বালাগঞ্জে বিজ্ঞান প্রদর্শনী ও প্রতিযোগিতা অনুষ্ঠিত
শনিবার, ১৩ জুন ২০২৬, ০২:০৩ AM

বালাগঞ্জে বিজ্ঞান প্রদর্শনী ও প্রতিযোগিতা অনুষ্ঠিত

শাহাব উদ্দিন শাহিন, বালাগঞ্জ

প্রকাশিত: ১২/০৬/২০২৬ ১১:৩০:৪৬ PM

বালাগঞ্জে বিজ্ঞান প্রদর্শনী ও প্রতিযোগিতা অনুষ্ঠিত

ছবি:সংগৃহীত


বালাগঞ্জে দিনব্যাপী বিজ্ঞান প্রদর্শনী ও প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে। ১২ জুন ২০২৬ তারিখে উপজেলা হল রুমে আয়োজিত এ অনুষ্ঠানে উপজেলার ৯টি শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষার্থীরা তাদের নিজস্ব বিজ্ঞান উদ্ভাবন নিয়ে স্টল প্রদর্শন করে।

এডুকেশনাল এক্সিলেন্স সাপোর্ট স্কিল (এসইডিপি)-এর আয়োজনে এবং বালাগঞ্জ উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসের সহযোগিতায় অনুষ্ঠানটি বাস্তবায়ন করে উপজেলা প্রশাসন।

উদ্বোধনী সভায় সভাপতিত্ব করেন বালাগঞ্জ উপজেলা মাধ্যমিক একাডেমিক সুপারভাইজার আফরোজা আতিক। প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন শিক্ষানুরাগী এ এস এম আনোয়ারুল ইসলাম। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন বালাগঞ্জ ডিগ্রি কলেজের শিক্ষক আকরাম হোসেন ও বুলবুল আহমদ, বালাগঞ্জ সরকারি দ্বরকানাথ ডি এন উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. সাইফুল ইসলাম এবং উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সাধারণ সম্পাদক শাহাব উদ্দিন শাহিন।

এছাড়া অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষকবৃন্দ। তাদের মধ্যে ছিলেন জাকির হোসেন মোল্লা, আফসানা আলম ভূঁইয়া, আব্দুল মান্নান, রেজাউল করিম, মনোয়ার হোসেন, সেলিম জাবেদ, শাবুল ইসলাম, অজিত চন্দ্র দাশ, মোহাম্মদ শাহ জাহান, নরেশ চন্দ্র রায়, তফজ্জল হোসেনসহ আরও অনেকে।

অনুষ্ঠানটি সঞ্চালনা করেন বালাগঞ্জ সরকারি দ্বরকানাথ ডি এন উচ্চ বিদ্যালয়ের শিক্ষক নুরুল আমিন।

প্রদর্শনীতে অংশ নেয় বালাগঞ্জ ডিগ্রি কলেজ, বালাগঞ্জ সরকারি দ্বরকানাথ ডি এন উচ্চ বিদ্যালয়, তয়রুনচ্ছো বালিকা উচ্চ বিদ্যালয়, বোয়ালজুড় উচ্চ বিদ্যালয়, মুসলিমাবাদ উচ্চ বিদ্যালয়, দেওয়ান আব্দুর রহিম হাই স্কুল এন্ড কলেজ, বানীগাঁও এসইএসডিপি উচ্চ বিদ্যালয়, গালিমপুর হুমরুনেচ্ছা খানম উচ্চ বিদ্যালয় ও চান্দারপাড়া উচ্চ বিদ্যালয়সহ মোট ৯টি প্রতিষ্ঠান। শিক্ষার্থীরা তাদের উদ্ভাবনী বিজ্ঞান প্রকল্প প্রদর্শনের মাধ্যমে প্রতিযোগিতায় অংশগ্রহণ করে।

জৈন্তা বার্তা/ ওয়াদুদ



শীর্ষ সংবাদ:

‘ইতিহাসের সবচেয়ে বড় বাজেট’, লক্ষ্য ট্রিলিয়ন ডলার অর্থনীতি’
মাধবপুরে মা*দকবিরোধী সংগঠনের তিন সদস্যের ওপর হা*মলা
পাবলিক বিশ্ববিদ্যালয় শিক্ষকদের রাজনীতি করা উচিত নয়: এমপি এমরান আহমদ
এবার কুলাউড়া সীমান্তে বি*এসএফের গু*লিতে বাংলাদেশি নি*হত
বিজ্ঞান ও প্রযুক্তি জ্ঞানে শিক্ষার্থীদের দক্ষতা বাড়ানো জরুরি: এমপি শওকতুল ইসলাম
বিয়ানীবাজার উপজেলা বিএনপির ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক গিয়াস উদ্দিন
ইবনে সিনার চিকিৎসকের বিরুদ্ধে অশোভন আচরণের অভিযোগ তুললেন সাংবাদিক ফয়সল আলম
ভবিষ্যৎ পরিকল্পনা নির্ধারণে সঠিক পরিসংখ্যানই একমাত্র ভিত্তি : বিভাগীয় কমিশনার
ছাতক স্বাস্থ্য কমপ্লেক্স থেকে নবজাতক উ*ধাও, অভিযোগ উ*দ্ধারকারীর বি*রুদ্ধে
দোকান-মার্কেট খোলার নতুন সময়সূচি ঘোষণা