‘তারেক রহমানের হাতকে শক্তিশালী করতে যুবদল সর্বোচ্চ ত্যাগ স্বীকারে প্রস্তুত
বুধবার, ২৪ জুন ২০২৬, ০৯:৪৭ PM

সিলেট জেলা ও মহানগর যুবদলের প্রতিবাদ মিছিল ও সমাবেশে যুবদল কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক মো. কামরুজ্জামান জুয়েল

‘তারেক রহমানের হাতকে শক্তিশালী করতে যুবদল সর্বোচ্চ ত্যাগ স্বীকারে প্রস্তুত

জৈন্তা বার্তা ডেস্ক

প্রকাশিত: ২৪/০৬/২০২৬ ০৮:১৭:৫৭ PM

‘তারেক রহমানের হাতকে শক্তিশালী করতে যুবদল সর্বোচ্চ ত্যাগ স্বীকারে প্রস্তুত

ছবি:সংগৃহীত


জাতীয়তাবাদী যুবদল কেন্দ্রীয় নির্বাহী কমিটির সাংগঠনিক সম্পাদক মো. কামরুজ্জামান জুয়েল বলেছেন, বিএনপির চেয়ারম্যান ও প্রধানমন্ত্রী তারেক রহমানের হাতকে শক্তিশালী করতে যুবদল যেকোনো ত্যাগ স্বীকার করে রাজপথে সক্রিয় থাকবে। দেশের যুবসমাজকে সঙ্গে নিয়ে সকল অপশক্তির ষড়যন্ত্র ও অপপ্রচারের জবাব দেওয়া হবে।

তিনি বলেন, জাতীয়তাবাদী যুবদল শুধু একটি সংগঠন নয়, এটি দেশের গণতন্ত্র পুনরুদ্ধারের অতন্দ্র প্রহরী। একটি বিশেষ মহল উদ্দেশ্যপ্রণোদিতভাবে মিথ্যা অপপ্রচার চালিয়ে দেশের শান্ত রাজনৈতিক পরিবেশ নষ্টের অপচেষ্টা করছে। দেশের উন্নয়ন, শান্তি ও স্থিতিশীলতা বিনষ্টের যেকোনো ষড়যন্ত্র প্রতিহত করতে যুবদল সবসময় রাজপথে থাকবে।

বুধবার (২৪ জুন) বিকেলে নগরীর পুরানলেনস্থ সিলেট ডায়াবেটিক হাসপাতাল গলিতে ‘রাজনৈতিক অপসংস্কৃতি বন্ধ করো, চাই সুস্থ ধারার রাজনীতি’-এই স্লোগানে কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে সিলেট জেলা ও মহানগর যুবদলের উদ্যোগে আয়োজিত প্রতিবাদ মিছিল ও সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

কামরুজ্জামান জুয়েল আরও বলেন, বিএনপি ও এর অঙ্গসংগঠনগুলো ইসলামে পূর্ণ আস্থা ও বিশ্বাস রাখে। শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান সংবিধানে ‘বিসমিল্লাহির রাহমানির রাহিম’ যুক্ত করেছিলেন। তাই বিএনপি কখনো ইসলামবিরোধী কোনো দল হতে পারে না। বিএনপি চেয়ারম্যান তারেক রহমানের বিরুদ্ধে কোনো আপত্তিকর বা আক্রমণাত্মক মন্তব্য করা হলে যুবদল তার রাজনৈতিক জবাব দেবে।

তিনি বলেন, সিলেটের মাটি ও মানুষ সবসময় অন্যায়ের বিরুদ্ধে সোচ্চার। আজকের এই বিশাল প্রতিবাদ মিছিল প্রমাণ করেছে যুবদলের তৃণমূল পর্যায়ের নেতাকর্মীরা ঐক্যবদ্ধ ও শক্তিশালী। সকল উসকানি ও অপপ্রচার উপেক্ষা করে যুবদল রাজপথে ছিল, থাকবে।

সিলেট জেলা যুবদলের সভাপতি অ্যাডভোকেট মোমিনুল ইসলাম মোমিনের সভাপতিত্বে এবং জেলা যুবদলের সাধারণ সম্পাদক ও কেন্দ্রীয় যুবদলের সহ-সাধারণ সম্পাদক মকসুদ আহমদ এবং মহানগর যুবদলের সাধারণ সম্পাদক মির্জা মো. সম্রাট হোসেনের যৌথ পরিচালনায় সমাবেশে বক্তব্য রাখেন মহানগর যুবদলের সিনিয়র সহ-সভাপতি তোফাজ্জল হোসেন বেলাল এবং জেলা যুবদলের সিনিয়র সহ-সভাপতি আলমগীর বক্ত চৌধুরী সোয়েব।

এ সময় সিলেট জেলা যুবদলের ১৩টি উপজেলা, ৫টি পৌরসভা, মহানগর যুবদলের ৪২টি ওয়ার্ড এবং ৬টি থানা যুবদলের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

জৈন্তা বার্তা/ ওয়াদুদ



শীর্ষ সংবাদ:

ক্ষুদ্র ও মাঝারি উদ্যোক্তাদের শক্তিশালী করলেই বাড়বে অর্থনৈতিক প্রবাহ’- মন্ত্রী খন্দকার মুক্তাদির
‘স্বচ্ছতার বিষয়ে তিনি আমাদের চোখ খুলে দিয়েছেন’- মন্ত্রী আরিফুল হক চৌধুরী
‘মানসম্মত শিক্ষা ছাড়া প্রতিযোগিতামূলক বিশ্বে টিকে থাকা সম্ভব নয়’- সিসিক প্রশাসক
গোয়াইনঘাট প্রত্যাশা কিন্ডারগার্টেনে ওয়ার্ল্ড ভিশনের ওয়াশ বিষয়ক সচেতনতা সভা
হবিগঞ্জে ঝুঁ'কিপূর্ণ ভবনের তালিকা চাইলেন আদালত
সিলেটে সন্ধ্যার মধ্যে ঝড়ের আ'শঙ্কা
নিজেকে প্রমাণ করলেন রোনালদো
শাহজালাল (রহ.) মাজারের ডেগ ও দানবাক্সের টাকা জমা হলো ব্যাংকে
মানুষকে দ্বীনের পথে আহ্বান করবেন: আল্লামা ইমাদ উদ্দিন চৌধুরী ফুলতলী
দুই সেতুর সংযোগ সড়ক উঁচু করার দাবিতে ছাতকে মানববন্ধন