শিক্ষা-স্বাস্থ্য-কৃষিসহ সামাজিক সুরক্ষা খাতে বরাদ্দ বৃদ্ধির দাবি বাসদের
বৃহস্পতিবার, ২৫ জুন ২০২৬, ১২:২৯ AM

শিক্ষা-স্বাস্থ্য-কৃষিসহ সামাজিক সুরক্ষা খাতে বরাদ্দ বৃদ্ধির দাবি বাসদের

জৈন্তা বার্তা ডেস্ক

প্রকাশিত: ২৪/০৬/২০২৬ ১০:৩৯:২৫ PM

শিক্ষা-স্বাস্থ্য-কৃষিসহ সামাজিক সুরক্ষা খাতে বরাদ্দ বৃদ্ধির দাবি বাসদের

ছবি:সংগৃহীত


ধনী তোষণের বাজেট নয়, জনকল্যাণমুখী বাজেট প্রণয়ন, শিক্ষা-স্বাস্থ্য-কৃষিসহ সামাজিক সুরক্ষা খাতে বরাদ্দ বৃদ্ধি, যুক্তরাষ্ট্রের সঙ্গে অসম বাণিজ্য চুক্তি বাতিল, নিউমুরিং কন্টেইনার টার্মিনাল (এনসিটি) বিদেশি প্রতিষ্ঠানকে ইজারা দেওয়ার উদ্যোগ বন্ধ, জ্বালানি তেল, গ্যাস ও বিদ্যুতের বর্ধিত মূল্য প্রত্যাহার এবং আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে কার্যকর পদক্ষেপ গ্রহণের দাবিতে বাংলাদেশ সমাজতান্ত্রিক দল-বাসদ সিলেট জেলা শাখার উদ্যোগে মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।

দলটির দেশব্যাপী ‘দাবি সপ্তাহ’ কর্মসূচির অংশ হিসেবে বুধবার (২৪ জুন) বিকেল সাড়ে ৫টায় সিলেট নগরীর ইলেকট্রিক সাপ্লাই রোডস্থ দলীয় কার্যালয়ের সামনে থেকে একটি মিছিল বের হয়। মিছিলটি নগরীর বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ শেষে আম্বরখানা পয়েন্টে গিয়ে সমাবেশে মিলিত হয়।

বাসদ সিলেট জেলা আহ্বায়ক আবু জাফরের সভাপতিত্বে এবং জেলা সদস্য সচিব প্রণব জ্যোতি পালের সঞ্চালনায় অনুষ্ঠিত সমাবেশে বক্তব্য দেন বাসদ সিলেট জেলা সাবেক আহ্বায়ক উজ্জ্বল রায়, সমাজতান্ত্রিক ক্ষেতমজুর ও কৃষক ফ্রন্ট সিলেট জেলা আহ্বায়ক জুবায়ের আহমদ চৌধুরী সুমন, চারণ সাংস্কৃতিক কেন্দ্রের সহ-সভাপতি জহর সিংহ, সমাজতান্ত্রিক শ্রমিক ফ্রন্টের সহ-সভাপতি শহিদ আহমদ, সংগ্রাম পরিষদের রফিক শেখ, ইউসুফ আলী, মিজান মিয়া, সমাজতান্ত্রিক শ্রমিক ফ্রন্টের দপ্তর সম্পাদক মাহফুজ আহমদ এবং কৃষক ফ্রন্টের আনোয়ার হোসেন কুটি প্রমুখ।

সমাবেশে বক্তারা বলেন, জ্বালানি তেল, গ্যাস ও বিদ্যুতের দাম বৃদ্ধির ফলে সাধারণ মানুষের জীবনযাত্রার ব্যয় বেড়েছে। একই সঙ্গে হামে আক্রান্ত শিশুদের মৃত্যুও বন্ধ করা যাচ্ছে না। বিচারহীনতার সংস্কৃতি ও মূল্যবোধের অবক্ষয়ের কারণে নারী ও শিশুর প্রতি সহিংসতা বাড়ছে বলেও তারা অভিযোগ করেন।

