আজ রোনালদোর সামনে নিজেকে প্রমাণের চ্যালেঞ্জ
মঙ্গলবার, ২৩ জুন ২০২৬, ১১:৪৫ PM

আজ রোনালদোর সামনে নিজেকে প্রমাণের চ্যালেঞ্জ

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ২৩/০৬/২০২৬ ০৯:৫৪:১৬ PM

আজ রোনালদোর সামনে নিজেকে প্রমাণের চ্যালেঞ্জ

ছবি:সংগৃহীত


ফুটবল মূলত তারুণ্যের খেলা। কিন্তু ৪১ বছর বয়সেও মাঠে নিজের উপস্থিতি জানান দিয়ে চলেছেন ক্রিস্টিয়ানো রোনালদো। তবে একসময়কার অগ্নিময়, দুর্দান্ত সেই রোনালদো এখন দাঁড়িয়ে আছেন নিজের অতীতের ছায়ার সামনে।

আজ হিউস্টনে বিশ্বকাপের ‘কে’ গ্রুপে মুখোমুখি হবে পর্তুগাল ও উজবেকিস্তান। কিন্তু ম্যাচটির সব আলো, সব ক্যামেরা আর সব আলোচনা ঘিরে একজনকেই-ক্রিস্টিয়ানো রোনালদোকে।

প্রথম ম্যাচে ডিআর কঙ্গোর সঙ্গে ১-১ গোলে ড্র করে প্রত্যাশিত শুরু করতে পারেনি পর্তুগাল। যে দলকে অনেকেই ফাইনালের সম্ভাব্য দাবিদার ভাবছিলেন, তাদের এমন নিষ্প্রভ শুরু নিয়ে প্রশ্ন উঠেছে। আর সেই প্রশ্নের কেন্দ্রবিন্দুতে রোনালদো।

কঙ্গোর বিপক্ষে পুরো ৯০ মিনিট মাঠে থেকেও বল স্পর্শ করেছেন মাত্র ২৫ বার। গোলের সুযোগ তৈরি বা আক্রমণে বড় কোনো প্রভাব রাখতে পারেননি তিনি। শুধু এই ম্যাচ নয়, বড় টুর্নামেন্ট-বিশ্বকাপ ও ইউরোর সর্বশেষ ১০ ম্যাচেও গোলের দেখা পাননি পর্তুগিজ মহাতারকা।

একসময় যাঁর নাম শুনলেই প্রতিপক্ষের রক্ষণে আতঙ্ক ছড়িয়ে পড়ত, আজ সেই রোনালদোকেই নিয়ে উঠছে প্রশ্ন-তিনি কি এখনো শুরুর একাদশে থাকার মতো কার্যকর?

তবে রোনালদো শুধু একজন ফুটবলার নন, তিনি পর্তুগালের আবেগ ও পরিচয়ের অংশ। তাঁর গোল, উদযাপন, আত্মবিশ্বাস এবং জয়ের ক্ষুধা মিলেই তিনি হয়ে উঠেছেন একটি দেশের প্রতীক। তাই তাঁকে বাদ দেওয়ার সিদ্ধান্তও সহজ নয়।

অন্যদিকে বর্তমান পর্তুগাল দলে রয়েছে ভিতিনিয়া, ব্রুনো ফের্নান্দেজ, জোয়াও নেভেসদের মতো প্রতিভাবান ফুটবলার। দলটি এখন আর পুরোপুরি রোনালদোনির্ভর নয়। তবুও ইতিহাস ও আবেগের কারণে তাঁর ওপর আস্থা রেখেই এগোচ্ছে দল।

কঙ্গোর মিডফিল্ডার এনগাল’আয়েল মুকাউ ম্যাচ শেষে মন্তব্য করেছিলেন, বয়সের কারণে রোনালদোর আগের ধার কিছুটা কমেছে। যে মন্তব্য কয়েক বছর আগেও কল্পনা করা যেত না, আজ সেটিই বাস্তব আলোচনার বিষয়।

তবে দায় শুধু রোনালদোর নয়। একজন কিংবদন্তি খেলোয়াড়ের মাঠে থাকার ইচ্ছা স্বাভাবিক। প্রশ্ন উঠছে কোচিং পরিকল্পনা ও সময়ের সঙ্গে মানিয়ে নেওয়ার বিষয় নিয়েও।

২০২২ বিশ্বকাপে ফার্নান্দো সান্তোস রোনালদোকে বেঞ্চে রাখার সাহস দেখিয়েছিলেন। সেটি ছিল তাঁর ক্যারিয়ারে বড় এক পরিবর্তনের ইঙ্গিত। কিন্তু নতুন কোচের অধীনে আবারও পুরোনো নির্ভরতাই দেখা যাচ্ছে।

উজবেকিস্তানের বিপক্ষে আজকের ম্যাচ তাই শুধু তিন পয়েন্টের লড়াই নয়, এটি রোনালদোর জন্যও বড় এক পরীক্ষা। পর্তুগালের পরবর্তী পথ সহজ করতে যেমন জয় প্রয়োজন, তেমনি নিজের উত্তরাধিকারকে আরও একবার উজ্জ্বল করতে রোনালদোর প্রয়োজন একটি বড় মুহূর্ত।

কারণ, দেয়ালে পিঠ ঠেকে গেলে এই বয়সেও রোনালদো চমক দেখানোর ক্ষমতা রাখেন। আজ হয়তো সেই রাত, যেদিন তাঁকে আবার প্রমাণ করতে হবে-তিনি শুধু অতীতের রোনালদো নন, এখনো তিনি ক্রিস্টিয়ানো রোনালদো।

জৈন্তা বার্তা/ ওয়াদুদ



শীর্ষ সংবাদ:

শাহজালাল (রহ.) মাজারের ডেগ ও দানবাক্সের টাকা জমা হলো ব্যাংকে
মানুষকে দ্বীনের পথে আহ্বান করবেন: আল্লামা ইমাদ উদ্দিন চৌধুরী ফুলতলী
দুই সেতুর সংযোগ সড়ক উঁচু করার দাবিতে ছাতকে মানববন্ধন
কয়েস লোদীকে হ*ত্যার হু*মকি, থানায় অ*ভিযোগের প্রস্তুতি
সিলেটে আগামী ৫ দিন ভারি বৃষ্টি হতে পারে
বাতিল হলো সালমান শাহ’র ম'রদেহ তোলার নির্দেশ
ক্ষতিগ্রস্ত কৃষকদের তালিকায় ব*ঞ্চিত প্রকৃত কৃষকরা, স্ব*জনপ্রীতির অ*ভিযোগ
নবীগঞ্জের ক্ষ*তিগ্রস্ত কৃষকদের মানববন্ধন, প্রধানমন্ত্রীর হস্তক্ষেপ কামনা
শাহজালাল (র.) মাজারের ডেকচি ও দানবাক্সে ৪ দিনে জমা ১৭ লাখ ৬৫ হাজার টাকা
জগন্নাথপুরে খাসজমিতে বসবাসকারী ৫ পরিবারকে অ*বরুদ্ধ করার অভিযোগ