ভবিষ্যৎ পরিকল্পনা নির্ধারণে সঠিক পরিসংখ্যানই একমাত্র ভিত্তি : বিভাগীয় কমিশনার
শনিবার, ১৩ জুন ২০২৬, ১২:৪৯ AM

অর্থনৈতিক শুমারি ২০২৪-এর চূড়ান্ত ফলাফল অবহিতকরণ সেমিনার অনুষ্ঠিত

ভবিষ্যৎ পরিকল্পনা নির্ধারণে সঠিক পরিসংখ্যানই একমাত্র ভিত্তি : বিভাগীয় কমিশনার

জৈন্তা বার্তা ডেস্ক

প্রকাশিত: ১১/০৬/২০২৬ ১০:৩৫:১১ PM

ভবিষ্যৎ পরিকল্পনা নির্ধারণে সঠিক পরিসংখ্যানই একমাত্র ভিত্তি : বিভাগীয় কমিশনার

ছবি:সংগৃহীত


সিলেট বিভাগের বিভাগীয় কমিশনার (অতিরিক্ত সচিব) মো. মশিউর রহমান বলেছেন, দেশের ভবিষ্যৎ উন্নয়ন পরিকল্পনা ও সঠিক রূপরেখা নির্ধারণে নির্ভরযোগ্য পরিসংখ্যানের কোনো বিকল্প নেই। আজ যে অর্থনৈতিক পরিসংখ্যান সংগ্রহ করা হচ্ছে, তা-ই জাতির আগামী দিনের উন্নয়ন কৌশল প্রণয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। এজন্য তথ্য সংগ্রহের কাজে নিয়োজিত ব্যক্তিদের দক্ষতা ও যোগ্যতা নিশ্চিত করা অত্যন্ত জরুরি।

তিনি বলেন, সঠিক পরিসংখ্যানের ভিত্তিতেই উন্নয়নের বাস্তব চিত্র পাওয়া যায় এবং ভবিষ্যৎ পরিকল্পনা গ্রহণ করা সম্ভব হয়। অর্থনৈতিক কর্মকাণ্ডকে কেন্দ্র করেই সমাজের সামগ্রিক কাঠামো গড়ে ওঠে। ফলে উন্নত ও সমৃদ্ধ সমাজ বিনির্মাণে নির্ভুল তথ্য-উপাত্ত অপরিহার্য।

বৃহস্পতিবার (১১ জুন) সকাল ১১টায় সিলেট বিভাগীয় কমিশনারের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত ‘অর্থনৈতিক শুমারি ২০২৪’-এর চূড়ান্ত ফলাফল অবহিতকরণ বিষয়ক বিভাগীয় সেমিনারে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

পরিকল্পনা মন্ত্রণালয়ের পরিসংখ্যান ও তথ্য ব্যবস্থাপনা বিভাগের আওতাধীন বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরো (বিবিএস) জাতীয় পর্যায়ে প্রকাশিত চূড়ান্ত প্রতিবেদনের অংশ হিসেবে এ সেমিনারের আয়োজন করে বিভাগীয় পরিসংখ্যান অফিস, সিলেট।

বিবিএস সিলেটের পরিসংখ্যান কর্মকর্তা সুব্রত রঞ্জন হাজরার সঞ্চালনায় অনুষ্ঠানের শুরুতে স্বাগত বক্তব্য দেন জেলা পরিসংখ্যান অফিস, সিলেটের উপপরিচালক কামাল উদ্দিন।

সেমিনারে ‘অর্থনৈতিক শুমারি ২০২৪’-এর চূড়ান্ত প্রতিবেদনের গুরুত্বপূর্ণ তথ্য ও উপাত্ত তুলে ধরে মূল প্রবন্ধ উপস্থাপন করেন অনুষ্ঠানের সভাপতি এবং বিভাগীয় পরিসংখ্যান অফিস, সিলেটের যুগ্মপরিচালক মোহাম্মদ আজাদুর রহমান।

বিশেষ আলোচক হিসেবে বক্তব্য দেন শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের পরিসংখ্যান বিভাগের অধ্যাপক ড. সাবিনা ইসলাম। তিনি শুমারির তাত্ত্বিক ও ব্যবহারিক বিভিন্ন দিক নিয়ে বিস্তারিত আলোচনা করেন।

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন সিলেটের অতিরিক্ত বিভাগীয় কমিশনার (সার্বিক) এবং সিলেট মেট্রোপলিটন পুলিশের অতিরিক্ত পুলিশ কমিশনার মো. এনামুল হক।

সভাপতির সমাপনী বক্তব্যের মাধ্যমে সেমিনারের কার্যক্রম শেষ হয়। এতে সিলেট বিভাগের বিভিন্ন সরকারি দপ্তরের বিভাগীয় প্রধান ও প্রতিনিধিবৃন্দ, বিভিন্ন বিশ্ববিদ্যালয় ও কলেজের শিক্ষক, শিক্ষাবিদ, ইলেকট্রনিক ও প্রিন্ট মিডিয়ার সাংবাদিক এবং বিবিএসের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তা-কর্মচারীরা অংশ নেন।

জৈন্তা বার্তা/ ওয়াদুদ



শীর্ষ সংবাদ:

‘ইতিহাসের সবচেয়ে বড় বাজেট’, লক্ষ্য ট্রিলিয়ন ডলার অর্থনীতি’
মাধবপুরে মা*দকবিরোধী সংগঠনের তিন সদস্যের ওপর হা*মলা
পাবলিক বিশ্ববিদ্যালয় শিক্ষকদের রাজনীতি করা উচিত নয়: এমপি এমরান আহমদ
এবার কুলাউড়া সীমান্তে বি*এসএফের গু*লিতে বাংলাদেশি নি*হত
বিজ্ঞান ও প্রযুক্তি জ্ঞানে শিক্ষার্থীদের দক্ষতা বাড়ানো জরুরি: এমপি শওকতুল ইসলাম
বিয়ানীবাজার উপজেলা বিএনপির ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক গিয়াস উদ্দিন
ইবনে সিনার চিকিৎসকের বিরুদ্ধে অশোভন আচরণের অভিযোগ তুললেন সাংবাদিক ফয়সল আলম
ভবিষ্যৎ পরিকল্পনা নির্ধারণে সঠিক পরিসংখ্যানই একমাত্র ভিত্তি : বিভাগীয় কমিশনার
ছাতক স্বাস্থ্য কমপ্লেক্স থেকে নবজাতক উ*ধাও, অভিযোগ উ*দ্ধারকারীর বি*রুদ্ধে
দোকান-মার্কেট খোলার নতুন সময়সূচি ঘোষণা