নবীগঞ্জে ২০০ বছরের ঐতিহ্যে পালিত হচ্ছে পবিত্র আশুরা
মঙ্গলবার, ১৮ অগাস্ট ২০২৬, ০৩:১১ PM

কুর্শি পাক পাঞ্জাতন মোকাম

নবীগঞ্জে ২০০ বছরের ঐতিহ্যে পালিত হচ্ছে পবিত্র আশুরা

এম. মুজিবুর রহমান, নবীগঞ্জ প্রতিনিধি

প্রকাশিত: ২৭/০৬/২০২৬ ১২:১৫:০৮ AM

নবীগঞ্জে  ২০০ বছরের ঐতিহ্যে পালিত হচ্ছে পবিত্র আশুরা

ছবি:সংগৃহীত


নবীগঞ্জের কুর্শি পাক পাঞ্জাতন মোকামে ২০০ বছরের ঐতিহ্যে পালিত হচ্ছে পবিত্র আশুরা

হবিগঞ্জের নবীগঞ্জ উপজেলার কুর্শি ইউনিয়নের কুর্শি গ্রামে অবস্থিত ঐতিহ্যবাহী পাক পাঞ্জাতন (হোসাইনী) মোকামে প্রায় ২০০ বছর ধরে পালিত হয়ে আসছে পবিত্র আশুরা। আয়োজকদের দাবি, কারবালার শোক, ত্যাগ ও সত্য প্রতিষ্ঠার চেতনা ধারণ করে দীর্ঘ দুই শতাব্দী ধরে এখানে ধর্মীয় ভাবগাম্ভীর্যের মধ্য দিয়ে আশুরার অনুষ্ঠান পালন করা হচ্ছে।

হজরত ইমাম হোসাইন (রা.)-এর শাহাদাতের স্মরণে প্রতিবছর ১ মহররম থেকে ১০ মহররম পর্যন্ত বিভিন্ন ধর্মীয় কর্মসূচির আয়োজন করা হয়। এর মধ্যে রয়েছে জারি-মার্সিয়া, মাতম, রোজা পালন, তাজিয়া নির্মাণ ও তাজিয়া মিছিল।

আশুরার দিন ১০ মহররম বিকেলে জারি শেষে সাবেক ইউপি চেয়ারম্যান মো. আনা মিয়ার বাড়িতে ঐতিহ্যবাহী শিরনির আয়োজন করা হয়। আয়োজকদের তথ্যমতে, প্রায় ১০ থেকে ১৫ হাজার মানুষের জন্য গরু জবাই করে রান্না করা খাবার পরিবেশন করা হয়। প্রাচীনকাল থেকে চলে আসা এই প্রথা এখনও অব্যাহত রয়েছে।

আশুরার জারি উপলক্ষে কুর্শি পাক পাঞ্জাতন (হোসাইনী) মোকামে সকাল থেকে বিকেল পর্যন্ত বিভিন্ন শ্রেণি-পেশার মানুষের সমাগম ঘটে। অনুষ্ঠানস্থল পরিদর্শন করেন থানা পুলিশ, রাজনৈতিক ও সাংস্কৃতিক ব্যক্তিত্ব, সাংবাদিক, জনপ্রতিনিধিসহ এলাকার বিশিষ্টজনরা।

এ বিষয়ে নবীগঞ্জ পৌরসভার সাবেক কাউন্সিলর ও কুর্শি গ্রামের পাক পাঞ্জাতন (হোসাইনী) মোকামের অন্যতম সদস্য রিজভী আহমেদ খালেদ বলেন, ‘আশুরার এই ঐতিহ্য দীর্ঘদিন ধরে চলে আসছে। অনুষ্ঠান সুষ্ঠুভাবে সম্পন্ন করতে সহযোগিতা করায় পুলিশ প্রশাসনসহ উপস্থিত সকলের প্রতি আন্তরিক কৃতজ্ঞতা জানাই।’

জৈন্তা বার্তা/ ওয়াদুদ