তৈয়বুর রহমান, রোটারিয়ান পিপি সাব্বির আহমদ, রোটারিয়ান পিপি এম এ রহিম, রোটারিয়ান পিপি রুহুল আলম খান, রোটারিয়ান পিপি মোহাম্মদ শামশুদ্দিন, রোটারিয়ান মনসুর আহমেদ ও রোটারিয়ান নিশিকান্ত দাসসহ অনেকে।
অনুষ্ঠানের শেষ পর্যায়ে ক্লাব প্রেসিডেন্ট রোটারিয়ান মোহাম্মদ আমিরুল ইসলাম রিপসা টিমের অতিথিবৃন্দ ও ক্লাব সদস্যদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করে সভার সমাপ্তি ঘোষণা করেন।
জৈন্তা বার্তা/ ওয়াদুদ




