‘ইতিহাসের সবচেয়ে বড় বাজেট’, লক্ষ্য ট্রিলিয়ন ডলার অর্থনীতি’
শনিবার, ১৩ জুন ২০২৬, ০২:০০ AM

বাজেটকে স্বাগত জানিয়ে সিলেট জেলা বিএনপির আনন্দ মিছিল ও সমাবেশ

‘ইতিহাসের সবচেয়ে বড় বাজেট’, লক্ষ্য ট্রিলিয়ন ডলার অর্থনীতি’

জৈন্তা বার্তা ডেস্ক

প্রকাশিত: ১২/০৬/২০২৬ ১১:৪৯:৫৬ PM

‘ইতিহাসের সবচেয়ে বড় বাজেট’, লক্ষ্য ট্রিলিয়ন ডলার অর্থনীতি’

ছবি:সংগৃহীত


২০২৬-২৭ অর্থবছরের প্রস্তাবিত জাতীয় বাজেটকে ‘উন্নয়নমুখী, জনবান্ধব ও দূরদর্শী’ আখ্যায়িত করে সিলেটে আনন্দ মিছিল ও সমাবেশ করেছে সিলেট জেলা বিএনপি।

শুক্রবার (১২ জুন) দুপুরে নগরীর ঐতিহাসিক কোর্ট পয়েন্ট থেকে আনন্দ মিছিলটি বের হয়। মিছিলটি নগরীর প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে কেন্দ্রীয় শহীদ মিনার প্রাঙ্গণে গিয়ে সমাবেশে মিলিত হয়।

সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে জাতীয় সংসদের হুইপ ও বিএনপির কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক জি কে গউছ এমপি বলেন, ‘২০২৬-২৭ অর্থবছরের জন্য দেশের ইতিহাসের সবচেয়ে বড় জাতীয় বাজেট দিয়েছে বিএনপি সরকার। প্রধানমন্ত্রী তারেক রহমানের দূরদর্শী নেতৃত্বে অনুমোদিত এই বাজেটের মূল লক্ষ্য জনগণের কল্যাণ, অর্থনৈতিক পুনরুদ্ধার এবং রাষ্ট্রীয় সক্ষমতা বৃদ্ধি।’

তিনি বলেন, ‘স্বাস্থ্য, শিক্ষা, কর্মসংস্থান এবং রাষ্ট্রীয় প্রতিষ্ঠানগুলোর সংস্কারে যে বরাদ্দ দেওয়া হয়েছে, তা বৈষম্যহীন ও আধুনিক রাষ্ট্র গঠনের একটি সুস্পষ্ট রূপরেখা।’

সমাবেশে সভাপতির বক্তব্যে সিলেট জেলা বিএনপির সভাপতি ও সিলেট সিটি কর্পোরেশনের প্রশাসক আব্দুল কাইয়ুম চৌধুরী বলেন, ‘দীর্ঘদিনের আন্দোলন-সংগ্রামের পর ২০২৬ সালের ১২ ফেব্রুয়ারির নির্বাচনে দুই-তৃতীয়াংশ সংখ্যাগরিষ্ঠতা নিয়ে বিএনপি সরকার গঠন করে। এটি বর্তমান সরকারের প্রথম বাজেট।’

তিনি বলেন, ‘৯ লাখ ৩৮ হাজার কোটি টাকার এই বাজেটের মূল লক্ষ্য বিনিয়োগ ও কর্মসংস্থান বৃদ্ধি, ব্যবসা-বাণিজ্যে সুযোগ সৃষ্টি এবং মানবসম্পদ উন্নয়নের মাধ্যমে বাংলাদেশকে ট্রিলিয়ন ডলার অর্থনীতির পথে এগিয়ে নেওয়া।’

