সংগৃহীত
বালাগঞ্জ উপজেলার মাধ্যমিক স্থরের প্রতিষ্ঠানের মধ্যে আব্দুল মতিন মহিলা একাডেমি বির্তক দল দেওয়ান বাজার ইউনিয়ন পর্যায়ে শ্রেষ্ট হয়েছে| বালাগঞ্জ উপজেলা দুনীর্তি প্রতিরোধ কমিটির উদ্যোগে আয়োজিত দুনীর্তি প্রতিরোধ বিষয়ক বিতর্ক প্রতিযোগিতা ইউনিয়ন পর্যায়ে ৩য় দিন ২৩ জুন ২০২৬ইং সকাল ১১টায় আল ফালাহ দাখিল একাডেমি হল রুমে অনুষ্ঠিত হয়|
দেওয়ান বাজার ইউনিয়ন পর্যায়ে চুড়ান্ত পর্বের প্রতিযোগিতায় আল ফালাহ দাখিল একাডেমি কে হারিয়ে আব্দুল মতিন মহিলা একাডেমি বিজয় লাভ করে| শ্রেষ্ঠ বক্তা হয়েছেন আব্দুল মতিন মহিলা একাডেমি হাফিজা বেগম| অনুষ্টানে মডারেটারের দায়িত্ব পালন করেন আল ফালাহ দাখিল একাডেমি সহকারি শিক্ষক মোঃ আল আমিন| আলোচনা ও পুরস্কার বিতরনী অনুষ্টানে সভাপতিত্ব করেন আল ফালাহ দাখিল একাডেমি সুপার মাওলানা আব্দুন নুর| প্রধান অতিথি হিসাবে বক্তব্য রাখেন শিক্ষানুরাগী, সমাজসেবক এস এ এম আনোয়ারুল ইসলাম| বিশেষ অতিথি হিসাবে বক্তব্য রাখেন বালাগঞ্জ উপজেলা দুনীর্তি প্রতিরোধ কমিটির সাধারন সম্পাদক শাহাব উদ্দিন শাহিন, বালাগঞ্জ প্রেসক্লাব সভাপতি, সাংবাদিক জিল্লুর রহমান জিলু, আব্দুল মতিন মহিলা একাডেমির সিনিয়র শিক্ষক তুহিনুর ইসলাম | অভাব নয়, লোভই দুনীর্তির অন্যতম কারন এই বির্তকে পক্ষে আব্দুল মতিন মহিলা একাডেমি নাজিফা জান্নাত, ছানজানা কবির নাবিলা, হাফিজা বেগম এবং বিপক্ষে আল ফালাহ দাখিল একাডেমি মাহিয়া বিনতে হুসাই, সানজিদা জান্নাত নিশাত, হাবিবুর রহমান অংশ গ্রহন করেন| আলোচনা শেষে সনদ ও ক্রেষ্ট প্রদান করা হয়|
জৈন্তাবার্তা/সুলতানা




