গোয়াইনঘাটে মোস্তাফিজুর রহমান কাওছার আদিবাসী মিডবার ফুটবল টুর্নামেন্ট
শনিবার, ২৭ জুন ২০২৬, ০১:১৬ AM

রাধানগর জাফলং চা বাগান মাঠে উদ্বোধনী ম্যাচ অনুষ্ঠিত

গোয়াইনঘাটে মোস্তাফিজুর রহমান কাওছার আদিবাসী মিডবার ফুটবল টুর্নামেন্ট

সৈয়দ হেলাল আহমদ বাদশা, স্টাফ রিপোর্টার

প্রকাশিত: ২৬/০৬/২০২৬ ১১:২২:২৪ PM

গোয়াইনঘাটে মোস্তাফিজুর রহমান কাওছার আদিবাসী মিডবার ফুটবল টুর্নামেন্ট

ছবি:সংগৃহীত


ঐতিহ্য, সম্প্রীতি ও ক্রীড়ার চেতনা ছড়িয়ে দিতে সিলেটের গোয়াইনঘাট উপজেলায় যুক্তরাজ্য প্রবাসী কমিউনিটি বিএনপি নেতা মোস্তাফিজুর রহমান কাওছার আদিবাসী মিডবার ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন করা হয়েছে।

শুক্রবার (২৬ জুন) বিকেলে উপজেলার রাধানগর জাফলং চা বাগান মাঠে এ টুর্নামেন্টের উদ্বোধনী ম্যাচ অনুষ্ঠিত হয়।

উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন জাফলং চা বাগানের সহকারী ব্যবস্থাপক শিপলু তালুকদার। জনি নায়কের পরিচালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জাফলং চা বাগানের সিনিয়র ফিল্ড ম্যানেজার কফিল উদ্দিন লিটন, ১১ নম্বর মধ্য জাফলং ইউনিয়ন স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহ্বায়ক সাব্বির আহমেদ সানি, নিরঞ্জন গোয়ালা, ইউপি সদস্য শৈলেন দেব, পঞ্চায়েত নিতাই, যুবদল নেতা আক্কেল প্রধান, সুমন, জনি, মেম্বার সায়ন ব্যানার্জি, সারবেনা মেম্বারসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা।

এছাড়া জাফলং চা বাগানের সিনিয়র মাঠ কমিটির সদস্য এবং টুর্নামেন্ট পরিচালনা কমিটির রুবেল, বাবুল, লিটন, কৃষ্ণ, আকাশ, চৈতন্য, প্লাড, মাধব, নীল, জন, রতনসহ অনেকে উপস্থিত ছিলেন।

আয়োজকরা জানান, এবারের টুর্নামেন্টে মোট ১৬টি দল অংশগ্রহণ করছে। উদ্বোধনী ম্যাচে জাফলং চা বাগান ফুটবল দল ও জৈন্তাপুর গোয়াবাড়ী ফুটবল দলের মধ্যে প্রতিদ্বন্দ্বিতা অনুষ্ঠিত হয়।

স্থানীয়দের মধ্যে খেলাধুলার আগ্রহ বৃদ্ধি এবং সম্প্রীতির বন্ধন সুদৃঢ় করার লক্ষ্যে এ আয়োজন করা হয়েছে বলে জানান আয়োজকরা।

জৈন্তা বার্তা/ ওয়াদুদ



শীর্ষ সংবাদ:

শিল্প-সংস্কৃতির বিকাশে সরকার সব ধরনের সহযোগিতা করবে: মন্ত্রী খন্দকার মুক্তাদির
নবীগঞ্জে ২০০ বছরের ঐতিহ্যে পালিত হচ্ছে পবিত্র আশুরা
জনগণের দোরগোড়ায় সেবা পৌঁছে দেওয়াই সরকারের লক্ষ্য: মন্ত্রী আরিফুল হক চৌধুরী
সিলেটের প্রবীণ সংবাদপত্র এজেন্ট হাজী ইসমাইল হোসেন আর নেই
‘দেওয়ানের পুল’কে সংরক্ষণ করে পর্যটন স্পটে রূপ দেওয়া হবে: এমপি এমরান চৌধুরী
বাংলাদেশ সৌহার্দ্য ও সম্প্রীতির দেশ: সিলেটে বাণিজ্যমন্ত্রী
মাজারের আর্থিক ব্যবস্থাপনায় কমিটি, নেতৃত্বে বাণিজ্যমন্ত্রী
আজ পবিত্র আশুরা
সীমান্ত এলাকার নি*রাপত্তা ও দেশের সার্বভৌমত্ব রক্ষা করা সবার দায়িত্ব
পরিবর্তন হলে আলোচনার মাধ্যমে করতে হবে: মন্ত্রী আরিফুল হক চৌধুরী