সিলেটে মাসব্যাপী অনূর্ধ্ব-১৫ সাঁতার প্রশিক্ষণের সমাপনী ও সনদপত্র বিতরণ
শনিবার, ২৭ জুন ২০২৬, ১১:৪৯ PM

সিলেটে মাসব্যাপী অনূর্ধ্ব-১৫ সাঁতার প্রশিক্ষণের সমাপনী ও সনদপত্র বিতরণ

জৈন্তা বার্তা ডেস্ক

প্রকাশিত: ২৭/০৬/২০২৬ ০৯:৪৯:২৪ PM

সিলেটে মাসব্যাপী অনূর্ধ্ব-১৫ সাঁতার প্রশিক্ষণের সমাপনী ও সনদপত্র বিতরণ

ছবি:সংগৃহীত


‘ক্রীড়া হলে পেশা, পরিবার পাবে ভরসা’-এই প্রতিপাদ্যকে সামনে রেখে ক্রীড়া পরিদপ্তরের বার্ষিক ক্রীড়া কর্মসূচি ২০২৫-২০২৬-এর আওতায় সিলেটে মাসব্যাপী অনূর্ধ্ব-১৫ সাঁতার প্রশিক্ষণের সমাপনী ও সনদপত্র বিতরণ অনুষ্ঠিত হয়েছে।

শনিবার (২৭ জুন) সিলেট বিভাগীয় ক্রীড়া কমপ্লেক্সের সুইমিং পুলে আয়োজিত অনুষ্ঠানে প্রশিক্ষণে সফলভাবে অংশগ্রহণকারী প্রশিক্ষণার্থীদের হাতে সনদপত্র তুলে দেওয়া হয়।

সিলেট জেলা ক্রীড়া অফিসার ও সিলেট জেলা ক্রীড়া সংস্থার সদস্য মো. নূর হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সিলেট ডিএফএ’র সাধারণ সম্পাদক দীপাল কুমার সিংহ, বিশিষ্ট ক্রীড়া সংগঠক ও প্রশিক্ষক টিটু আহমেদ, প্রমীলা কোচ তানিয়া রহমান, ক্রীড়া প্রশিক্ষক আব্দুল কাদির, সিনিয়র ক্রীড়া শিক্ষক ফাতেমা তুজ জোহরা ও সিনিয়র ক্রীড়া শিক্ষক আব্দুল মজিদ।

অনুষ্ঠান সঞ্চালনা করেন সিলেট জেলা ও বিভাগীয় ক্রীড়া সংস্থার অফিস সেক্রেটারি বিপুল চন্দ্র তালুকদার।

সভাপতির বক্তব্যে জেলা ক্রীড়া অফিসার মো. নূর হোসেন বলেন, ক্রীড়া পরিদপ্তরের বার্ষিক কর্মসূচির মূল উদ্দেশ্য হলো তৃণমূল পর্যায় থেকে লুকিয়ে থাকা প্রতিভা খুঁজে বের করা। মাসব্যাপী এই প্রশিক্ষণের মাধ্যমে একঝাঁক সম্ভাবনাময় সাঁতারু তৈরি হয়েছে, যা অত্যন্ত আনন্দের বিষয়।

তিনি বলেন, জেলা ক্রীড়া অফিস তরুণ প্রতিভাবান খেলোয়াড়দের পাশে থাকবে এবং তাদের ভবিষ্যৎ বিকাশে প্রয়োজনীয় সহযোগিতা অব্যাহত রাখবে।

জৈন্তা বার্তা/ ওয়াদুদ



শীর্ষ সংবাদ:

যাদুকাটা নদীর পাড় কেটে অ*বৈধ বালু উত্তোলনের প্র*তিবাদে মানববন্ধন
সাঁতরে স্কুলে যাতায়াত করা শিক্ষার্থীরা পেল নৌকা
ন্যায়বিচার প্রতিষ্ঠায় আইনজীবীদের ভূমিকা গুরুত্বপূর্ণ: মন্ত্রী খন্দকার মুক্তাদির
মা*মলার ভ*য় দেখিয়ে পুলিশ কর্মকর্তা ও সোর্সের বি*রুদ্ধে ঘু*ষ দাবির অ*ভিযোগ
মাধবপুরে পু'শ ইনের চেষ্টা প্রতিহত করল বি'জিবি
সিলেটে সর্বোচ্চ বৃষ্টিপাত
শিল্প-সংস্কৃতির বিকাশে সরকার সব ধরনের সহযোগিতা করবে: মন্ত্রী খন্দকার মুক্তাদির
নবীগঞ্জে ২০০ বছরের ঐতিহ্যে পালিত হচ্ছে পবিত্র আশুরা
জনগণের দোরগোড়ায় সেবা পৌঁছে দেওয়াই সরকারের লক্ষ্য: মন্ত্রী আরিফুল হক চৌধুরী
সিলেটের প্রবীণ সংবাদপত্র এজেন্ট হাজী ইসমাইল হোসেন আর নেই