নেতৃবৃন্দ বলেন, চট্টগ্রাম বন্দরের লাভজনক নিউমুরিং কন্টেইনার টার্মিনাল বিদেশি প্রতিষ্ঠান ডিপি ওয়ার্ল্ডকে ইজারা দেওয়ার উদ্যোগ দেশের স্বার্থবিরোধী। তারা এ ধরনের সিদ্ধান্ত বন্ধের দাবি জানান। পাশাপাশি যুক্তরাষ্ট্রের সঙ্গে স্বাক্ষরিত অসম বাণিজ্য চুক্তি বাতিলের দাবি জানিয়ে বলেন, এ চুক্তি দেশের কৃষি, ওষুধশিল্পসহ বিভিন্ন অর্থনৈতিক খাতের জন্য ক্ষতিকর হতে পারে।

বক্তারা আরও বলেন, আন্তর্জাতিক মুদ্রা তহবিলের (আইএমএফ) পরামর্শে জনগণের ওপর পরোক্ষ করের চাপ বাড়ানো হয়েছে, অথচ ধনীদের স্বার্থ রক্ষায় বিভিন্ন সুবিধা দেওয়া হয়েছে। প্রস্তাবিত বাজেটে নতুন কর্মসংস্থান সৃষ্টি ও মূল্যস্ফীতি নিয়ন্ত্রণের বিষয়ে স্পষ্ট দিকনির্দেশনা নেই। সামরিক ও অনুৎপাদনশীল খাতে গুরুত্ব দেওয়া হলেও শিক্ষা, স্বাস্থ্য ও কৃষির মতো জনকল্যাণমূলক খাত উপেক্ষিত রয়েছে।

তারা বলেন, সংবিধানে অনুপার্জিত আয় ভোগের সুযোগ না থাকলেও কালো টাকা সাদা করার সিদ্ধান্ত দুর্নীতিকে উৎসাহিত করবে এবং এটি সংবিধানের সঙ্গে সাংঘর্ষিক।

সমাবেশ থেকে সিলেট নগরীর আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণ, ব্যাটারিচালিত যানবাহনের নামে হয়রানি বন্ধ এবং নগরীর জলাবদ্ধতা নিরসনে কার্যকর পদক্ষেপ গ্রহণের জন্য সরকারের প্রতি আহ্বান জানানো হয়।

জৈন্তা বার্তা/ ওয়াদুদ



শীর্ষ সংবাদ:

ধর্মীয় প্রতিষ্ঠানের উন্নয়ন ও নাগরিক সুবিধা নিশ্চিত করতে সিটি কর্পোরেশন কাজ করছে
ক্ষুদ্র ও মাঝারি উদ্যোক্তাদের শক্তিশালী করলেই বাড়বে অর্থনৈতিক প্রবাহ’- মন্ত্রী খন্দকার মুক্তাদির
‘স্বচ্ছতার বিষয়ে তিনি আমাদের চোখ খুলে দিয়েছেন’- মন্ত্রী আরিফুল হক চৌধুরী
‘মানসম্মত শিক্ষা ছাড়া প্রতিযোগিতামূলক বিশ্বে টিকে থাকা সম্ভব নয়’- সিসিক প্রশাসক
গোয়াইনঘাট প্রত্যাশা কিন্ডারগার্টেনে ওয়ার্ল্ড ভিশনের ওয়াশ বিষয়ক সচেতনতা সভা
হবিগঞ্জে ঝুঁ'কিপূর্ণ ভবনের তালিকা চাইলেন আদালত
সিলেটে সন্ধ্যার মধ্যে ঝড়ের আ'শঙ্কা
নিজেকে প্রমাণ করলেন রোনালদো
শাহজালাল (রহ.) মাজারের ডেগ ও দানবাক্সের টাকা জমা হলো ব্যাংকে
মানুষকে দ্বীনের পথে আহ্বান করবেন: আল্লামা ইমাদ উদ্দিন চৌধুরী ফুলতলী