সমাবেশে বক্তারা বলেন, সাড়ে ৬ শতাংশ জিডিপি প্রবৃদ্ধির লক্ষ্যমাত্রা, সর্বজনীন স্বাস্থ্যসেবা, নবম জাতীয় বেতন স্কেল বাস্তবায়ন এবং মূল্যস্ফীতি নিয়ন্ত্রণের উদ্যোগ এই বাজেটকে গুরুত্বপূর্ণ করে তুলেছে। পাশাপাশি চাল, ডাল, মাছ, মাংস, চিনি, লবণ, তেল ও মসলাসহ নিত্যপ্রয়োজনীয় পণ্যের ওপর কর কমানোর সিদ্ধান্তকে স্বাগত জানান তারা।

বক্তারা আশা প্রকাশ করেন, বাজেট বাস্তবায়নের মাধ্যমে সাধারণ মানুষের জীবনযাত্রার ব্যয় নিয়ন্ত্রণে থাকবে এবং অতীতের মতো দ্রব্যমূল্য বৃদ্ধির সিন্ডিকেট সক্রিয় হতে পারবে না।

বক্তব্যে সিলেট অঞ্চলের বাজেট প্রণয়নে ঐতিহাসিক অবদানের কথাও তুলে ধরা হয়। তারা বলেন, ১৯৭২ সাল থেকে এ পর্যন্ত দেশের ৫৫টি বাজেটের মধ্যে সিলেট বিভাগ থেকে ৩০টি বাজেট সংসদে উপস্থাপন করা হয়েছে। এর মধ্যে সাবেক অর্থমন্ত্রী এম সাইফুর রহমান একাই ১২টি বাজেট উপস্থাপন করে ইতিহাস সৃষ্টি করেছেন।

সিলেট জেলা বিএনপির সাধারণ সম্পাদক ও সিলেট-৬ আসনের সংসদ সদস্য অ্যাডভোকেট এমরান আহমদ চৌধুরীর পরিচালনায় সমাবেশে উপস্থিত ছিলেন জেলা বিএনপির সহসভাপতি শাহজামাল নুরুল হুদা, মাহবুবুর রব চৌধুরী ফয়সল, নাজিম উদ্দিন লস্কর, উপদেষ্টা কামরুল হাসান শাহীন, যুগ্ম সম্পাদক অ্যাডভোকেট হাসান আহমদ পাটোয়ারী রিপন, সিদ্দিকুর রহমান পাপলু, তাজরুল ইসলাম তাজুল, আনোয়ার হোসেন মানিক, আবুল কাশেম, আব্দুল আহাদ খান জামালসহ জেলা বিএনপির বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ।

জৈন্তা বার্তা/ ওয়াদুদ



শীর্ষ সংবাদ:

‘ইতিহাসের সবচেয়ে বড় বাজেট’, লক্ষ্য ট্রিলিয়ন ডলার অর্থনীতি’
মাধবপুরে মা*দকবিরোধী সংগঠনের তিন সদস্যের ওপর হা*মলা
পাবলিক বিশ্ববিদ্যালয় শিক্ষকদের রাজনীতি করা উচিত নয়: এমপি এমরান আহমদ
এবার কুলাউড়া সীমান্তে বি*এসএফের গু*লিতে বাংলাদেশি নি*হত
বিজ্ঞান ও প্রযুক্তি জ্ঞানে শিক্ষার্থীদের দক্ষতা বাড়ানো জরুরি: এমপি শওকতুল ইসলাম
বিয়ানীবাজার উপজেলা বিএনপির ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক গিয়াস উদ্দিন
ইবনে সিনার চিকিৎসকের বিরুদ্ধে অশোভন আচরণের অভিযোগ তুললেন সাংবাদিক ফয়সল আলম
ভবিষ্যৎ পরিকল্পনা নির্ধারণে সঠিক পরিসংখ্যানই একমাত্র ভিত্তি : বিভাগীয় কমিশনার
ছাতক স্বাস্থ্য কমপ্লেক্স থেকে নবজাতক উ*ধাও, অভিযোগ উ*দ্ধারকারীর বি*রুদ্ধে
দোকান-মার্কেট খোলার নতুন সময়সূচি ঘোষণা