মাধবপুরে পরীক্ষার্থীদের বিদায় ও দোয়া মাহফিল
বুধবার, ২৪ জুন ২০২৬, ০৩:৩৭ PM

মাধবপুরে পরীক্ষার্থীদের বিদায় ও দোয়া মাহফিল

জালাল উদ্দিন লস্কর ,মাধবপুর প্রতিনিধি

প্রকাশিত: ২৪/০৬/২০২৬ ০১:৫৭:৪৩ PM

মাধবপুরে পরীক্ষার্থীদের বিদায় ও দোয়া মাহফিল


হবিগঞ্জের মাধবপুর উপজেলার সাবেক চেয়ারম্যান ও বিএনপি নেতা সৈয়দ মো. শাহজাহান বলেছেন, শিক্ষার্থীরাই আগামী দিনের বাংলাদেশ। জীবনে সফল হতে হলে শুধু ভালো ফলাফল করলেই হবে না, ভালো মানুষও হতে হবে। সততা, শৃঙ্খলা, পরিশ্রম এবং ধর্মীয় নৈতিক মূল্যবোধকে ধারণ করে এগিয়ে যেতে হবে। সময়ের মূল্য দিতে হবে, নিয়মিত পড়াশোনা করতে হবে এবং দেশ ও সমাজের কল্যাণে নিজেকে প্রস্তুত করতে হবে।

বুধবার (২৪ জুন) দুপুরে মাধবপুরে সৈয়দ সঈদউদ্দীন ডিগ্রি কলেজে ২০২৬ সালের এইচএসসি পরীক্ষার্থীদের বিদায় উপলক্ষে আয়োজিত বার্ষিক মিলাদ ও দোয়া মাহফিলে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন তিনি।

কলেজ মিলনায়তনে অধ্যক্ষ মো. জাহির উদ্দিনের সভাপতিত্বে ও অর্থনীতি বিভাগের প্রভাষক আহসান হাবিবের সঞ্চালনায় বিদায় অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে আলোচনায় অংশগ্রহণ করেন উপাধ্যক্ষ মোজাম্মেল হক তালুকদার, মাধবপুর পৌর বিএনপির সভাপতি গোলাপ খান, কলেজ গভর্নিং বডির সদস্য শরীফ কয়েস, এইচএসসি পরীক্ষার্থী তানজিল হোসেন, শিক্ষক পরিষদের নেতা মফিজুল হক, সহকারী অধ্যাপক আব্বাস মিজান, সহকারী অধ্যাপক মঈন উদ্দিন প্রমুখ।


জৈন্তাবার্তা/আরআর